Ajker Rashifal,9 May 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 9 May 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষঃ আজ এই রাশির ব্যক্তিদের কেউ প্রশংসা করতে পারে। ব্যস্ততার মাঝেও শরীর সুস্থই থাকবে। কাজের জায়গায় সবকিছু ঠিক থাকায় মেজাজ ভালো থাকবে। আজকের দিনে অ্যালকোহল জাতীয় খাবার গ্রহণের থেকে দূরে থাকাই শ্রেয়।
বৃষ :ভালোবাসার মানুষের অনুপস্থিতিতে তাঁকে ভীষণভাবে মিস করবেন। আর্থিক খাতে বিনিয়োগের পূর্বে সবকিছু ভালো করে দেখে নেবেন। সেমিনারে যোগ দিয়ে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। অসুস্থ আত্মীয়র সঙ্গে দেখা করা উচিত।
মিথুনঃ পরিবারের সকলের সঙ্গে সুন্দর সময় কাটাবেন। আজ এই রাশির ব্যক্তিরা খুব চটপটে থাকবেন। পরিবারের কোন সদস্য নিজের সমস্যা আপনার সঙ্গে ভাগ করে নিতে পারবে। আর্থিক উন্নতির ফলে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন।
কর্কটঃ ব্যস্ততার মাঝেও নিজের জন্য কিছুটা সময় বের করে ইচ্ছে মত কাটাতে পারবেন। আনন্দের দিনে মানসিক উত্তেজনা এড়িয়ে চলা উচিত। কথা বলতে চাইছিলেন, এমন কারো ফোন পাবেন। অতীতে বিনিয়োগ করা অর্থে আজকের দিনে লাভবান হবেন।
সিংহঃ সময় করে পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটান। শরীর নিয়ে বেশি চিন্তা না করাই মঙ্গলের। পছন্দের কাজ করতে চেয়েও সময়ের অভাবে তা পারবেন না। আত্মীয়র থেকে নেওয়া ঋণ ফেরত দিতে হবে।
কন্যাঃ জিনিসপত্র গুছিয়ে না রাখলে ভালোবাসার মানুষের মেজাজ বিগরে যেতে পারে। বেশি দুশিন্তা শরীরের পক্ষে ভালো নয়। দূরের আত্মীয়র আগমনে সন্ধ্যের পরিকল্পনা ভেস্তে যাবে। ধর্মের কাজে আজকের দিনে কিছুটা অর্থ ব্যয় করতে পারবেন।
তুলাঃ ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় বের করে পরিবারের সঙ্গে অনুষ্ঠানে যেতে পারবেন। বাইরের খেলাধূলা এবং যোগ ব্যায়াম শরীরকে সুস্থ রাখবে। কোন স্থানে সফর ভবিষ্যতের জন্য লাভবান হবে। ঋণ নেওয়া অর্থ ফেরত দিতে গিয়ে নিজেই আর্থিক সংকটে পড়বেন।
বৃশ্চিকঃ পরিবারের সকলের সঙ্গে সুন্দর সময় কাটান। কোন কাজে নিজের ধৈর্য্য বজায় রাখুন। কেনাকাটা করার সময় নিজের জন্য সেরাটা বাছুন। আর্থিক সমস্যার কারণে কাছের মানুষের সঙ্গে সমস্যা হতে পারে।
ধনুঃ ভালোবাসার মানুষের ক্যান্ডেল লাইট ডিনারে যেতে পারেন। আজকের দিনে এই রাশির ব্যক্তিরা গাড়ি চালানোর সময় যত্ন নেবেন। অতীতে সমস্যা এমন কোন ব্যক্তির সঙ্গে পার্কে দেখা হবে। দুঃসময়ে আপনার সঞ্চিত অর্থই আপনাকে সাহায্য করবে।
মকরঃ বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সময় গাড়ি চালানোর দিকে খেয়াল দেবেন। আবেগের বশে কোন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আজকের দিনে এই রাশির ব্যক্তিরা ভালোবাসার মানুষের থেকে উপহার পাবেন। আর্থিক খাতে বিনিয়োগ লাভজনক হবে।
কুম্ভঃ আজকের দিন বিবাহিত জীবনের সেরা দিন হবে। এই ব্যক্তিদের ভদ্র ব্যবহার সকলের প্রশংসনীয় হবে। অন্যের প্রশংসা পবেন আজকে। কাজের জায়গায় কোনকিছু খারাপ হওয়ায় মূল্যবান সময় নষ্ট হতে পারে।
মীনঃ কাজের ফাঁকে কিছুটা সময় বের করলেও তা কাজে লাগাতে পারবেন না। আজকের দিনে এই রাশির ব্যক্তিরা সর্বদা হাসিমুখে থাকবে। ব্যস্ত সময়ের কারণে কাছের মানুষকে আজকের দিনে সময় দিতে সমর্থ হবেন। আর্থিক খাতে বিনিয়োগের ফলে ক্ষতির সম্মুখীন হবেন।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)