Ajker Rashifal,3 March, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 3 March 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : সাম্প্রতিক কোনও ঘটনা আপনার মনে প্রভাব ফেলবে। আপনার সামাজিক প্রতিপত্তি বাড়বে। সম্পত্তিতে নতুন বিনিয়োগ করার আগে সতর্ক হন। কর্মক্ষেত্রে বড়দের থেকে চাপ আসতে পারে।
বৃষ : খেলাধুলো এবং বাইরের অনুষ্ঠান নিয়ে মেতে থাকবেন। একটি ছোট ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। অধীনস্থরা আপনাকে একটি নতুন প্রকল্প শুরু করতে সাহায্য করবে। শরীরচর্চা করে নিজেকে সুস্থ রাখুন।
মিথুন : আর্থিক সমস্যা গুলি মিটে যাবে, উপার্জন বাড়বে। কোন গুরুত্বপূর্ণ স্বাক্ষর করার আগে অবশ্যই নথিগুলি পড়ুন। ছাত্রছাত্রীরা ভালো খবর পেতে পারে। ঠান্ডা মাথায় পরিস্থিতির মোকাবিলা করুন। মাথা গরম করবেন না।
কর্কট : বন্ধুদের থেকে সাহায্য পাবেন। তবে আবেগতাড়িত হয়ে তাদের কাছে গোপন কথা ফাঁস করবেন না। পারিবারিক সমস্যা মেটাতে ভ্রমণের দরকার। মন হালকা হবে। আজ দিনের শেষে আর্থিক লাভ হতে পারে।
সিংহ : কোনও বিশিষ্ট ব্যক্তির থেকে নতুন কাজের পরিকল্পনা পাবেন। উপার্জনের নতুন উত্স খুলতে পারে। পদোন্নতি পেতে চাকরি পরিবর্তন করুন। ধার দেওয়া টাকা ফেরত পাবেন। আপনার প্রতিভা দেখানোর সুযোগ পাবেন আজ।
কন্যা: বিদেশে থাকা মানুষদের আজ আর্থিক ক্ষতি হতে পারে। আজ জ্ঞান অর্জনকে অগ্রাধিকার দেবেন। অপ্রয়োজনীয় জিনিসগুলিতে আপনার ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। শরীর ঠিক রাখতে বেশি তেলযুক্ত খাবার এড়িয়ে চলুন।
তুলা: বাড়িতে পার্টির আয়োজন করে বন্ধুদের আমন্ত্রণ জানান। শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ারের বিকল্পগুলি বেছে নেবে। পরিস্থিতিতে আপনি নিজেকে টিকিয়ে রাখতে পারবেন না। সন্ধ্যা কাটবে সহকর্মীদের সাথে।
বৃশ্চিক : রাগ নিয়ন্ত্রণ না করলে অনেক ক্ষেত্রে ক্ষতি হবে। কাজের প্রতি একাগ্রতা বাড়বে। আপনার সৃজনশীলতা সামাজিক মর্যাদা বাড়াবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সাথে আর্থিক বিষয়ে পরিকল্পনা করতে পারেন।
ধনু : পরিবারের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। নিজের আদর্শে স্থির থাকুন। সঞ্চয় বাড়িয়ে তলার চেষ্টা করুন। আশেপাশের অভাবী লোকদের সাহায্য করতে পারেন। যানবাহন থেকে সাবধান থাকুন। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে।
মকর : কর্মক্ষেত্রে চাপ বাড়বে কিন্তু তা সত্ত্বেও মন আনন্দে থাকবে। ব্যবসায় কিছু কঠিন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। তাড়াহুড়ো করে গাড়ি চালাবেন না। আজ সম্পত্তির উত্তরাধিকারের ব্যাপারে হতাশ হতে পারেন।
কুম্ভ : দুধের শিল্পের সাথে যুক্তদের বাড়তি লাভ হবে। সকলের সাথে মজায় কাটবে দিন। অপ্রয়োজনীয় দুশ্চিন্তায় জর্জরিত হবেন সন্ধ্যার পর। রিয়েল এস্টেটে বিনিয়োগ স্থগিত রাখুন। আপনার উদারতার অপব্যাবহার হতে পারে।
মীন : আর্থিক ব্যপারে স্ত্রীয়ের সাথে মতভেদ হতে পারে। নিজেকে সংযত রাখুন। আজ নিজেকে বিশ্রাম দিন। পরিবার এবং বন্ধু বান্ধবের মধ্যে সময় কাটিয়ে মনে শান্তি পাবেন। সুযোগসন্ধানী আত্মীয়দের থেকে সাবধান থাকুন।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)