Ajker Rashifal,20 February, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today,20 February 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : কাজ মিটিয়ে একটু অবসর কাটান। পরিবারের সকলের সাথে আলোচনার পর কোনও সিদ্ধান্ত নিন। আজ স্ত্রীয়ের প্রতি আপনার ভালবাসাকে নতুন করে উপলব্ধি করবেন। আজকের দিন আনন্দে কাটবে।
বৃষ : সৃষ্টিশীল কাজে মেতে থাকুন। প্রতিভাধর মানুষদের সাথে মেলামেশার চেষ্টা করুন। দিনে দিনে সাফল্যের দিকে এগিয়ে যাবেন, সমৃদ্ধি আসবে। ব্যক্তিত্বের উন্নতি হবে। ব্যবসায়িক ভ্রমণও ফলপ্রদ হতে পারে।
মিথুন : জাঁকজমকের সাথে কাটবে আজকের দিন। নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করুন। তবেই আধ্যাত্মিক জীবনে এগোতে পারবেন। নিশ্চিন্ত হয়ে নতুন বিনিয়োগ করতে পারেন। যথেষ্ট লাভ পাবেন।
কর্কট : সাধু ব্যক্তির পরামর্শে মনে শান্তি আসবে। ব্যবসার কাজে আবেগতাড়িত হয়ে কিছু করবেন না। কোনও অপ্রত্যাশিত লাভ পেতে পারেন আজ। আজ ধ্যানের মাধ্যমে দিন শুরু করুন। আলাদা শক্তি পাবেন সমস্ত কাজে।
সিংহ : খরচের সঠিক পরিকল্পনা দরকার। না হলে পরবর্তী সময়ে অর্থকষ্টে ভুগতে পারেন। নতুন করে প্রেমে পড়তে পারেন আজ। তবে আবেগের বশে কিছু করলে তা থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে।
কন্যা: উদ্ভাবনী চিন্তা দিয়ে কিছু বাড়তি রোজগার করুন। সন্ধ্যায় স্ত্রীয়ের সাথে একান্তে সময় কাটান। অকারণ দুশ্চিন্তায় সময় নষ্ট হবে। ছোট ব্যবসায় যুক্ত মানুষেরা ব্যবসা বাড়ানোর ব্যাপারে বিশেষজ্ঞের পরামর্শে লাভবান হবেন।
তুলা: সন্দেহজনক ক্ষেত্রে বিনিয়োগ করবেন না। আর্থিক বিষয়ে মামলা জিততে পারেন আজ। পরিবারে আপনার অভদ্র ব্যবহারের ফলে সমস্যা হতে পারে। সৃজনশীলতার চর্চা আপনাকে খ্যাতি এনে দিতে পারে।
বৃশ্চিক : তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে। সকলের সাথে খুশি ভাগ করে নিন। কর্মক্ষেত্রে আজ ভালো কিছু ঘটতে পারে। পরিবারের সাথে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন।
ধনু : আপনার ধার নেওয়া টাকা ফিরত দিতে হবে। অন্যথায় পরে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। সন্ধ্যা কাটবে সহকর্মীদের সাথে। কোনও প্রভাবশালী ব্যক্তির সংস্পর্শে ব্যবসায় লাভের সম্ভাবনা।
মকর : ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় আর্থিক লাভ হবে। দিনের শেষভাগ বিনোদন এবং আমোদ প্রমোদে কাটবে। আজ কাজের ক্ষেত্রে ক্লান্তি অনুভব করতে পারেন। সহকর্মী বা বন্ধুর সঙ্গে ঝগড়ার সম্ভাবনা।
কুম্ভ : স্বাস্থ্যের যত্ন নিন। শরীরচর্চা করা দরকার। দিনের শুরুটা ইতিবাচক হবে। তবে ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন। আধ্যাত্মিক ব্যাপারে মনোনিবেশ করতে পারেন। পুরোনো কোনও সমস্যার সমাধান মিলতে পারে।
মীন : পুরানো বন্ধুকে আর্থিক সাহায্য করতে হতে পারে। আজ সম্পত্তির উত্তরাধিকারের ব্যাপারে হতাশ হতে পারেন। তবে এই নিয়ে মনখারাপ না করাই ভালো। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সাথে আর্থিক বিষয়ে পরিকল্পনা করতে পারেন।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)