Ajker Rashifal,10 March, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 10 March 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : অতিরিক্ত খরচ বা ভ্রমণ আপনাকে অসুবিধায় ফেলতে পারে। ভারি জিনিসের থেকে দূরে থাকুন। পুরানো বন্ধুদের সাথে দেখা হবে। আয় বুঝে ব্যয় করুন। অবসর সময়ে স্মৃতি রোমন্থনে কাটতে পারে।
বৃষ : ভালো গানবাজনা আপনাকে দুশ্চিন্তা কাটিয়ে উঠতে সাহায্য করবে। বেশ কিছুদিন ধরে চলতে থাকা আর্থিক সমস্যা মিটে যাবে। আপনার সৃজনশীল প্রতিভা আজ খ্যাতি এনে দেবে। আজ নিজের জন্য সময় বের করতে পারবেন।
মিথুন : শখ মেটাতে কিছু খরচ হবে আজ। কিন্তু পরিবারের চাহিদার দিকে নজর দিন। বোনদের সাহায্যে আজ কিছু আর্থিক সুবিধা পেতে পারেন। ব্যবসাতে দরকারি বদলের প্রয়োজন আছে। মন শান্ত রাখতে একান্তে সময় কাটান।
কর্কট : দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা দরকার। সমস্ত মানুষকে তার প্রাপ্য সম্মান দিন। ব্যবসায়ীদের ক্ষেত্রে কর্মসূত্রে ভ্রমণে যেতে হতে পারে। আর্থিক বিনিয়োগের ব্যাপারে কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিন।
সিংহ: ঘর সাজাতে পরিবারের কথা মেনে নিন। কার্পণ্য করবেন না। স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। রাজনীতিতে জনসংযোগ বাড়বে। আবেগতাড়িত হবেন না। উচ্চ রক্তচাপ এবং হৃদরোগে ভুগতে পারেন।
কন্যা : ছোটদের সঙ্গ মন ভালো রাখবে। ওদের পড়াশোনার দিকে নজর দিন। পারিবারিক সমস্ত ঋণ মিটিয়ে দিতে পারবেন। লম্বা ভ্রমণ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। পারিবারিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে।
তুলা : বেশি অর্থ উপার্জন করলেও খরচ কমাতে না পারলে সঞ্চয় হবে না। জমানো টাকা নতুন প্রকল্পের কাজে লাগবে। সন্ধ্যায় স্ত্রীয়ের সাথে একান্তে সময় কাটান। কোনও প্রতিবেশী টাকা ধার চাইলে তার সবদিক বিচার করে তবেই ধার দিন।
বৃশ্চিক : বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে বেশি খরচ করলে পস্তাতে হতে পারে। আজ মন স্থির এবং শান্ত থাকবে। ধর্মীয় কার্যকলাপে কিছু অর্থ ব্যয় হবে। ভ্রমণের ফলে যোগাযোগ বাড়বে। পরিবারের সমস্যা নিয়ে কিছুটা ব্যস্ত থাকবেন।
ধনু : প্রেমের মানুষের স্মৃতিচারণে অনেকটা সময় কাটবে। প্রবীণদের পরামর্শ নিন। সকলে আপনাকে ভুল বুঝতে পারে। পরিবারের জন্য ব্যয় বাড়বে। পেশাদারি ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত ভবিষ্যতে মুনাফা দেবে।
মকর : সম্পর্কের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলুন আজকেই। অতীতের বিনিয়োগ লাভ দেবে। প্রেম সুদৃঢ় হবে। ভ্রমণের ফলে নতুন কাজের সুযোগ আসতে পারে। আজ আপনার শরীর মন ভালো রাখতে যোগব্যায়াম করুন।
কুম্ভ : ভালোবাসার মানুষকে কিছু সারপ্রাইজ দিন। সম্পর্ক মধুর হবে। কূটনৈতিক বুদ্ধি লাগিয়ে সমস্যার সমাধান করুন। যানবাহন থেকে সাবধান থাকুন। মনে শান্তি থাকবে। শরীরের বিশ্রাম পাওয়া দরকার।
মীন : শরীরকে সবসময় চনমনে রাখতে নিয়মিত খেলাধুলোর অভ্যাস করুন। তাড়াতাড়ি অফিসের কাজ মিটিয়ে বাড়ি ফিরে পরিবারের সাথে সময় কাটান। কঠোর পরিশ্রমের ফল উপভোগ করবেন।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)