Ajker Rashifal, 7 December 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 7 December 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : আপনার কথায় ঘরে অশান্তি হতে পারে। বাবার পরামর্শ মতো কাজ করুন। সাফল্য আসবে। কর্মক্ষেত্রে চক্রান্তের শিকার হতে পারেন। বন্ধুদের সাথে দেখা হয়ে মন আনন্দে থাকবে।
বৃষ : বিনোদনে অনেক খরচ করে ফেলতে পারেন। নেশার দ্রব্য থেকে দূরে থাকুন। অত্যাধিক নেশার দ্রব্যের প্রতি আসক্তি আপনার জীবনের সাধারণ কাজগুলিকে ব্যহত করবে।
মিথুন : অহেতুক চাপ আপনাকে দুর্বল রাখবে। নিজেকে শান্ত রাখুন। এমন কাজ করুন যাতে মন শান্ত থাকে। অন্যের জন্য কাজ করে আপনার অনেক সময় নষ্ট হবে।
কর্কট : ধার নেওয়া টাকা আজই ফেরত দিতে হবে। আজ পরিবার এবং বন্ধুদের সমর্থন আপনার উৎসাহ বাড়িয়ে দেবে। কর্মক্ষেত্রে আপনার মেধার ব্যবহার সাফল্য এনে দেবে।
সিংহ : বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে প্রেমে পড়তে পারেন। আজ নিজের মনের মত কাজ করুন। তাতে উৎসাহ পাবেন। সাফল্য আসবে। জমি সংক্রান্ত ক্ষেত্রে আজ খরচ হতে পারে।
কন্যা : আজ ব্যায়াম শরীরচর্চায় অনেকটা সময় যাবে। আপনার ভালো স্বাস্থ্য আপনাকে খেলাধুলায় আগ্রহী করে তুলবে। গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আসতে পারে। সাজগোজে শৌখিনতা দেখা যাবে।
তুলা: খাওয়াদাওয়া নিয়ন্ত্রণ করুন, ডাক্তারের পরামর্শে চলুন। দিনের শেষে আর্থিক উন্নতি হতে পারে। আপনার ধৈর্যের অভাব কোনও বিষয়ে সমস্যায় ফেলতে পারে। ভ্রমণের ফলে পরিচিতি বাড়বে।
বৃশ্চিক : সামাজিক অনুষ্ঠানে সকলকে মাতিয়ে রাখবেন আজ। প্রেমের মানুষের সাথে মনোমালিন্য হতে পারে। অফিসে ঊর্ধ্বতনদের সাথে যোগাযোগ ভালো হবে। আপনার উপস্থাপনা প্রশংসা পাবে।
ধনু : আজ আর্থিক বিনিয়োগে ক্ষতি হতে পারে। অস্থিরতা কমাতে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। অপ্রিয় মানুষদের থেকে দূরে থাকুন। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে।
মকর : ওজন কমাতে কম খান, ব্যায়াম করুন। কারোর থেকে ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। অফিসের কাজে আজ নতুন গতি আসবে। সন্ধ্যায় পত্নীর সাথে সময় কাটান।
কুম্ভ : আপনার দক্ষতায় আজ ব্যবসায় উন্নতি হবে। পুরনো জিনিস বা গহনা থেকে আজ অর্থ উপার্জন হতে পারে। প্রেমের পক্ষে দিনটি ভালো। সময়ের গুরুত্ব দিন।
মীন : টাকাকে গুরুত্ব দেওয়ায় সম্পর্ক খারাপ হতে পারে। আজ আপনার শরীর ক্লান্ত থাকবে। ফলে বিশ্রামের প্রয়োজন হবে। বাড়ির বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটান।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)