Ajker Rashifal,16 February, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today,16 February 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : আদালত আজ আপনার পক্ষে রায় দেবে। কোনও দামি জিনিস খোয়া যেতে পারে। তাই সন্দেহজনক মানুষদের থেকে সাবধান থাকুন। রাতে কিছুটা সময় একাকী কাটানোর চেষ্টা করুন। মন হালকা হবে।
বৃষ : দীর্ঘদিনের অসুস্থতা সেরে যাবে। নতুন উদ্যম নিয়ে কাজে মেতে উঠুন। সামাজিক অনুষ্ঠানে গেলে মন ভালো থাকবে। আপনার স্বভাব এবং ব্যক্তিত্ব আজ আপনাকে অনেক নতুন বন্ধু এনে দেবে।
মিথুন : সৃজনশীল কাজ আপনাকে খ্যাতি এনে দেবে। মানসিক চাপ থেকে মুক্তি পেতে বন্ধু এবং পরিবারের সাথে সময় কাটান। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে আজ। কাছাকাছি কোথাও ঘুরতে যেতে পারেন।
কর্কট : মা বাবার শরীরের প্রতি যত্ন নিন। নিজের জীবন একটি উচ্চ আদর্শে চালিত করুন। সন্ধ্যার সময় ধর্মীয় স্থানে ভ্রমণ হতে পারে। স্ত্রীয়ের সাথে মতানৈক্য হতে পারে। নিজেকে সংযত রাখুন।
সিংহ: বিপদের মুখে ধৈর্য হারালে চলবে না। তাতে বিপদ বাড়বে। কিছুদিন ধরে পরিশ্রম চলছে। তাই আজ পেশি গুলিকে বিশ্রাম দিন। বন্ধুবান্ধব অথবা পরিবারের মানুষদের সাথে আড্ডা দিয়ে মন ভালো থাকবে।
কন্যা : আজ আপনার ভাগ্য অনুকূল নয়। তাই কথোপকথনে শান্ত থাকুন। রাগ নিয়ন্ত্রণ না করলে ঝামেলায় পড়বেন। আজ গর্ভবতী মহিলারা সাবধানে থাকুন। ভারি জিনিসের থেকে দূরে থাকুন।
তুলা : আজ কোনও ব্যক্তির সাথে পরিচয়ের ফলে ধর্মের প্রতি বিশ্বাস বাড়বে। সব কিছুকে হালকা ভাবে নেবেন না। সমস্ত মানুষকে তার প্রাপ্য সম্মান দিন। ভাই বোনদের সাহায্যে আজ কিছু আর্থিক সুবিধা পেতে পারেন।
বৃশ্চিক : মানসিক চাপ বাড়বে। শরীরও খারাপ হতে পারে। শারীরিক সমস্যাকে অবহেলা করা উচিত নয়। পরিবারে চিকিৎসার খরচ বাড়তে পারে। প্রেমিকার সাথে দেখা করতে যাওয়ার সময় তার পছন্দের পোশাক পড়ুন।
ধনু : দীর্ঘদিনের উত্তেজনা থেকে মুক্তি পাবেন আজ। সন্ধ্যায় কাছাকাছি ভ্রমণের জন্য যাওয়া হতে পারে। স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। সম্পত্তি থেকে আয়ের নতুন উত্স পাওয়া যাবে।
মকর : সম্পত্তির রক্ষণাবেক্ষণে খরচ বাড়বে। কিছু ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়স্বজন আসতে রাজনীতিতে জনসংযোগ বাড়বে। আপনার সৃজনশীল প্রতিভা আজ খ্যাতি এনে দেবে। পারিবারিক সমস্ত ঋণ মিটিয়ে দিতে পারবেন।
কুম্ভ : সম্পর্ক নষ্ট হতে পারে। সকলের মতামতকে সম্মান করুন। নতুন প্রকল্পের মূলধন ধার নিতে পারেন আজ। সহজেই অর্থের সংস্থান করতে পারবেন। অনেক দিনের পুরানো বিনিয়োগগুলি থেকে আজ আর্থিক লাভ হবে।
মীন : কর্মক্ষেত্রে পদোন্নতি হবে আজ। ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসায় আর্থিক লাভ হবে। লম্বা ভ্রমণ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। এর ফলে আপনি প্রচন্ড ক্লান্ত হয়ে পড়বেন। আপনার বিশ্রামের প্রয়োজন রয়েছে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)