Ajker Rashifal,4 March, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 4 March 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ:

খুশি থাকবে। আপনার নিষ্ঠা ও কঠোর পরিশ্রম নজরে আসবে। আর্থিক সুবিধা থাকবে। নিজেকে বোঝার চেষ্টা করুন। আজকে যে কাজ সবথেকে বেশি পছন্দের সেটি করুন। পনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আজ প্রচুর সমস্যা থাকবে-যেগুলিতে অবিলম্বে দৃষ্টিপাত করা প্রয়োজন।

বৃষ:

আচরণ ভাল রাখুন। প্রশংসার কাজ করুন। অতীতের পরিশ্রম আজকে ভাল ফল দেবে। বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটাবেন। চাকরিতে কিছু সমস্যা থাকবে, তবে ঘাবড়াবেন না। নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। ঘনিষ্ঠদের সঙ্গে বিতর্ক থাকবে।

মিথুন:

উচ্চ প্রত্যয় সদ্ব্যবহারে লাগানোর চেষ্টা করুন। ধকল থাকবে। রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরো বেশি অর্থ উপার্জন করতে পারেন। জরুরি কাজ বুঝে তবেই করুন। নতুন কোনও কাজ শুরু করতে পারবেন। আপনার প্রত্যাশামাফিক ফল না এলে হতাশ হবেন না।

কর্কট:

আরামে থাকবেন। অর্থ ব্যয় করবেন না। অযথা ঝামেলায় না জড়ানোই ভাল। কাছের মানুষের ভালবাসা পাবেন। কাজে মনোযোগ দিন। কাওকে আঘাত দিয়ে কিছুই করবেন না। অপ্রয়োজনীয় সমস্যা মেটাতে হবে, সময় নষ্ট করবেন না।

সিংহ:

বিশ্রাম নিয়ে আজকে লাভ নেই, বরং পরিশ্রম করুন। আপনার মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন। অনেকেই আজকে অনেক কিছু বলবে, সেগুলি শুনে সময় নষ্ট করবেন না। প্রেমের ক্ষেত্রেও কান দেবেন না অন্যের কথায়। কর্মক্ষেত্রে আপনার কোনও পুরানো কাজের প্রশংসা করা যেতে পারে, সম্ভবত পদোন্নতি পাবেন। ব্যবসায়ীরা আজ তাদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরকারী পরামর্শ নিতে পারেন।

কন্যা:

ক্ষমতা বেশি থাকবে। অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। হুজুকে চলবেন না। কাউকে দিয়ে জোর করে কাজ করাবেন না। ব্যাবসায়ীদের অর্থ হ্রাস পাবে। অহেতুক সন্দেহ ও সন্দেহ সম্পর্কটিকে নষ্ট করে দেয়। এই কারণেই আপনাকে কখনই আপনার প্রিয়জনকে সন্দেহ করা উচিত নয়। কর্মক্ষেত্রে অনেকের সমর্থন পাবেন। যতটা সম্ভব আবেগ আয়ত্বে রাখুন।

তুলা:

শক্তি থাকবে। কাজের ছাপ থাকবে, তবে বিরক্ত হবেন না। আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। নয়া পরিকল্পনায় বন্ধুদের সঙ্গে নিন। প্রেমের সুযোগগুলি স্পষ্ট- কিন্তু ক্ষণস্থায়ী হবে। উল্লেখযোগ্য ব্যবসায়িক কারবার করার সময় আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। সময়ের সঙ্গে কাজ করার চেষ্টা করুন । বিবাহিত জীবনে নজর দিন।

বৃশ্চিক:

উচ্চ উদ্দীপনা থাকবে। কারওর অভাব বোধ করবেন। টাকাপয়সা লাভ আপনার প্রত্যাশামাফিক হবে না। পরিবারে কোন বয়স্ক ব্যক্তির স্বাস্হ্য কিছু উদ্বেগের সৃষ্টি করতে পারে। ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ করবেন না। সময়ের সঠিক ব্যাবহার করলেও আর নিজের বাড়ির লোকেদের সাথে সময় কাটানোর দরকার হয়।

ধনু:

বাবা মায়ের সঙ্গে ঝামেলা হতে পারে। যদি না মন সঙ্গ দেয় নিজে থেকে সিদ্ধান্ত নেবেন না। আর্থিকভাবে লাভবান হবেন, পরিবারের জন্য কাজ করুন। ইতিবাচক আদর্শ মেনে চলুন। চারিপাশে কি ঘটছে সেই দেখে সতর্ক হন। অভিজ্ঞ ব্যাক্তির থেকে অনেককিছু শিখবেন।

মকর:

আরামে থাকুন। বিতর্কে জড়াবেন না। আজকে সায় দিয়ে কথা বললে ভাল। কি করছেন সেই হিসাব রাখুন। সন্দেহ না করলেই ভাল। সম্পর্কর বাঁধন বুঝতে শিখুন। আজকে কর্মক্ষত্রে আপনার মধ্যে ফুর্তি দেখা যেতে পারে।আজকে আপনি সময়ের আগেই কাজ শেষ করে ফেলতে পারেন।

কুম্ভ:

মজার দিন। নিছক মজা অন্যের সঙ্গে করবেন না। কে কী বলছেন মন দিয়ে শুনবেন। ব্যাবসায় নজর দিন। জমিতে বিনিয়োগ থেকে লাভ হবে। সঙ্গীর সঙ্গে মোকাবিলা করা কঠিন। বৈবাহিক জীবন ভাল হবে। আপনি দিনের শেষে নিজের জন্য যথেষ্ট সময় পাবেন

মীন:

আপনার দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে। মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সঙ্গে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে। আর যাই করুন মিথ্যে বলবেন না। কর্মক্ষেত্রে আজকে বিরক্ত ভাব থাকবে। নিজের মূল্যবান সময় খারাপ করতে পারেন

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement