Ajker Rashifal,13 April, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 13 April, 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : জাঁকজমকের সাথে দিন কাটবে আজ। পরিবারের সকলের উপদেশ মেনে কাজ করুন। আপনার সৃজনশীলতা বৃদ্ধি পাবে। সহকর্মীদের সহায়তা এবং সমর্থন পাবেন। বাবা মায়ের শরীরের যত্ন করুন। কর্মক্ষেত্রে পুরস্কার পেতে পারেন।

বৃষ : পরিবারের প্রয়োজন বুঝে কাজ করার চেষ্টা করুন। স্ত্রীয়ের সাথে সন্ধ্যায় কোথাও যেতে পারেন। কথাবার্তায় অকপট হোন। অহংকার ত্যাগ করুন,নাহলে ব্যবসার ক্ষতি হতে পারে। ঝুঁকিপূর্ণ যাত্রা করবেন না।

মিথুন: পরিবারের সদস্যদের সাথে কোনও ভ্রমণের পরিকল্পনা চলতে পারে। কর্মক্ষেত্রে অসন্তোষ বাড়বে। তুচ্ছ ব্যপারে রাগ করলে পারিবারিক অশান্তি হতে পারে। অতিরিক্ত উপার্জনের উৎস খুঁজে পাবেন। ফলে আর্থিক সমস্যাগুলি মিটে যাবে।

কর্কট: ভাইবোনেদের সাথে সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিমাংসা হয়ে যাবে। দীর্ঘস্থায়ী মেয়াদে বিনিয়োগের চেষ্টা আজ লাভ দেবে। ব্যবসা বা চাকরিতে ধৈর্য ধরে থাকুন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ মানুষদের সাথে বোঝাপড়া বাড়বে।

সিংহ: অতীতের বিনিয়োগ থেকে আর্থিক লাভ হবে। পারিবারিক শান্তি বজায় রাখতে আপনার বাচনভঙ্গি নম্র করা প্রয়োজন।ব্যবসার কাজে দূরে যাত্রা হতে পারে। কারোর কথায় আপনার আত্মসম্মানবোধ আহত হতে পারে।

কন্যা: বন্ধুদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে দেবেন না। দাঁত, কান নাক ইত্যাদির অসুস্থতা আসতে পারে। কর্মক্ষেত্রে নিজের প্রশংসা পাবেন। শিক্ষার্থীরা তাদের আগে দেওয়া পরীক্ষার থেকে কোনও সুখবর পেতে পারেন।

তুলা: পরিবারকে সময় না দিলে সমস্যা তৈরি হবে। কোনও কাজে তাড়াহুড়ো করতে গেলেই ভুল হতে পারে। শরীরচর্চা করে ওজন কমানোর চেষ্টা করুন। শরীর ভালো থাকবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ অবসর সময়ে মিটিয়ে ফেলুন।

বৃশ্চিক :অহেতুক সন্দেহ সুন্দর সম্পর্ক নষ্ট করতে পারে। আপনার বিপুল উৎসাহে সমস্ত কাজ সহজেই মিটে যাবে। উদ্ভাবনী ক্ষমতার বিকাশ দেখা যাবে। প্রতিবেশীদের সাহায্য করে আপনার সামাজিক গৌরব বাড়বে।

ধনু :কাছের মানুষের মেজাজ বুঝে চলুন। আপনার রুঢ় ব্যবহারে তারা দুঃখ পেতে পারেন। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য আজ ভালো খবর থাকতে পারে। কঠোর পরিশ্রমের জন্য কর্মক্ষেত্রে পুরস্কৃত হবেন। সন্তানদের নিয়ে ব্যস্ত থাকবেন।

মকর: দীর্ঘস্থায়ী মেয়াদে বিনিয়োগের চেষ্টা আজ লাভ দেবে। আপনার সৃজনশীলতা আজ সকলের প্রশংসা পাবেন। প্রেমের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন। তাই সাবধান থাকুন। পদোন্নতিও পেতে পারেন। আপনি মানসিক ভাবে সুখি থাকবেন।

কুম্ভ: গয়না অথবা পুরোনো জিনিস থেকে ভালো রোজগার হবে। কর্মক্ষেত্রে আজ নতুন বন্ধু পাবেন। নতুন কাজের দায়িত্ব আসবে। ভাইবোনেদের সাথে সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিমাংসা হয়ে যাবে। আপনার অতিরিক্ত জ্ঞান আজ সকলের নজর কাড়বে।

মীন: নতুন বিনিয়োগ করার আগে সব দিক বিবেচনা করুন। ব্যক্তিগত জীবন এবং ব্যবসায় কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। সহকর্মীদের থেকে পূর্ণ সমর্থন পাবেন। সপ্তাহের মাঝে বাবা মায়ের শরীরের যত্ন নিন। সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগ এই সময় না করাই ভালো।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement