Mahalaya 2024 Bengali Image Quotes: মহালয়ার ভোরে পিতৃতর্পন সঙ্গে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ, বাঙালির আবেগকে সঙ্গে নিয়ে রইল মহালয়ার সচিত্র বার্তা

শরতের ভোর, শিউলি ফুল, ঘাসের আগায় শিশির বিন্দু আর আকাশে বাতাসে ভেসে বেড়ানো সুমধুর শিউলি ফুলের গন্ধ ও পেঁজা তুলোর ন্যায় মেঘ সর্বক্ষণ প্রমান দিয়ে যাচ্ছে 'মা' আসছেন

আগামীকাল (২ অক্টোবর, বুধবার) মহালয়া, পিতৃপক্ষের শেষ দিন এবং দেবীপক্ষের সূচনাকাল।  হিন্দু পুরাণ অনুসারে, মহালয়ার দিনে পাঁচ সন্তান গণেশ, লক্ষ্মী, সরস্বতী এবং কার্তিক-এর সঙ্গে বাপের বাড়ি আসার জন্য যাত্রা শুরু করেন দেবী দুর্গা। ২০২৪ সালে মহালয়া পালন করা হবে ২ অক্টোবর এবং দুর্গাপুজো শুরু হবে ৯ অক্টোবর। এরপর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী কাটিয়ে বিজয়া দশমীতে সিঁদুর খেলার মাধ্যমে ধুমধাম করে বিদায় জানানো হয় দেবী দুর্গা ও তার পরিবারকে।বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অমাবস্যা তিথি আরম্ভ হচ্ছে আজ ১ অক্টোবর (১৫ আশ্বিন, মঙ্গলবার) রাত ৯টা ৪১ মিনিটে। অমাবস্যা তিথি শেষ হবে আগামীকাল ২ অক্টোবর (১৬ আশ্বিন, বুধবার) রাত ১২টা ১৯ মিনিটে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement