Monalisa Saree Look: গোলাপী শাড়িতে সুন্দরী অভিনেত্রী মোনালিসা, মুগ্ধ ভক্তরা...

Credit: Instagram

বিখ্যাত ভোজপুরি অভিনেত্রী মোনালিসা, যার আসল নাম অন্তরা বিশ্বাস। অভিনয় জগতে অন্তরা বিশ্বাস পরিচিত মোনালিসা এবং ঝুমা বৌদি নামে। ভোজপুরি চলচ্চিত্রের যতটা জনপ্রিয়তা অর্জন করেছেন মোনালিসা ততটাই হিন্দি সিরিয়ালে জনপ্রিয় সুন্দরী মোনালিসা। সোশ্যাল মিডিয়াতেও খুবই জনপ্রিয় তিনি। তবে বড় বা ছোট পর্দা হোক বা সোশ্যাল মিডিয়া, উভয় জায়গাতেই অভিনয়ের সঙ্গে অসাধারণ স্টাইল এবং সেক্সি লুকের জন্য জনপ্রিয় মোনালিসা।

সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ মানুষ ফলো করে মোনালিসা বা ঝুমা বৌদিকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিদিনই নিজের ব্যক্তিগত জীবনের পাশাপাশি ফ্যাশন ও ভ্রমণের ছবি, ভিডিও বা রিল শেয়ার করেন তিনি। সাধারণত অভিনয় এবং নাচের ভিডিও বা রিল শেয়ার করেন মোনালিসা। এছাড়া বিভিন্ন মুহূর্তের ছবিও শেয়ার করেন তিনি। ভিডিও বা রিল হোক অথবা ছবি, সব পোস্টেই খুব সুন্দর দেখতে লাগে মোনালিসাকে। তার লুক এবং স্টাইল দেখে মুগ্ধ হয়ে যায় মোনালিসার ভক্তরা।

মোনালিসা সোশ্যাল মিডিয়ায় কোনও ভিডিও বা রিল বা ছবি পোস্ট করলে তা সহজেই ভাইরাল হয়ে যায়। সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভারতীয় লুকের একটি ভিডিও শেয়ার করেছেন মোনালিসা। সাধারণত আধুনিক পোশাকে হট এবং সেক্সি লুকের ছবি পোস্ট করেন মোনালিসা। তবে এই পোস্টে ‌গোলাপী শাড়িতে দেখতে পাওয়া যায় তাকে। শাড়িতে খুব সুন্দর দেখতে লাগছে ঝুমা বৌদিকে। গোলাপী শাড়ির ভারতীয় লুক খুব পছন্দ করেছেন মোনালিসার ভক্তরা।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement