Ajker Rashifal, 8 November, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 8 November, 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে
মেষঃ বিদেশ থেকে কোনো শুভ সংবাদ পেতে পারেন। বন্ধুর সঙ্গে আর্থিক বিষয়ে আলোচনায় অগ্রগতি হবে।কল্যাণমূলক কাজের ভাবনায় উৎসাহী হবেন। মানুষের সেবা করে আনন্দ পাবেন। সময় ভালো কাটবে।
বৃষঃ পেশাগত কাজে সাফল্য পাবেন।ব্যবসাক্ষেত্রে সমস্যা মিটবে। কাজকর্মে পরিশ্রম বাড়বে। প্রিয়জনের অসুস্থতায় চিন্তিত থাকতে পারেন। দুর্ঘটনা থেকে সতর্ক থাকবেন।অন্যের দায়িত্ব নেবেন না। শরীরের যত্ন নেবেন।
মিথুনঃ জনহিতকর কাজে জড়িত হতে পারেন। অংশীদারি কাজে ভালো ফল আশা করা যায়। প্রেম-প্রণয় শুভ।নতুন কিছু করার সুযোগ আসবে। সঠিক সিদ্ধান্তের জন্য পর্যাপ্ত সময় নেওয়া দরকার।
কর্কটঃ কিছু দুর্ভাবনা থাকলেও সময় ভালোই কাটবে। কর্মপ্রার্থীদের কাজের সুযোগ আসতে পারে। অন্যের সন্তুষ্টির জন্য সাধ্যের বাইরে কিছু করবেন না। ইচ্ছাশক্তির জোরে বাধাবিঘ্ন কাটিয়ে উঠতে পারবেন।
সিংহঃ পুরনো সমস্যার জট খুলবে। কাজের স্বীকৃতি পাবেন। ব্যবসায় বাড়তি আয়ের সুযোগ আসবে। সৃজনশীল কাজে সাফল্য পাবেন। প্রিয় সঙ্গ আনন্দ দেবে। বিনোদন ও রোমাঞ্চ শুভ।
কন্যাঃ গৃহকর্মে ব্যস্ত থাকতে পারেন। ভবিষ্যৎ ভাবনা বৃদ্ধি পাবে। আগের কোনো কাজের সুফল পেতে পারেন। আপনার সামনে যতটুকু সুযোগ আছে দক্ষতার সঙ্গে সেটাকে কাজে লাগাতে হবে। সিদ্ধান্তে স্থির থাকুন।
তুলাঃ কোনো যোগাযোগে আশাবাদী হতে পারবেন। আটকে থাকা কাজের অগ্রগতি হবে। আগের কোনো সমস্যার সমাধান হবে। কর্মক্ষেত্রে আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করে লাভবান হতে পারেন।
বৃশ্চিকঃ অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। যেকোনো যোগাযোগে ভালো সাড়া পাবেন। হারানো কিছু পুনরুদ্ধার হতে পারে। পুরনো বাধা কেটে যাবে। নিজের সিদ্ধান্ত ও কাজের প্রতি পূর্ণ আস্থাশীল থাকতে হবে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): দিনের শুরুটা আজ ভালো কাটবে। আর্থিক জটিলতা কমে আসবে। বৈদেশিক যোগাযোগ কাজে অগ্রগতি এনে দেবে। পূর্বনির্ধারিত পরিকল্পনার বাইরে কোনো কাজে হাত না দেওয়াই ভালো।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): নতুন কোনো কাজে হাত দেওয়া সহজতর হবে। কোনো কারণে পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত পাল্টাতে হতে পারে। প্রিয়জনের সঙ্গে আলোচনায় ধৈর্য ধরতে হবে। প্রয়োজনীয় কাজে গতি আনার চেষ্টা করুন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): যৌথ ও অংশীদারি কাজে অগ্রগতি হবে। কাছের মানুষের সঙ্গে সম্পর্ক ইতিবাচক থাকবে। পুরনো কোনো পাওনা আদায়ে অগ্রগতি হতে পারে। উৎফুল্ল থাকুন এবং যেকোনো কাজ সম্মিলিতভাবে করুন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাবেন। পেশাগত কাজে অন্যের সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে আপনার কাজ অন্যদের কাছে গ্রহণযোগ্য হবে। প্রত্যাশিত অর্থ হাতে আসতে পারে। মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)