Ajker Rashifal,23 February, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today,23 February 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : ওজন কমানোর চেষ্টা করুন। ব্যায়াম করা দরকার । মনোবল ভালো রাখতে নিজেকে খেলাধুলায় মত্ত রাখতে পারেন। আধ্যাত্মিক ব্যাপারে মনোনিবেশ করতে পারেন। মানসিক চাপকে সামলে চলুন।

বৃষ : দীর্ঘ দিন ধরে আটকে থাকা টাকা উদ্ধারের চেষ্টা করুন। সন্দেহজনক ক্ষেত্রে বিনিয়োগ করবেন না। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারেন। নেশায় জড়িয়ে পড়বেন না। ভ্রমণের ধকল যাবে অনেক।

মিথুন : উপার্জনের নতুন সুযোগ আসবে। কাজে লাগান। কেউ আপনার মেজাজ খারাপ করার মত কাজ করতে পারে। তবে তাতে বিরক্ত না হয়ে নিজের কাজ করে যান। অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে পরিবারকে নিয়ে কোথাও যেতে পারেন।

কর্কট : বন্ধুদের সাথে সন্ধ্যায় কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সাথে আর্থিক বিষয়ে পরিকল্পনা করতে পারেন। নতুন কোনও উৎস থেকে অর্থ উপার্জন হবে। এর ফলে সঞ্চয় বাড়বে।

সিংহ : সুস্থ থাকতে খাওয়াদাওয়ায় নিয়ন্ত্রণ আনা দরকার। আপনি নিজের ক্ষমতায় কোনও বড় সাফল্য লাভ করবেন। গত কয়েক দিনের অতিরিক্ত পরিশ্রম আপনাকে দুর্বল এবং ক্লান্ত রাখবে। বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন।

কন্যা: অপ্রয়োজনীয় জিনিস কিনে খরচ বাড়াবেন না। কাজের চাপ থেকে মুক্ত হতে পারবেন না। অবসর কাটান স্ত্রীয়ের সাথে। বাচ্চাদের সাথে সময় কাটালে মন ভালো থাকবে। স্ত্রীয়ের সাথে কিছু জরুরি আলোচনা করবেন।

তুলা: বন্ধুর ব্যক্তিগত সমস্যা মেটানোর চেষ্টা করুন। আজ সম্পত্তির উত্তরাধিকারের ব্যাপারে হতাশ হতে পারেন। তবে এই নিয়ে মনখারাপ না করাই ভালো। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। নিজের কাজ নিয়ে গভীর চিন্তার অবসর মিলবে।

বৃশ্চিক : নতুন পরিচিত কোনও ব্যক্তি আপনাকে সাহায্য করবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারেন। কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সাফল্য মিলবে। নতুন কোনও উৎস থেকে অর্থ উপার্জন হবে।

ধনু : বাড়ির অশান্তি আপনাকে মানসিক চাপে রাখবে। বাড়িতে অতিথি সমাগমে আনন্দের সাথে সময় কাটবে। আপনার আচরণ আপনার কাছের মানুষদের ব্যথিত করবে। মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পাবেন।

মকর : আর্থিক লেনদেনের সময় সতর্ক থাকুন। সামাজিক অনুষ্ঠানে যোগ দিলে যোগাযোগ বাড়বে। টাকাপয়সা এবং মূল্যবান জিনিস সাবধানে না রাখলে খোয়া যেতে পারে। নতুন প্রেম আপনার জীবন অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে।

কুম্ভ : প্রয়োজন হলেও কারও থেকে ধার করবেন না। জীবনসঙ্গীর সাথে সোনালি দিনগুলোর স্মৃতিচারণায় কাটবে। ব্যবসার কাজ মিটিয়ে পরিবারকে সময় দিন। অজানা উৎস থেকে অর্থের উপার্জন আপনার আর্থিক সমস্যা মিটিয়ে দেবে।

মীন : পুরোনো প্রেমের স্মৃতি রোমন্থনে কাটবে আজ। আপনার জ্ঞান এবং রসবোধ সকলের দৃষ্টি আকর্ষণ করবে। কোনও মন্দিরে ঘুরতে যেতে পারেন। সেখানে অভাবী মানুষদের সাহায্য করতে পারেন।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement