Ajker Rashifal,10 February, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today,10 February 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : প্রভাবশালী ব্যক্তির সমর্থনে বড় কাজ শুরু করবেন। অবসর সময়ে নতুন কাজের পরিকল্পনা হতে পারে। তবে সময়ের মুল্য না বুঝলে তার খেসারত দিতে হবে। ঘাড়ে এবং পিঠের ব্যথায় ভুগতে পারেন।

বৃষ : বন্ধুদের সাথে কোথাও খেলতে যেতে পারেন। ব্যক্তিগত সম্পর্ক প্রেমময় হবে। ব্যবসায় সাফল্য পাবেন। আর্থিক লাভের সম্ভাবনা বেশি। আপনার আধত্ম্যিক শক্তি পরিবারে শান্তি ফিরিয়ে আনবে।

মিথুন : বন্ধুদের সাহায্যে মানসিক চাপ কমবে। আপনার নিজের উপর নিয়ন্ত্রণ বজায় না রাখলে শারীরিক ও মানসিক যন্ত্রণা পেতে হতে পারে। ডাক্তারের পরামর্শ নিন। সৃষ্টিশীল ব্যক্তিদের ক্ষেত্রে কাজে সাফল্য আসবে।

কর্কট : পরিবারের উপর আধিপত্য খাটানো বন্ধ করুন। ভাই বা বোন ধার চাইতে পারে। সবদিক বিবেচনা করে তবেই টাকা ধার দিন। যেকোনো ব্যাপারে পরিকল্পনা করার সময় স্ত্রীয়ের পরামর্শ নিন।

সিংহ: রক্ষণশীল ক্ষেত্রে বিনিয়োগ লাভ দেবে। নিজের জীবন একটি উচ্চ আদর্শে চালিত করুন। কাছের মানুষদের সাথে ঘুরতে যেতে পারেন। বাড়ির আটকে থাকা কাজ গুলো মিটিয়ে ফেলুন।

কন্যা : বিপরীত লিঙ্গের কেউ কর্মক্ষেত্রে সাহায্য করবে। বেহিসেবি জীবনযাপন পরিবারের মানুষদের কাছে দুশ্চিন্তার কারণ হয়ে উঠবে। আজ বিভিন্ন রকম মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হবে।

তুলা : দামী জিনিস সবাধানে রাখুন। সকলের ইচ্ছাপূরণ করতে গিয়ে আপনাকে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। খারাপ মেজাজের জন্য সম্পর্ক নষ্ট হতে পারে। কোনও কাজে অতিরিক্ত সময় ব্যয় করবেন না।

বৃশ্চিক : বন্ধুদের উপর ভরসা করে ঠকতে পারেন। খরচের দিকে নজর দিন। অহেতুক খরচ করবেন না। নিন। পেশি গুলিকে বিশ্রাম দিন। কর্মক্ষেত্রে আজ নতুন ব্যক্তির সাথে পরিচয় হবে। বন্ধু পেতে পারেন।

ধনু : পছন্দের কাজে সময় কাটান। বাবা মায়ের পরামর্শ নিয়ে বিনিয়োগ করুন। অনেকগুলি আর্থিক সমস্যা মিটে যাবে। আপনার অতিরিক্ত বেহিসাবি খরচ বাবা মায়ের ক্রোধের কারণ হবে।

মকর : সন্দেহজনক ক্ষেত্রে বিনিয়োগ এড়িয়ে চলুন। আজ আকস্মিক ভাবে কিছু অর্থ উপার্জন হতে পারে। আজকে অবসর সময় কাটান নিজের পছন্দের কাজ করে। মানসিক চাপ থেকে মুক্তি পেতে বন্ধু এবং পরিবারের সাথে সময় কাটান।

কুম্ভ : নেশার দ্রব্য থেকে দূরে থাকুন। আপনার ব্যক্তিত্বের উন্নতির প্রয়োজন। ধার দেওয়া টাকা ফেরত পেতে অসুবিধা হবে। কোনও সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। যোগাযোগ বাড়বে।

মীন : পরিবারের সংবেদনশীল ব্যপারগুলিতে মন দিন। সেখানে গিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ বাড়বে। বাড়িতে সমস্যার সৃষ্টি হতে পারে। এর ফলে মানসিক চাপ বাড়বে। শরীরও খারাপ হতে পারে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement