Ajker Rashifal,15 March, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 15 March 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ: নিজে কোন কাজ ভালো পারেন বুঝুন, সেই অনুযায়ী সিদ্ধান্ত নিন। কর্মক্ষেত্রে সকলের সহযোগিতায় কাজে গতি আসবে। প্রেমের জীবনে নতুন মোড় আসতে পারে। বন্ধুদের সূত্রে কোনও বিশেষ মানুষের সাথে আলাপ হবে।
বৃষ: আর্থিক সমস্যা মিটে যাবে। মন ভালো রাখতে ছোটদের সাথে সময় কাটান। অপ্রত্যাশিত কোনও উৎস থেকে উপার্জন হবে। জরুরী বিষয়ে দায়িত্ব নেওয়ার চেষ্টা করুন। আজ সঙ্গীকে খুব মিস করবেন।
মিথুন: বিপদে থাকা মানুষের পাশে দাঁড়ান। না হলে সব কিছুই বৃথা। সৃজনশীল কাজে আজ মন বসবে। জীবনসঙ্গীর সাথে আনন্দে সময় কাটবে। কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। পরিবারের সকলের সাথে সময় কাটান।
কর্কট: বাড়ির কাজের পাশাপাশি বিনোদনে কিছুটা সময় কাটালে মন ভালো হবে। সন্তানের শরীরস্বাস্থ্যের যত্ন নিন। স্ত্রীয়ের শরীরের যত্ন নেওয়া দরকার। কোনও বিশেষ মানুষ আপনার চিন্তাধারা বদলে দিতে পারেন।
সিংহ: বড়দের আশীর্বাদ আজ কাজে আসবে। অচেনা মানুষ থেকে সাবধান। বিপদের দিনের জন্য নিজের সঞ্চয় বাড়ান । নিমন্ত্রিত অতিথির আগমনে ভাগ্য প্রসন্ন হবে। বাড়িতে কোনও অতিথি আসতে পারে। তাঁর থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।
কন্যা: এমন কারও সাথে আজ দেখা হবে, যার কথা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। অসুস্থতায় বিপুল খরচ হতে পারে। কাছের মানুষের সাথে মনোমালিন্য হতে পারে। আজ আপনার দয়া সকলের দৃষ্টি আকর্ষণ করবে।
তুলা: টাকাপয়সা সাবধানে রাখুন। কোনও সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। অতিরিক্ত খরচ হওয়ার জন্য অর্থ সঞ্চয় করতে পারবেন না। বাচ্চাদের পড়াশোনা এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকবেন।
বৃশ্চিক: ফাঁকা সময়ে আটকে থাকা কাজ মিটিয়ে ফেলুন। ব্যবসায় লাভ হবে। কোথাও সিনেমা দেখতে যেতে পারেন। দুশ্চিন্তায় সময় কাটাবেন না। অপ্রয়োজনীয় তর্ক করে সময় নষ্ট করবেন না। অবসর সময় একান্তে কাটান।
ধনু: পরিবারের সকলের সাথে কোথাও বেড়াতে গিয়ে প্রচুর খরচ হতে পারে। ফোন বা টিভিতে সময় নষ্ট হবে। আপনার মনোভাব বাবা মায়ের চিন্তার কারণ হবে। ব্যক্তিগত সম্পর্কে মতানৈক্য হতে পারে।
মকর: কোনও অনুষ্ঠানে গিয়ে প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগ বাড়বে। বাড়ির ছোটদের সাথে সুন্দর সময় কাটবে। আজ জীবনকে উপভোগ করুন। ধার দেওয়া টাকা ফেরত পাওয়ায় আপনার সঞ্চয় কিছুটা বাড়বে।
কুম্ভ: অভিজ্ঞ মানুষদের পরামর্শ নিয়ে নতুন কাজে হাত দিন। সাফল্য আসবে। কাউকে টাকা ধার দেবেন না। অন্যথায় সমস্যায় পড়তে পারেন। অসুস্থতা নিয়ে দুশ্চিন্তা এবং তা নিয়ে আলোচনা আপনার মানসিক চাপ বাড়িয়ে দিচ্ছে।
মীন: ছোটখাটো ব্যবসা চালানো ব্যক্তিরা তাঁদের ব্যবসা বাড়ানোর চেষ্টা করুন। ঘুরতে গিয়ে কারোর প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে। বাবার পরামর্শ কাজে আসবে। চাপমুক্ত হতে নিজেকে কোনও কাজে ব্যস্ত রাখুন।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)