Festivals Like Holi: বিশ্বজুড়ে পালিত হয় রঙের উৎসব 'হোলি'র মতোই কিছু উৎসব, তবে রঙের পরিবর্তে ব্যবহৃত হয় অন্য কিছু...

Credit: Twitter and Instagram

রঙের উৎসব হোলি, সবাই আনন্দ, নাচ, গানের সঙ্গে পালন করে এই উৎসব। হোলি এমন একটি দিন যখন বিভিন্ন রঙে রাঙিয়ে তোলা হয় গোটা দেশ ভারতকে। নিয়ম অনুযায়ী, ভারতীয়রা হোলির আগের দিন পুজো করে আগুনের, যাকে বলা হয় হোলিকা দহন। এর পরের দিন সকলে মেতে ওঠে রঙের উৎসবে। কিন্তু শুধু ভারতীয়রাই নয় যারা রঙের উৎসব হোলি খেলে, বিশ্বজুড়ে পালিত হয় রঙের উৎসব 'হোলি'র মতোই কিছু উৎসব। একই রকম ভাবে নাচ, গান, আনন্দে মেতে ওঠে সেই দেশের মানুষরাও। তবে সেখানে রঙ দিয়ে খেলা হয় না হোলি, তার পরিবর্তে ব্যবহৃত হয় অন্য অনেক কিছু। চলুন জেনে নেওয়া যাক হোলির অনুরূপ কিছু উৎসবের নাম এবং সেটি কোথায় কীভাবে পালিত হয়।

১) বোরিয়ং কাদা উৎসব (Boryeong Mud Festival)

দক্ষিণ কোরিয়ার সিউল থেকে ২০০ কিলোমিটার দক্ষিণে একটি শহর বোরিয়ং। গ্রীষ্মের সময় এই শহর কাদায় ভরে যায়। বিশ্বের বিখ্যাত উৎসবগুলির মধ্যে একটি হল বোরিয়ং কাদা উৎসব, যেখানে লক্ষ লক্ষ মানুষ আসে কাদা মাখার জন্য। এদিন মাটির জলে স্নান, মাটির জেল, বিভিন্ন রঙের মাটি দিয়ে শরীর রাঙিয়ে তোলার মতো কাজ আনন্দের সঙ্গে করা হয়।

২) লা টমাটিনা (La Tomatina)

লা টমাটিনা স্পেনের বেশ জনপ্রিয় একটি উৎসব। এটি অনুষ্ঠিত হয় ভ্যালেন্সিয়ান শহর বুনোলে। জিন্দেগি না মিলেগি দোবারা সিনেমায় এই উৎসবের ঝলক দেখতে পাওয়া যায়। স্পেনের বাসিন্দারা এদিন একে অপরের দিকে ফাটানো, নরম করে দেওয়া টমেটো ছুড়ে মারে, এর মধ্যে থাকে পচা টমেটোও। এই উৎসবে পুরো শহর ঢেকে যায় টমেটো এবং তার লাল রঙে।

৩) কমলার যুদ্ধ (Battle of the Oranges)

উত্তর ইতালীয় শহর ইভরিয়াতে করা হয় কমলার যুদ্ধ। এই উৎসবে একে অপরের দিকে কমলালেবু ছুড়ে মারার ঐতিহ্য রয়েছে, ঠিক যেভাবে লা টোমাটিনা উৎসবে টমেটো দিয়ে খেলা হয়।

৪) ওয়াইনের যুদ্ধ (Battle of Wine)

প্রতি বছর উত্তর স্পেনের লা রিওজা অঞ্চলের হারো শহরে পালিত হয় হারো ওয়াইন উৎসব। এদিন সকল বয়সের মানুষ বিভিন্ন পাত্রে লাল ওয়াইন ভর্তি করে নিয়ে যায় এবং একে অপরের উপর ওয়াইন ঢেলে ভিজিয়ে দেওয়া হয়। এদিন সকলের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে যায় টকটকে লাল ওয়াইনে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement