Ajker Rashifal,19 March, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 19 March 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : হতাশা এবং বিভ্রান্তি কাটিয়ে উঠুন। মন ভালো থাকবে। বিনিয়োগের ব্যাপারে কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিন। ঘর অগোছালো থাকলে তার প্রভাব মনের উপরেও পড়ে। তাই বাড়ি গুছিয়ে রাখুন।
বৃষ : আবেগের বশে কিছু করতে যাবেন না। পরে পস্তাতে হবে। খরচের ব্যাপারে কার্পণ্য করবেন না। বাড়িতে কোনও অনুষ্ঠানের আয়োজন হতে পারে। পারিবারিক সমস্ত ঋণ মিটিয়ে দিতে পারবেন।
মিথুন : কাছের মানুষদের সাথে জমি সংক্রান্ত সমস্যা মিটে যাবে। সবাইকে নিয়ে হই হুল্লোড় করে কাটবে। পরিবারের কথা মেনে নিন। ভবিষ্যতের কথা ভেবে আজ থেকেই সঞ্চয় শুরু করুন। এর ফলে মন শান্ত হবে।
কর্কট : অতিরিক্ত ভ্রমণে বিরক্তি আসবে। তবে এর ফলে আর্থিক লাভ হবে। কোনও প্রতিবেশী টাকা ধার চাইলে তার সবদিক বিচার করে তবেই ধার দিন। ধর্মীয় কার্যকলাপে কিছু অর্থ ব্যয় হবে। সন্ধ্যায় স্ত্রীয়ের সাথে একান্তে সময় কাটান।
সিংহ: অবসর সময়ে ধর্মীয় কাজে নিয়োজিত থাকুন। অনর্থক দুশ্চিন্তা করবেন না। ব্যবসায় নিজের সিদ্ধান্তের উপর ভরসা রাখুন। সন্তানের কারণে উপার্জন বাড়তে পারে। এর ফলে আজ গর্বিত হবেন।
কন্যা : সঠিক পরিকল্পনা করলে সব কাজ সহজ হয়ে যাবে। মেজাজ হারাবেন না। মন স্থির এবং শান্ত থাকবে। পেশাদারি ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত ভবিষ্যতে মুনাফা দেবে। শরীর মন ভালো রাখতে যোগব্যায়াম করুন।
তুলা : কিছু টাকা রোজগার হবে, যার ফলে দরকারি কাজ করতে পারবেন। কারোর সাথে কথা বলার সময় নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। প্রেমের মানুষের স্মৃতিচারণে অনেকটা সময় কাটবে। ভ্রমণের ফলে নতুন কাজের সুযোগ আসতে পারে।
বৃশ্চিক : সাবধানে গাড়ি চালান, না হলে দুর্ঘটনা হতে পারে। তবে কয়েক দিনের মধ্যেই এই অবস্থা কেটে যাবে। শরীরের বিশ্রাম পাওয়া দরকার। কূটনৈতিক বুদ্ধি লাগিয়ে সমস্যার সমাধান করুন। কঠোর পরিশ্রমের ফল উপভোগ করবেন।
ধনু : ভ্রমণে আনন্দ পাবেন। মন ভালো থাকবে। এর ফলে আপনি নতুন কোনও ব্যবসায়িক পরিকল্পনা শুরু করতে পারেন। নিয়মিত খেলাধুলো দরকার। নতুন উদ্যম নিয়ে কাজ করলে সফলতা পাবেন। অবসর কাটাতে পারবেন পরিবারের সাথে।
মকর : কিছু অপ্রত্যাশিত খরচ চাপ বাড়িয়ে দেবে। পরিবারে অশান্তি হতে পারে। কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সাফল্য আসবে। কারোর দ্বারা প্রভাবিত হবেননা। অতিরিক্ত দুশ্চিন্তা আপনার অসুস্থতার কারণ হবে।
কুম্ভ : অকারণ দুশ্চিন্তা আপনার সমস্ত কাজ আটকে দেবে। ব্যবসার ক্ষেত্রে কোনও অভিজ্ঞ মানুষের পরামর্শ দরকার। অধৈর্য হবেন না। বাইরের কারোর পরামর্শে আপন মানুষকে সন্দেহ করা উচিৎ হবেনা।
মীন : কাজে অবহেলায় বড় ক্ষতি হতে পারে। সাবধান থাকুন। নতুন উদ্যম নিয়ে কাজ করলে লাভবান হতে পারেন। আজ সঙ্গীর সাথে মধুর সময় কাটবে। ব্যবসায়িক যোগাযোগ বাড়বে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)