World voice day 2025: আজ বিশ্ব কণ্ঠ দিবস। এই দিনের গুরুত্ব জেনে নিন

বিশ্ব কণ্ঠ দিবস, যা প্রতি বছর ১৬ এপ্রিল পালিত হয়।এটি পালিত হচ্ছে ২০০২ সাল থেকে। এবার ২০২৫ সালের বিস্ব কণ্ঠ দিবসের ক্যাপসন ‘Empower Your Voice’,যার অর্থ ‘আপনার কণ্ঠকে শক্তিশালী করুন’।

প্রতিটি মানুষের পরিচয় হল তার কণ্ঠ  । মানুষ তার অনুভব, চিন্তা, আনন্দ, বেদনা—সবকিছুই কণ্ঠের মাধ্যমে প্রকাশ করে।  বিশ্ব কণ্ঠ দিবস, যা প্রতি বছর ১৬ এপ্রিল পালিত হয়।এটি পালিত হচ্ছে ২০০২ সাল থেকে। এবার ২০২৫ সালের বিস্ব কণ্ঠ দিবসের ক্যাপসন ‘Empower Your Voice’,যার অর্থ ‘আপনার কণ্ঠকে শক্তিশালী করুন’।

আমরা প্রতিদিন কথা বলি, গান করি, গল্প বলি, বক্তৃতা দিই—কিন্তু ক'জনই বা ভেবে দেখি, আমাদের এই কণ্ঠটিকে ঠিকঠাক রাখার জন্যও যত্ন দরকার? শিক্ষক, গায়ক, রেডিও জকি, কল সেন্টারের কর্মীসহ অনেকেই পেশাগতভাবে কণ্ঠ ব্যবহার করেন। কিন্তু শুধু পেশাদাররাই নয়, আমাদের প্রত্যেকের কণ্ঠই জীবনের জন্য গুরুত্বপূর্ণ।

এই দিনে সচেতন করা হয় কণ্ঠসংক্রান্ত রোগব্যাধি, কণ্ঠনালীর স্বাস্থ্য এবং এর যত্ন নেওয়ার বিষয়টি নিয়ে। সঠিকভাবে পানি পান করা, উচ্চস্বরে দীর্ঘক্ষণ না কথা বলা, ধূমপান এড়িয়ে চলা ইত্যাদি কিছু সাধারণ অভ্যাস আমাদের কণ্ঠকে সুস্থ রাখতে সাহায্য করে।

বিশ্ব কণ্ঠ দিবস আমাদের শেখায়, কণ্ঠ শুধু শব্দ নয়—এটা আত্মার প্রকাশ। আমরা যেমন চোখ দিয়ে দেখি, তেমনই কণ্ঠ দিয়ে অনুভব ছড়িয়ে দিই। তাই আজকের দিনে আমরা শপথ নিতে পারি—নিজের কণ্ঠের যত্ন নেব, অন্যের কথাও মন দিয়ে শুনব। কারণ, কণ্ঠ দিয়ে আমরা শুধু কথা বলি না, আমরা হৃদয়ের সেতু গড়ে তুলি।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement