Ajker Rashifal,17 March, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 17 March 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ: আপনার ভুল সিদ্ধান্ত সকলকে হতাশ করবে। মানসিক চাপ বাড়বে। জমি সংক্রান্ত প্রকল্পগুলি থেকে আজ লাভবান হবেন। বাচ্চাদের পড়াশোনা এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকবেন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।

বৃষ: সন্দেহজনক আর্থিক ক্ষেত্রে বিনিয়োগ করবেন না। খরচ কমানো দরকার। পরিবারের মানুষদের সাথে সময় কাটান। রোজকার জীবনযাত্রার খরচ কমানোর চেষ্টা করুন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের থেকে প্রশংসা পাবেন।

মিথুন: আপনার সহানুভূতির জন্য প্রশংসা পাবেন। প্রেমিকা রাগ করতে পারে। অলীক ভাবনায় সময় নষ্ট করবেননা। পরিকল্পনা মাফিক কাজ করুন। কিছু প্রতিকূলতা আসতে পারে। তবে তা নিয়ে চিন্তার কিছু নেই। নিজের লক্ষ্যে স্থির থাকুন।

কর্কট: ভালোবাসার অভাবে মুষড়ে পড়বেন না। জীবনের প্রতি হতাশ হবেন না। পরিবারের প্রয়োজন অনুযায়ী চলার চেষ্টা করুন। কোথাও সিনেমা দেখতে যেতে পারেন। বাড়ির কেউ অসুস্থ হওয়ার জন্য আপনার বিপুল আর্থিক খরচ হতে পারে।

সিংহ: নিয়মিত শরীরচর্চা আপনাকে চনমনে রাখবে। কোনও বন্ধু উপদেশ চাইতে পারে। বিপদে পাশে থাকা মানুষদের কৃতজ্ঞতা জানান। কারোর উপর নিজের মত চাপিয়ে দিলে তারা বিরক্ত হতে পারেন।

কন্যা: ধার দেওয়া টাকা ফেরত পাবেন। অফিসে কাজের চাপ বিচলিত করবে। সন্ধ্যায় বাড়িতে অনেক অতিথি আসতে পারে। কোথাও বেড়াতে গিয়ে প্রচুর খরচ হতে পারে। পরিবারের মানুষদের সহায়তায় কর্মক্ষেত্রে সফলতা পাবেন।

তুলা: নেশার ফলে স্নায়ুর সমস্যা দেখা যাবে। পরিবারের সাথে কোথাও যেতে পারেন। আপনার কাজে সকলে খুশি হবে। স্বাস্থের দিকে নজর দিন। পরিবারের সদস্যদের মতামত নিয়ে কাজ করলে আজ লাভবান হবেন।

বৃশ্চিক: পারিবারিক দায় এড়াবেন না। এতে পরবর্তীকালে অশান্তি বাড়বে। আজ আপনার কাজ সকলের নজর কাড়বে। সহকর্মীদের থেকে প্রশংসা পাবেন। সমস্ত কাজ আজ খুব তাড়াতাড়ি মিটে যাবে। স্ত্রীয়ের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন।

ধনু: বন্ধুর স্বার্থপর ব্যবহার দুঃখ দেবে। প্রেমের দিকে হতাশ হতে পারেন আজ। কাউকে টাকা ধার দেওয়ার থাকলে, আজ তা ফেরত পেতে পারেন। পুরানো বিনিয়োগ গুলি লাভ দেবে। পরিবারের সকলের সহায়তা পাবেন।

মকর: সৃজনশীল কাজে নিজেকে যুক্ত রাখুন। বিনিয়োগের আগে সবদিক বিচার করুন। চাপমুক্ত হতে নিজেকে কোনও কাজে ব্যস্ত রাখুন। বন্ধুদের সাথে ভ্রমণে প্রচুর খরচ হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে।

কুম্ভ: অকারণ উত্তেজনা কাজের ক্ষতি করতে পারে। স্ত্রীকে সারপ্রাইজ দিন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ হতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ছাড়া ব্যবসায় বা আর্থিক ক্ষেত্রে কোনও পদক্ষেপ নেবেন না।

মীন: দীর্ঘদিনের অসুস্থতা মিটে যাবে। বিয়ের কথাবার্তা এগোতে পারে আজ। বাড়িতে উৎসবের পরিবেশ। বন্ধু এবং আত্মীয়দের সাথে হই হুল্লোড় করে কাটাবেন। ব্যবসায় ক্ষতি হতে পারে। নতুন চাকরি পেতে পারেন।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement