Ajker Rashifal,5 October 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 5 October 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : অন্যদের অসুবিধার কথা ভেবে নিজেকে বঞ্চিত করবেন না। আজ নিজেকে কিছুটা বিশ্রাম দিন। বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে। তবে আর্থিক সংকট আজ অনেক কাজে বাধা হয়ে দাঁড়াবে।

বৃষ : আজ ধ্যান এবং শরীরচর্চার জন্য নিজেকে তরতাজা অনুভব করবেন। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলোচনায় আপনার অনেক নতুন সুযোগ আসতে পারে। অবসর সময়ে বাকি থাকা কাজ মিটিয়ে ফেলুন।

মিথুন : আজ আপনার শারীরিক শক্তি আপনার সাফল্যের পিছনে বড় অবদান রাখবে। সঞ্চয়ের ব্যাপারে পরিকল্পনা করা উচিত। আজ কোনও ধর্মীয় স্থানে অথবা আত্মীয়ের বাড়ি যাওয়া হতে পারে।

কর্কট : বিভিন্ন রকম আশঙ্কা এবং দুশ্চিন্তায় আপনার দিন কাটবে। ইতিবাচক ভাবনা বজায় রাখার চেষ্টা করুন। ব্যস্ততার মধ্যে থেকে পরিবারের জন্য সময় বের করুন, যাতে আপনি সকলকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন।

সিংহ : আপনার পরিশ্রমের যোগ্য সম্মান পাবেন। দিনের শেষভাগে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সকলের সাথে খুশি ভাগ করে নিন। সৃজনশীল মানুষদের আজ সাফল্য আসবে। কোনও গুনি ব্যক্তির সাথে পরিচয় হতে পারে।

কন্যা : আজ পারিবারিক জীবন সুখকর হবে। সরকারী সহযোগিতা পেতে পারেন। আটকে থাকা কাজ শেষ হবে। কোনও দামি জিনিস হারিয়ে যেতে পারে বা চুরি হতে পারে। বাড়াবাড়ি নিয়ন্ত্রণ করুন।

তুলা: আজ নিজেকে কিছুটা বিশ্রাম দিন। তবে সময়ের মুল্য না বুঝলে তার খেসারত দিতে হবে। প্রতিবেশীদের সাথে বিরূপ পরিস্থিতি তৈরি হলেও নিজেকে সংযত রাখুন। বেশি চিন্তা করবেন না। অবসর সময়ে নতুন কাজের পরিকল্পনা হতে পারে।

বৃশ্চিক : আজ আপনার কাছে অনেকেই আসবেন। বিবেচনার ভিত্তিতে তাদের সম্মান করুন। এই লোকেরা পরে আপনার কাজে আসবে। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে যুক্তি এবং দ্বন্দ্ব এড়িয়ে চলুন।

ধনু : আপনার পরিশ্রমের যোগ্য সম্মান পাবেন। দিনের শেষভাগে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সকলের সাথে খুশি ভাগ করে নিন। সৃজনশীল মানুষদের আজ সাফল্য আসবে। কোনও গুনি ব্যক্তির সাথে পরিচয় হতে পারে।

মকর : আজ ব্যবসায়ের সাফল্য পাবেন। আপনার খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ না রাখলে সমস্যা দেখা দিতে পারে। যা অহেতুক ব্যয়ের মুখোমুখি করবে। কর্মসংস্থানের দিক থেকে সাফল্য পাবেন।

কুম্ভ : আজ ভাল সম্পত্তি অর্জনের সম্ভাবনা রয়েছে। তবে ব্যয় ও বাড়বে। সন্তানের পক্ষ থেকে আনন্দদায়ক সংবাদ আসবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা।

মীন : আজ খেলাধুলায় কিছুটা সময় কাটানো উচিত। অনেক দিকে খরচ হতে পারে আজ। তাই বুঝে শুনে খরচ করুন। বয়স্কদের সাথে কথাবার্তায় সংযত হোন। কর্মক্ষেত্রে চাপ একটু বেশি থাকবে। সন্ধ্যার পর স্ত্রীর সাথে আনন্দের সময় কাটবে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement