Ajker Rashifal, 9 August 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 9 August 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : আধ্যাত্মিক সাহচর্যে আপনার মন আজ শান্ত হবে। খরচ করার সময় সবদিক বিবেচনা করুন। অতিরিক্ত খরচ আপনাকে আর্থিক অনটনে ফেলতে পারে। জমি সংক্রান্ত সমস্যাগুলি আজ মিটে যাবে।
বৃষ : আত্মবিশ্বাস এবং প্রত্যয় আপনার চলার পথ সুগম করবে। সাফল্য আসবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ গুলিতে অর্থ ব্যয় করুন। পরবর্তীকালে লাভ পাবেন। কর্মক্ষেত্রে সকলের সহযোগিতা পাবেন।
মিথুন : স্ত্রীয়ের সাথে সময় কাটান। সমস্যাগুলো ভাগ করে নিন। মন হালকা থাকবে। বাচ্চাদের নিয়ে বাড়িতে আনন্দে কাটবে। অতীতের কঠোর পরিশ্রমের ফল আজ পাবেন। সাম্প্রতিকতম প্রযুক্তির ব্যবহার শেখা দরকার।
কর্কট : আজকে একটি খুশির দিন। অকারণ দুশ্চিন্তা করে দিনটিকে নষ্ট করবেন না। কর্মক্ষেত্রে নিজেকে আরও উপযোগী করে তুলতে আধুনিক হওয়ার চেষ্টা করুন। অন্যদের কাজে সাহায্য করুন।
সিংহ : বিপদের দিনে আপনার সম্পদই আপনার পাশে থাকবে। সুতরাং সেই কথা মাথায় রেখে এখন থেকে সঞ্চয় করা শুরু করুন। চারপাশের মানুষের সাথে ভুল বোঝাবুঝিতে মনোমালিন্য হতে পারে।
কন্যা : নিজের বুদ্ধি দিয়ে সমস্ত কাজ করুন। যেকোনো ক্ষেত্রে বিনিয়োগের আগে সবদিক বিবেচনা করুন। আপনার ব্যবহারে প্রেমিকা রাগ করতে পারে। বাড়িতে থাকা জিনিসপত্র গুছিয়ে রাখুন।
তুলা: নিজের মানুষদের সাথে সম্মান দিয়ে কথা বলুন। আপনার রুঢ় ব্যবহারে তারা দুঃখ পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন। তাই সাবধান থাকুন। অনেক দিন ধরে আটকে থাকা কাজ অবসর সময়ে মিটিয়ে ফেলুন।
বৃশ্চিক : পরিবারের মানুষদের দরকারের কথায় আজ গুরুত্ব দেওয়া উচিৎ। আপনার পরিশ্রম এবং উদ্যোগ আজ কর্মক্ষেত্রে প্রশংসা পাবে। স্ত্রীয়ের সাথে মতানৈক্য হতে পারে। কোনও সেমিনারে যোগ দিতে পারেন।
ধনু : আজ আপনি অনেকটা অবসর সময় পাবেন সমস্ত কাজ মেটানোর পরেও। পরিবারের মানুষদের সময় দিতে পারেবেন। ফলে পরিবারে খুশির পরিবেশ থাকবে। অনেকদিন দেখা হয়নি এমন মানুষদের সাথে আজ দেখা হতে পারে।
মকর : দীর্ঘস্থায়ী মেয়াদে বিনিয়োগের চেষ্টা আজ লাভ দেবে। আপনার অতিরিক্ত জ্ঞান আজ সকলের নজর কাড়বে। বাড়ির এবং অফিসের কাজ মিটিয়ে আজ কিছুটা সময় সিনেমা দেখে কাটাতে পারেন।
কুম্ভ : বাচ্চাদের নিয়ে খেলাধুলায় মেতে উঠুন। মন হালকা হবে। বাড়িতে কোনও নিমন্ত্রিত অতিথির থেকে লাভজনক প্রস্তাব পেতে পারেন। স্ত্রীয়ের সাথে ভালো বোঝাপড়ায় পরিবারে শান্তি থাকবে।
মীন : অপ্রত্যাশিত কিছু খরচের জন্য আপনার আর্থিক সমস্যা তৈরি হতে পারে। আজ বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার পথে একধাপ এগোবেন। আবেগতাড়িত হয়ে কোনও কাজ না করাই ভালো।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)