Ajker Rashifal, 7 September, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 7 September, 2025: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে.
মেষঃ দিনটি সম্ভাবনাময়। ব্যাবসায়িক কাজে আশানুরূপ অগ্রগতি হবে।কোনো আর্থিক সুবিধা পেতে পারেন। কিছু ঘটার অপেক্ষায় থাকবেন না। নতুন সুযোগের সন্ধান করুন। কল্পনার রাজ্য থেকে দূরে থাকুন।মন ভালো রাখুন।
বৃষঃ দিনটি বৈদেশিক যোগাযোগের জন্য শুভ। কাজে উন্নতির যোগ ও সুনাম বৃদ্ধি পাবে। ভালো কোনো পরিবর্তন আসতে পারে।প্রত্যাশা পূরণে অন্যের সহযোগিতা পাবেন। গুরুত্বপূর্ণ বিষয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে।
মিথুনঃ কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে মতান্তর সৃষ্টি হতে পারে। দক্ষ ব্যবস্থাপনার অভাবে কাজে বিঘ্ন ঘটতে পারে। বিক্ষিপ্তভাবে কাজ না করে স্থির লক্ষ্যে এগিয়ে গেলে পরিবর্তন আসবে।সিদ্ধান্তে স্থির থাকুন।
কর্কটঃ সামাজিক যোগাযোগ বাড়বে। ব্যবসায়ীরা যৌথ কাজে লাভবান হতে পারবেন। পরিশ্রম বাড়লেও মানসিক শান্তি থাকবে। প্রত্যাশা পূরণে অন্যের সাহায্য পাবেন। ব্যক্তিগত সম্পর্কের উন্নতি হবে। গুরুত্বপূর্ণ কাজে গতি আসবে।
সিংহঃ নতুন কোনো পরিকল্পনা নিয়ে ভাবতে পারেন। শরীর ও মানের ওপর কিছুটা চাপ থাকবে। প্রত্যাশিত কাজ ফলপ্রসূ হতে কিছুটা দেরি হবে। সমস্যা সামাধানে নিকটজনের সহযোগিতা পাবেন। শরীরের যত্ন নেবেন।
কন্যাঃ কোনো লাভজনক কাজ হাতে আসতে পারে। অপ্রত্যাশিত অর্থ বা দ্রব্য লাভ করতে পারবেন। প্রেম-প্রণয় শুভ। কর্মক্ষেত্রে পদস্থদের আনুকূল্য পাবেন। সৃজনশীল কাজ চাপমুক্ত রাখবে। রোমান্স শুভ।
তুলাঃকোনো স্থাবর সম্পত্তির আলোচনায় অগ্রগতি হবে। অমীমাংসিত সমস্যা সমাধানের পথ পাবেন। প্রতিপক্ষের বৈরিতা সত্ত্বেও অগ্রযাত্রা অব্যাহত থাকবে। প্রয়োজনীয় কাজে ধারাবাহিকতা বজায় রাখুন।
বৃশ্চিকঃ কোনো যোগাযোগে উৎসাহিত হবেন। ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। বকেয়া টাকা আদায়ের সুযোগ আসবে। ইচ্ছাশক্তির জোরে বাধাবিঘ্ন কাটিয়ে উঠতে পারবেন। ভ্রমণ শুভ।
ধনুঃ অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। নতুন কোনো পরিকল্পনা মাথার আসতে পারে। আগের জটিলতার অনেকটা অবসান হবে। প্রতিটি কাজেই কৌশলী থাকতে হবে। স্থির থাকুন ও ত্যাগের মনোভাব নিয়ে কাজ করুন।
মকরঃ ব্যক্তিগত মাধুর্যই আপনার বড় শক্তি। আপনার কাজ অন্যের মনে ছাপ ফেলবে। কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগতি হবে। কাজে পরিশ্রমের ফল দ্রুত পেতে পারেন। ব্যবসায় বাধা থাকলেও সাফল্য আসবে।
কুম্ভঃ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হতে পারে। কিছুটা ব্যয়াধিক্য থাকতে পারে। নিজের পরিকল্পনায় অন্যের হস্তক্ষেপ অপছন্দ করতে পারেন। সব বিরোধিতাকে অগ্রাহ্য করে লক্ষ্যপানে এগিয়ে যেতে হবে।
মীনঃ ব্যাবসায়িক ও আর্থিক ক্ষেত্রে শুভ যোগ। আয়ের সুযোগ আসবে। পুরনো সমস্যা সমাধানের পথ পাবেন। পরিবারের প্রবীণদের স্বাস্থ্য রক্ষায় মনোযোগ দিন। অসমাপ্ত কাজ শেষ করুন।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)