Monalisa Puja Look: গণেশ উৎসব উপলক্ষে ভারতীয় সাজে সুন্দরী অভিনেত্রী মোনালিসা

Credit: Instagram

পুজোর জন্য নতুন বউয়ের সাজে নিজেকে সাজিয়ে তুলেছেন অন্তরা বিশ্বাস। অভিনয় জগতে অন্তরা পরিচিত মোনালিসা এবং ঝুমা বৌদি নামে। ভোজপুরি অভিনেত্রী হিসেবে খুবই জনপ্রিয়তা অর্জন করার পর হিন্দি সিরিয়ালে অভিনয় করেছেন এবং হিন্দি ছোট পর্দাতেও জনপ্রিয়তা অর্জন করেন সুন্দরী মোনালিসা। বড় ও ছোট পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।

প্রধানত অভিনয়ের সঙ্গে সৌন্দর্য এবং স্টাইলের জন্য জনপ্রিয়তার অর্জন করেছেন মোনালিসা। সোশ্যাল মিডিয়ায় তার ভক্তের সংখ্যা অগুনতি, বিভিন্ন প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ মানুষ ফলো করে মোনালিসাকে। নেটিজেনদের জন্য প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহুর্ত শেয়ার করেন তিনি। ছবি, ভিডিও বা রিলের মাধ্যমে বিভিন্ন মুহুর্ত শেয়ার করেন অভিনেত্রী মোনালিসা। শেয়ার করা সব পোস্টেই খুব সুন্দর দেখতে পাওয়া যায় ঝুমা বৌদিকে।

সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভারতীয় লুকের বা ভারতীয় সাজে কিছু ছবি শেয়ার করেছেন মোনালিসা। লাল পাড়ের হলুদ শাড়ি, মাথায় সিঁদুর, হাতে মেহেন্দি - গণেশ উৎসব উপলক্ষে নিজেকে নতুন বউয়ের সাজে সাজিয়ে তুলেছেন মোনালিসা। এই পোস্টের অনেক ছবিতে নতুন বউয়ের মতো পুজো করতেও দেখা যায় তাকে এবং প্রতিটি ছবিতে খুব সুন্দর দেখতে লাগছে মোনালিসাকে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement