Ajker Rashifal,26 March, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

২০২৪ নিত্য রাশিফল,Ajker Rashifal, , Horoscope 2024, ,Horoscope in Bengali,, Horoscope Today,, Rashifal 2023-24, Today Horoscope 2024,2023-24 ,আজকের রাশি, আজকের রাশিফল, আজকের রাশিফল ১৪৩০,দৈনিক রাশিফল, দৈনিক রাশিফল ২০২৪, ভাগ্যগণনা, ,রাশিফল, রাশিফল ১৪৩০, রাশিফল ২০২৪,Ajker Rashifal, Horoscope Today, Horoscope in Bengali,

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 26 March 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : বাবার পরামর্শ নিলে ব্যবসায় লাভ হতে পারে। আত্মীয়দের দেখভাল করুন। দীর্ঘদিন ধরে চলতে থাকা আর্থিক সংকট আজ মিটে যাবে। সন্ধ্যায় কোনও অপ্রত্যাশিত খবর পরিবারে একরাশ আনন্দ বয়ে আনবে।

বৃষ : কিছু অপ্রত্যাশিত উৎস থেকে উপার্জন হতে পারে। বন্ধুদের সাথে আনন্দে মেতে উঠুন। কোনও ঘনিষ্ঠ বন্ধু আপনাকে ব্যবসার কাজে সাহায্য করতে পারেন। নতুন প্রেম আসতে পারে তবে বেশি আবেগতাড়িত হবেন না।

মিথুন : সন্তানের জন্য সম্মানিত হবেন। বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। বাড়ির ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের সাথে আলোচনা করুন। স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনার শরীরচর্চা করা দরকার।

কর্কট : অতীতের অপচয়ের ফল ভুগতে পারেন আজ। দুশ্চিন্তায় সময় নষ্ট করবেন না। ব্যবসায় নতুন কিছু করতে চাইলে সবদিক ভেবে করুন। অসধস্তনদের কাজ বুঝিয়ে দিয়ে একদিনের ছুটি নিন। আপনার মেজাজ খিটখিটে থাকবে।

সিংহ : সামাজিক অনুষ্ঠানে আপনার রসিক স্বভাব প্রশংসা পাবে। উপার্জন বাড়বে। কোনও সুযোগসন্ধানী আত্মীয়ের কারণে স্ত্রীয়ের সাথে মনোমালিন্য হতে পারে। আজ সকলের থেকে উৎসাহ পাবেন। আপনার মনোবল বেড়ে যাবে।

কন্যা : অহংকার বাড়তে দেবেন না। সকলের কাছে সমালোচিত হতে পারেন। বাড়ি এবং কাজের জায়গায় অতিরিক্ত চাপ আপনাকে বিরক্ত করবে। সমস্ত কাজ মিটিয়ে নিজের জন্য কিছুটা সময় বের করুন। আবেগতাড়িত হবেন না।

তুলা : আজ নিজেকে বিশ্রাম দিন। পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান। বাড়িতে কোনও অনুষ্ঠানে বন্ধুদের আমন্ত্রণ করতে পারেন। ভাইবোনদের সহায়তা করতে গেলে আপনার নিজের অর্থনীতিক অবস্থা সঙ্গিন হতে পারে।

বৃশ্চিক : কোনও ধর্মীয় জায়গায় অথবা আত্মীয়ের বাড়ি যাওয়া হতে পারে। আপনার শরীর ভালো থাকবে। তবে প্রিয়জনকে ছাড়া আজ দিন কাটতে চাইবেনা। ভবিষ্যৎ পরিকল্পনা সকলকে বলে বেড়াবেন না। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন।

ধনু : পরিবারের সাথে মানিয়ে নিন। আপনার মেজাজ সকলের চিন্তার কারণ হবে। ভালো বই পড়া বা সিনেমা দেখা আপনাকে শান্তি দিতে পারে। হজম সংক্রান্ত সমস্যা আজ আপনাকে কাহিল করবে। ধূমপান থেকে দূরে থাকুন।

মকর : পুরোনো আর্থিক সমস্যা মিটে যাবে। বন্ধুদের ভুল বুঝবেন না। ব্যক্তিগত সমস্যার জন্য মন ভালো থাকবেনা। কাজে বন্ধু বা সহকর্মীর সাহায্য পাবেন। অনেক দিনের আটকে থাকা পাওনা ফেরত পেতে পারেন।

কুম্ভ : অহেতুক অন্যের দোষ ধরবেন না। সঞ্চয়ের সঠিক পরিকল্পনা দরকার। কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন। পুরোনো কোনও সমস্যার সমাধান মিলতে পারে। কাজে বন্ধু বা সহকর্মীর সাহায্য পাবেন।

মীন : আধ্যাত্মিক ব্যক্তির আশীর্বাদে সব কিছু ভাল চলবে। ব্যবসায় উন্নতি হবে। দিনের শুরুটা ইতিবাচক হবে। তবে ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন। আধ্যাত্মিক ব্যাপারে মনোনিবেশ করতে পারেন। কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement