Ajker Rashifal,30 March, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 30 March 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ: স্ত্রীয়ের কথায় নেশা ছাড়তে হবে। আয় বুঝে ব্যয় করুন। পারিবারিক শান্তি বজায় রাখতে আপনার বাচনভঙ্গি নম্র করা প্রয়োজন।ব্যবসার কাজে দূরে যাত্রা হতে পারে। শিক্ষার্থীরা তাদের আগে দেওয়া পরীক্ষার থেকে কোনও সুখবর পেতে পারেন।

বৃষ: স্ত্রীয়ের সাথে সন্ধ্যায় কোথাও যেতে পারেন। কথাবার্তায় অকপট হোন। অহংকার ত্যাগ করুন,নাহলে ব্যবসার ক্ষতি হতে পারে। ঝুঁকিপূর্ণ যাত্রা করবেন না। সহকর্মীদের সহায়তা এবং সমর্থন পাবেন। বাবা মায়ের শরীরের যত্ন করুন। কর্মক্ষেত্রে কোনও পুরস্কার পেতে পারেন।

মিথুন: তুচ্ছ ব্যপারে রাগ করলে পারিবারিক অশান্তি হতে পারে। অতিরিক্ত উপার্জনের উৎস খুঁজে পাবেন। নিয়মিতভাবে শরীরচর্চা আপনাকে তরতাজা রাখবে। দাঁত, কান নাক ইত্যাদির অসুস্থতা আসতে পারে। কর্মক্ষেত্রে নিজের প্রশংসা পাবেন।

কর্কট: শরীরচর্চা করে ওজন কমানোর চেষ্টা করুন। শরীর ভালো থাকবে। কঠোর পরিশ্রমের জন্য কর্মক্ষেত্রে পুরস্কৃত হবেন। পদোন্নতিও পেতে পারেন। আপনি মানসিক ভাবে সুখি থাকবেন। পারিবারিক সমস্যাগুলির সমাধান করে ফেলুন।

সিংহ: অসুস্থতা থেকে সেরে উঠবেন। উপার্জন বেড়ে যাবে। ভ্রমণ আপনার যোগাযোগ বাড়িয়ে তুলবে। আপনার মধ্যে ধৈর্যের অভাব দেখা যাবে। আপনার অন্তর্দৃষ্টি বৃদ্ধি পাবে যার ফলে আপনি যেকোনো ক্ষেত্রে উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারবেন।

কন্যা : আদালতে আর্থিক মামলায় জয়লাভ করবেন । কেরিয়ার বাড়ানোর জন্য উচ্চশিক্ষার পরিকল্পনা করতে পারেন। গুরুজনের আশীর্বাদে আর্থিক লাভ হতে পারে। ব্যবসা বা চাকরিতে ধৈর্য ধরে থাকুন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে।

তুলা: নতুন ব্যবসায় অংশীদার হওয়া লাভজনক হবে। পরিবারের সদস্যদের সাথে কোনও ভ্রমণের পরিকল্পনা চলতে পারে। কর্মক্ষেত্রে অসন্তোষ বাড়বে। আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন আজ। কারোর কথায় আপনার আত্মসম্মানবোধ আহত হতে পারে।

বৃশ্চিক: কোনও কাজে তাড়াহুড়ো করতে গেলেই ভুল হতে পারে। এর ফলে আপনার বিরক্তি বাড়বে। পরিবারের সকলের উপদেশ মেনে কাজ করুন। আপনার সৃজনশীলতা বৃদ্ধি পাবে। স্ত্রীয়ের সাথে ভদ্র ব্যবহারের চেষ্টা করুন।

ধনু : সামাজিক জমায়েত আপনাকে খুশি করে তুলবে। অধৈর্যের ফলে কারোর সাথে বাদানুবাদে জড়িয়ে পড়তে পারেন। আপনি তরতাজা থাকবেন। আপনার বিপুল উৎসাহে সমস্ত কাজ সহজেই মিটে যাবে। উদ্ভাবনী ক্ষমতার বিকাশ দেখা যাবে।

মকর: যারা চাকরি খুঁজছেন তাদের জন্য আজ ভালো খবর থাকতে পারে। আপনার প্রতিবেশীদের সাহায্য করে আপনার সামাজিক গৌরব বাড়বে। সন্তানদের নিয়ে ব্যস্ত থাকবেন। নিজের মানুষদের সাথে সম্মান দিয়ে কথা বলুন। আপনার রুঢ় ব্যবহারে তারা দুঃখ পেতে পারেন।

কুম্ভ: কর্মক্ষেত্রে আজ নতুন বন্ধু পাবেন। নতুন কাজের দায়িত্ব আসবে। ভাইবোনেদের সাথে সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিমাংসা হয়ে যাবে। দীর্ঘস্থায়ী মেয়াদে বিনিয়োগের চেষ্টা আজ লাভ দেবে। আপনার অতিরিক্ত জ্ঞান আজ সকলের নজর কাড়বে।

মীন: আপনার সৃজনশীলতা আজ সকলের প্রশংসা পাবেন। প্রেমের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন। তাই সাবধান থাকুন। অনেক দিন ধরে আটকে থাকা কাজ অবসর সময়ে মিটিয়ে ফেলুন। বাড়ির এবং অফিসের কাজ মিটিয়ে আজ কিছুটা সময় সিনেমা দেখে কাটাতে পারেন।

 

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement