Ajker Rashifal, 9 June 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 9 June 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : অন্যকে সমালোচনা থেকে বিরত থাকুন। না হলে আপনাকেই সমালোচিত হতে হবে। বাড়ির দরকারি জিনিসপত্র কিনতে আজ বেশি খরচ হবে। আর্থিক সংকটে পড়তে পারেন। নতুন প্রেমের সন্ধান পেতে পারেন আজ।

বৃষ : আজ আপনার ইচ্ছা বাস্তবায়নের পরিকল্পনা শুরু হতে পারে। আয় বুঝে খরচ করুন। অপচয় করবেন না। পরিবারের কেউ অসুস্থ হতে পারেন। বিশিষ্ট ব্যক্তিদের সাথে কথাবার্তায় নতুন পরিকল্পনা পেতে পারেন।

মিথুন : আজ কাজের চাপ কম থাকবে। তাই কিছুটা অবসর সময় থাকবে। হঠাৎ করে অনেক টাকা পেতে পারেন। কিন্তু অতিরিক্ত খরচের ব্যাপারে সাবধান হোন। সন্ধ্যায় বন্ধুদের সাথে বাইরে কোথাও যাওয়া হতে পারে।

কর্কট : স্বাস্থ্যের উন্নতি হবে আজ। সঞ্চিত টাকা সাবধানে রাখুন। সন্তানের জন্য সম্মানিত হতে পারেন কোনও সামাজিক অনুষ্ঠানে। কর্মক্ষেত্রে আজ মনের মতো কাজ পাবেন। অফিসের কাজ মিটিয়ে নিজের পছন্দের কিছু করতে সময় পাবেন।

সিংহ : আজ ইচ্ছাশক্তির অভাব আপনাকে মানসিক ভাবে দুর্বল রাখবে। কাউকে ঋণ দিতে হলে সব দিক বিবেচনা করুন। সন্ধ্যা কাটবে বন্ধুদের সাথে। নিজের জীবনসঙ্গীকে আজ আলাদা করে সময় দেওয়ার চেষ্টা করুন।

কন্যা : নিজের প্রতি বিশ্বাস রাখুন। অন্যদের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। আজ আপনি সকলের নজর আকর্ষণ করবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। স্ত্রীর সাথে ঝগড়া হতে পারে। সংযত থাকুন।

তুলা: আজ সমস্ত কাজ খুব সহজেই হাসিল হবে। সপরিবারে কোনও সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে আনন্দে কাটবে। আপনার নতুন পরিকল্পনা সকলকে উৎসাহিত করবে। নির্জনে সময় কাটানোর সময় মনে আজেবাজে চিন্তাকে ঠাঁই দেবেন না।

বৃশ্চিক : আজ আপনি সাহসের সাথে বিরূপ পরিস্থিতি সামলাবেন। কোনও অনুষ্ঠানে গিয়ে নতুন বন্ধু পেতে পারেন। অফিসের নানা সমস্যা উত্তেজনায় রাখতে পারে। রাতের দিকে আর্থিক লাভ হবে।

ধনু : নিজের অহংকারকে দমন করুন। কোনও বড় সুযোগ আসতে পারে। তবে সব দিক বিবেচনা করে সেই প্রকল্পে সামিল হোন। সন্তানের অসুস্থতাকে অবহেলা করবেন না। কাজের চাপে পরিবারকে সময় দিতে পারবেন না।

মকর : বহুদিন ধরে আটকে থাকা টাকা আজ ফেরত পাবেন। উত্তেজনা দমন করুন। আপনার রসবোধ আজ সকলের দৃষ্টি আকর্ষণ করবে। অনেকগুলি সমস্যার ব্যাপারে আজ লক্ষ করুন। না হলে সমস্যায় পড়তে পারেন।

কুম্ভ : আজ বন্ধুর সহায়তায় অস্বস্তি থেকে মুক্তি পাবেন। দুশ্চিন্তা কাটাতে গান বাজনা করে সময় কাটান। কোনও দুঃসম্পর্কের আত্মীয়ের থেকে সুসংবাদ পেতে পারেন। সকলের থেকে নিজের কাজের প্রশংসা পাবেন আজ।

মীন : আপনার বেহিসেবি জীবনযাপন পরিবারের সকলকে চিন্তিত করে তুলবে। এই নিয়ে পরিবারে সমস্যা তৈরি হতে পারে। বন্ধুর থেকে সহায়তা পাবেন। নতুন উপার্জনের পথ বের করুন। দামি জিনিস চুরি হতে পারে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement