Ajker Rashifal,23 March, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 23 March 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ: আপনার সঞ্চয় করা অর্থ কোনও ভালো কাজে লাগতে পারে আজ। পরিবারের সকলের সহায়তা পাবেন। পরামর্শ ছাড়া ব্যবসায় বা আর্থিক ক্ষেত্রে কোনও পদক্ষেপ নেবেন না। সুখবর আপনার জন্য অপেক্ষা করছে।

বৃষ: সন্তানের জন্য গর্ববোধ করবেন আজ, নিমন্ত্রণ পেতে পারেন। জমি বা সম্পত্তি থেকে আজ লাভ পেতে পারেন। টাকা ধার দেওয়া থাকলে, আজ তা ফেরত পেতে পারেন। কিছু সাম্প্রতিক ঘটনায় মন বিক্ষিপ্ত থাকবে।

মিথুন: কোনও ব্যক্তির থেকে আর্থিক সুবিধা পেলে ব্যবসা বাড়বে। কাজের জায়গায় নতুন কিছু করে সকলের প্রশংসা পাবেন। নতুন চাকরি পেতে পারেন। বড়দের সাথে কিছু মতভেদ হতে পারে। বাড়িতে উৎসবের পরিবেশ।

কর্কট: অতিরিক্ত খরচ কমাতে অপচয় বন্ধ করুন। বাবা-মায়ের পরামর্শে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। সমস্যার কথা ভেবে কাজ নষ্ট করবেন না। বেশি খাওয়ার ফলে আপনার ওজন বেড়ে যাচ্ছে। সাবধান হোন।

সিংহ: উত্তেজনা এবং বিনোদনের মধ্যে দিয়ে কাটবে আজকের দিনটা। ভালোবাসার মানুষ আজ আপনাকে চমকে দেবে। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। ব্যবসায় নতুন দিক খুলে যাবে আজ। পরিবারের সাথে কেনাকাটায় যাওয়া হতে পারে।

কন্যা: হুজুগে পড়ে ভ্রমণ এবং অর্থ ব্যয় আপনাকে অস্বস্তিতে ফেলে দেবে। ছেলেবেলার কথা স্মরণে আনন্দ হবে। তাড়াহুড়ো করে বিনিয়োগ করলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। এর ফলে আপনার মানসিক শান্তি বিঘ্নিত হবে।

তুলা: শরীরের ছোটখাটো ব্যথা এড়াবেন না, পরে সমস্যা হবে। চোখ কান খোলা রাখুন। যারা নেতিবাচক কথা বলেন তাদের থেকে দূরে থাকুন। সকলের প্রতি আপনার সন্দেহ মনমালিন্যের কারণ হতে পারে। ওজন নিয়ন্ত্রণের চেষ্টা করুন।

বৃশ্চিক: গুরুজনদের উপদেশ মেনে চলুন, ব্যবসায় লাভ হবে। প্রেমিকাকে বেশি প্রশ্রয় দিলে পরে পস্তাতে হতে পারে। অন্যের সমালোচনা করে সময় নষ্ট করবেন না। কাজের প্রতি আপনার আগ্রহ বেড়ে যাবে। আর্থিক বিষয়ে উন্নতি হবে।

ধনু: যারা বাড়ি থেকে দূরে থাকেন, টাকাপয়সা সাবধানে রাখুন। নতুন উদ্যমে কাজ শুরু করুন। সাফল্য আসবে। বন্ধুদের সাথে সময় কাটান। টাকা রোজগারের কোনও নতুন উপায় খোঁজার চেষ্টা করুন। ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন।

মকর: অতিরিক্ত খাওয়াদাওয়া এবং নেশা বিপদে ফেলবে। ভয় পেয়ে পিছু হটবেন না। বাচ্চাদের জন্য আজ সমস্যায় পড়তে পারেন। তবে নিজেকে সংযত রাখুন। রাগের বশে কিছু করবেন না। সন্ধ্যায় প্রিয়জনের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন।

কুম্ভ: গোপন সম্পর্ক আপনার সুনাম ধুলোয় মেশাতে পারে। অন্যরা আপনাকে নিয়ে কী বলল সেই চিন্তায় সময় নষ্ট করবেন না। আপনার আশেপাশে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়ান। নাহলে নিজের কাছেই অস্বস্তিতে পড়বেন।

মীন: অতীতের কোনও দুর্বলতার জন্য অপমানিত হতে পারেন। কর্মক্ষেত্রে পুরানো কোনও অসম্পূর্ণ কাজের জন্য অসুবিধায় পড়তে পারেন। সন্ধ্যার দিকে পরিবারের সাথে আনন্দে কাটবে। প্রভাবশালী ব্যক্তিদের সাথে পরিচয় ঘটবে।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement