Maghi Ganesh Jayanti 2025: মাঘী গণেশ জয়ন্তী কবে? জেনে নিন মাঘী গণেশ জয়ন্তীর দিনক্ষণ এবং পুজোর পদ্ধতি...

মাঘী গণেশ জয়ন্তী বা গণেশ জয়ন্তীতে পালন করা হয় ভগবান গণেশের জন্মবার্ষিকী। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি বিভিন্ন উৎসব এবং আচার-অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে গণেশ জয়ন্তী। মাঘ মাসের শুক্লপক্ষ চতুর্থীতে পালন করা হয় গণেশ জয়ন্তী। মহারাষ্ট্র এবং গোয়ায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই উৎসবটি। আঞ্চলিকভাবে তিলকুণ্ড চতুর্থী বা বরদ চতুর্থী নামে পরিচিত এই দিনটি।

২০২৫ সালে মাঘী গণেশ জয়ন্তীর শুভ সময় শুরু হবে ১ ফেব্রুয়ারি রাত ০১:০৮ মিনিটে এবং শেষ হবে ২ ফেব্রুয়ারি সকাল ০৯:১৪ মিনিটে। পুজোর শুভ সময় থাকবে ১ ফেব্রুয়ারি সকাল ১১:৩৮ মিনিট থেকে দুপুর ০১:৪০ মিনিট পর্যন্ত ২ ঘন্টা ২ মিনিট। ২০২৫ সালে মাঘী গণেশ জয়ন্তীতে পড়েছে রবিযোগ, যা এই দিনের আধ্যাত্মিক গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

মাঘী গণেশ জয়ন্তী এবং গণেশ চতুর্থী, উভয়ই গণেশের জন্মদিন হিসেবে পালন করা হয়। এই দুটি উৎসবের মধ্যে পার্থক্য হল, গণেশ চতুর্থী ভাদ্র মাসে পালন করা হয় এবং মাঘী গণেশ জয়ন্তী পালন করা হয় মাঘ মাসে। গণেশ চতুর্থী পরিচিত বিনায়ক চতুর্থী বা সংকষ্টী চতুর্থী নামেও। এই দিনে উপবাস ও আচার-অনুষ্ঠান করলে অপূর্ণ ইচ্ছা পূরণ হয়, বাধা দূর হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement