Ajker Rashifal,7 March, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 7 March 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ - কর্মক্ষেত্রের জটিলতা এড়াতে ফাস্ট ফুডে মন দেবেন না, বরং হাতের কাজ সময়ে শেষ করা ভালো হবে।
বৃষ- আজ অন্যদের সঙ্গে যোগাযোগের ব্যাপারে সমস্যায় পড়তে হবে, গ্যাজেটস সহযোগিতা করবে না।
মিথুন -আজ পারিবারিক জটিলতায় সময় না দিয়ে সৃজনশীল কাজে ডুব দিন, মন তাতেই ভালো থাকবে।
কর্কট- আজ যে কোনও রকমের গ্যাজেটস, বিশেষ করে কমপিউটার নিয়ে সমস্যায় পড়তে হবে।
সিংহ -আজ আর্থিক ব্যাপারে খারাপ খবর পাবেন, তবে তার পুরোটা সত্যি না-ও হতে পারে।
কন্যা -নতুন সম্পর্ক শুরু করার পক্ষে দিনটা একেবারেই ভালো নয়, আজ পদক্ষেপ করবেন না!
তুলা -আজ প্রিয়জনের দুর্ব্যবহার গায়ে মাখলে চলবে না, মাথা ঠাণ্ডা রাখলে সম্পর্ক পোক্ত হবে।
বৃশ্চিক - যত প্রিয় বন্ধুই হোক, আজ অন্যের আবেগে জড়িয়ে পড়বেন না, নিজেকে সংযত রাখুন।
ধনু -নতুন সম্পর্ক বা কাজ শুরু নিয়ে চিন্তাভাবনা চলুক, তবে আজ পদক্ষেপ করবেন না।
মকর -দূরে কোথাও যাওয়ার ব্যাপারে এখনই কাউকে কথা দেবেন না, একটু অপেক্ষা করুন।
কুম্ভ - আজ অতিরিক্ত উপার্জনের সুযোগ মিলবে, লুফে নেওয়ার আগে সব দিক খতিয়ে দেখুন।
মীন - আজ প্রণয়ের ক্ষেত্রে ঝড় বইবে, তবে পদক্ষেপ করার আগে ব্যক্তিটিকে যাচিয়ে নেওয়া উচিত।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)