Ajker Rashifal,4 May 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 4 May 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : সকলের সাথে আপনার আনন্দের কারণ ভাগ করে নিন। কর্মক্ষেত্রে সকলের সাহায্য পাবেন। আপনার স্বপ্নকে নিয়ে এগিয়ে যান। অস্থিরতা কমাতে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। অপ্রিয় মানুষদের থেকে দূরে থাকুন।

বৃষ : কোনও সামাজিক জমায়েতে যোগ দিয়ে ভালো লাগবে। সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডায় কাটবে। যেকোনো রকম নেশার দ্রব্য থেকে দূরে থাকুন। আপনার দৃঢ়প্রতিজ্ঞ মনোভাব সাফল্য আনবে। বিবাহিত জীবন রোম্যান্টিক হবে।

মিথুন : শরীরচর্চার মাধ্যমে নিজেকে সুস্থ রাখুন। সুযোগসন্ধানী বন্ধুরা আপনার উদার মানসিকতার সুযোগ নিতে পারে। বিনোদনে সময় অথবা টাকা নষ্ট করবেন না। ভ্রমণের ফলে প্রেমঘটিত যোগাযোগ বাড়তে পারে।

কর্কট: কাজের চাপ বেড়ে যাবে। তাই আমোদপ্রমোদ আপনাকে চাপমুক্ত রাখবে। আপনার রসিক মনোভাব সকলের দৃষ্টি আকর্ষণ করবে। রান্নাঘরের জিনিস কিনতে ব্যস্ত থাকবেন। কারও উপর জোর করে কিছু চাপিয়ে দেবেন না।

সিংহ : বাড়ির কাজের চাপে ক্লান্তি আসতে পারে। আপনার জ্ঞান এবং রসিক মনোভাব আজ সকলের দৃষ্টি আকর্ষণ করবে। অস্থিরতা কমাতে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। অপ্রিয় মানুষদের থেকে দূরে থাকুন।

কন্যা : যোগ ব্যয়াম ও ধ্যান আপনার মনে শান্তি আনবে । একাকী নিজের সাথে সময় কাটান। নেশার কারণে আজ স্নায়ুর সমস্যায় ভুগতে পারেন। পরিবারের সাথে কিছু আনন্দময় সময় কাটবে। দীর্ঘ সময়ের ভ্রমণে শারীরিক ক্লান্তি আসবে।

তুলা : গুরুজনদের সাথে কথা বলার সময় নিজেকে সংযত রাখুন। সৃজনশীল কাজগুলি আজ আপনাকে আনন্দ দেবে। সঠিক পরিকল্পনা করে খরচ করুন। আপনার আত্মবিশ্বাস আজ অসুস্থতাকে হার মানাবে।

বৃশ্চিক : আপনার জীবন একটি নতুন দিকে মোড় নেবে। জমি সংক্রান্ত আর্থিক লেনদেনের ব্যাপারে আজ ভালো দিন। উপার্জন বাড়ানোর দিকে আজ আপনার নজর দেওয়া উচিত। জীবনকে আরও উচ্চ মার্গে গড়ে তুলুন।

ধনু : ব্যবসার কাজের সময় আবেগতাড়িত হবেন না। কাছের মানুষের সাথে দেখা করতে কোথাও যান। আপনার অধীনস্থ কর্মী, আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারেন। কোনও বন্ধুর কারণে দুশ্চিন্তা হতে পারে আজ।

মকর : নতুন সুযোগ খুঁজুন। কোনও কিছুর অপেক্ষায় থাকবেন না। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন। কোনও সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। স্ত্রীয়ের সাথে ভালো বোঝাপড়ায় আপনার পরিবারের শান্তি বজায় রাখবে।

কুম্ভ : বোনের বিয়ে নিয়ে বাড়িতে আনন্দের হাট বসবে। প্রবীণদের আশীর্বাদে পরিস্থিতি অনুকূল। কর্মক্ষেত্রে সাফল্য। ছুটির মেজাজে পরিবারের সাথে সময় কাটবে। ঘরে শান্তি বজায় থাকবে। নিরর্থক বিরোধে জড়াবেন না।

মীন : সকলের প্রতি দায়বদ্ধ হোন। একান্তে সুন্দর সময় কাটবে। প্রেমের পক্ষে দিনটি ভালো। সন্ধ্যা কাটবে সিনেমা বা থিয়েটার দেখে। ব্যবসায় বড় অর্ডার পেতে পারেন। ব্যবসার অংশীদাররা আপনার বিরোধিতা করতে পারে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement