Ajker Rashifal,17 February, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today,17 February 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : ব্যবসায় প্রচুর লাভ হতে পারে আজ। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মন হালকা হবে। বিপদে পড়া মানুষদের সাহায্য করুন। প্রভাবশালী ব্যক্তিদের সাহায্যে সমস্ত কাজ সহজ হয়ে যাবে। একই সাথে আপনার উদ্যম সমস্ত বিষয়ে সাফল্য আনবে।
বৃষ : আপনার ঝগড়ুটে চরিত্রের জন্য বিপদে পড়বেন। বন্ধুদের ভুলের জন্য আজ ব্যবসায় সমস্যা তৈরি হতে পারে। কিছু সুযোগসন্ধানী ব্যক্তিদের ধার দিয়ে আপনার টাকা মার যেতে পারে। স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন।
মিথুন : যে কোনও বিনিয়োগ থেকে লাভ পাবেন আজ। আপনার স্পষ্টবাদিতা আজ করোর রোষের কারণ হতে পারে। খেলা থেকে উপার্জন হতে পারে। কোনও পুরানো বন্ধুকে টাকা ধার দিতে গিয়ে আপনার আর্থিক অবস্থা সংকটে পড়তে পারে।
কর্কট : বন্ধু বান্ধবদের সাথে সমস্যা মিটিয়ে নিন। কর্মক্ষেত্রে সমস্যার সন্মুখিন হতে পারেন। বাগ্মিতার জন্য সন্মানিত হবেন। পারিবারিক সমস্যা স্ত্রী-র সঙ্গে আলোচনা করুন। আপনার আন্তরিকতা সমস্ত সমস্যা মিটিয়ে দেবে।
সিংহ : বয়স্কদের শরীরের যত্ন নিন। সুযোগসন্ধানী মানুষদের এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনও সম্পত্তি কেনাবেচার সময়, সমস্ত আইনি দিকগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করুন। না হলে ঠকে যেতে পারেন।
কন্যা: জরুরী কেনাকাটা করে ফেলুন। ভ্রমণের ফলে ক্লান্তি আসতে পারে। বিশ্রামের প্রয়োজন আছে। ঝোঁকের বশে কিছু করবেন না। গোঁড়ামি থেকে নেওয়া সিদ্ধান্ত আজ হানিকারক হতে পারে।
তুলা: সন্দেহজনক ক্ষেত্রে বিনিয়োগ করবেন না। শরীরের যত্ন নিন। পরিবারের মানুষদের সাথে সময় কাটাবেন। বিরোধীদের ষড়যন্ত্র ব্যর্থ হবে। নতুন বন্ধু পেতে পারেন। আজ আপনি আনন্দ উপভোগের জন্য ব্যয় করবেন।
বৃশ্চিক : সম্পত্তি সংক্রান্ত সমস্যা গুলি মিটিয়ে ফেলুন। বাজে কথায় সময় নষ্ট করবেন না। সন্তানদের জন্য আজ আর্থিক সুবধা পাবেন। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। পুরানো বিবাদের অবসান ঘটবে।
ধনু : পরিবারের সাথে মতভেদ হতে পারে। উপার্জনের নতুন উৎস উদ্ভাবন করুন। উপদেশ দেওয়ার আগে নিজেকে ঠিক রাখুন। বেশি উত্তেজিত হবেন না। আজ শুভ কাজে আপনার আগ্রহ বাড়বে।
মকর : বিপরীত লিঙ্গের কেউ আপনাকে সাহায্য করবে। সহকর্মীরা কাজের প্রশংসা করবে। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে অনেকটা সময় যাবে। আনন্দে মেতে বেশি খাওয়া দাওয়া শরীরের ক্ষতি করবে। কেউ আপনার কথার খেলাপ করতে পারে।
কুম্ভ : কাউকে কথা দেওয়ার আগে সবদিক ভেবে দেখুন। আপনার সিদ্ধান্ত ভবিষ্যতে উপকারে আসবে। আবেগতাড়িত হয়ে কোনও কাজ করতে যাবেন না। আপনার অকারণ ভয়ের জন্য সমস্যায় পড়তে পারেন।
মীন : মেজাজ হারানোর জন্য অনুতাপ করতে হতে পারে। ভালোবাসার মানুষের পক্ষ থেকে চমক অপেক্ষা করছে। অবসর সময়ে যোগাভ্যাস এবং ধ্যান কার্যকরী হবে। ভাই বোনেরদের সাথে সিনেমা দেখে সময় কাটান।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)