Ajker Rashifal, 7 August 2023: স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 7 August 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা হবে। নিজের জিনিস এবং টাকাপয়সা সাবধানে রাখুন। চুরির সম্ভাবনা রয়েছে। অনেক দিন ধরে আটকে থাকা বাড়ির কাজগুলি আজ মিটিয়ে ফেলুন।

বৃষ : নিজের প্রতি বিশ্বাস রাখুন। আজ আপনার শক্তি বৃদ্ধি পাবে। বাকিদের সহায়তায় আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। কোনও বিদেশী আত্মীয়দের থেকে উপহার পেতে পারেন। ধ্যানের মধ্য দিয়ে মানসিক শান্তি পাবেন।

মিথুন : আজ বেশ কিছু অজানা উৎস থেকে অর্থ উপার্জন হবে। শিশুদের সাথে কোমল ব্যবহারের চেষ্টা করুন। প্রেমের মানুষকে ছেড়ে থাকতে হবে। ব্যস্ত রুটিন থেকে সময় বের করে নিজেকে সৃজনশীল কাজে যুক্ত রাখুন।

কর্কট : আপনার হৃদরোগের সম্ভাবনা বাড়বে। যেকোনো রকম নেশার জিনিস থেকে দূরে থাকুন। বাড়ির কাজ অথবা কোনও সামাজিক জমায়তে যোগ দিয়ে আপনার ব্যস্ততা বাড়বে। অকারণে স্ত্রীয়ের সাথে ঝগড়া করবেন না।

সিংহ : নিজের কাজের চাপের জন্য অন্যকে ব্যতিব্যস্ত করবেন না। বাকিদের মন বুঝে চলার চেষ্টা করুন। কোনও পুরানো বিনিয়োগ থেকে আজ লাভ পাবেন। অবসর সময়ে একা কাটান। মনে প্রশান্তি আসবে।

কন্যা : পরিবার নিয়ে কিছুটা সমস্যা থাকবে। বন্ধুদের সূত্রে কোনও প্রভাবশালী ব্যক্তির সাথে আলাপ হবে। যিনি আপনার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করবেন। নিজের পরিকল্পনাগুলি নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।

তুলা: ভালো জিনিসের প্রতি আপনার আগ্রহ বাড়বে। অর্থনৈতিক কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে কোনও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। বাড়ির মানুষদের সাথে কিছুটা সময় কাটান। স্ত্রীয়ের ব্যাপারে আঘাত পেতে পারেন।

বৃশ্চিক : ব্যস্ততা থাকবে আজ সারাদিন। সঞ্চয়ের কৌশল রপ্ত করুন এবং তা কাজে লাগান। প্রেমে আঘাত পেতে পারেন। কিন্তু এ থেকে হতাশ হওয়ার কিছু নেই। স্ত্রীয়ের সাথে মতানৈক্যের সম্ভাবনা।

ধনু : বাড়ির নানা সমস্যা নিয়ে আপনার মনে জটিলতা বাড়বে। এটি আপনার অসুস্থতার কারণ হতে পারে। পরিবারের সাথে বিভিন্ন সামাজিক ক্রিয়াকলাপে অংশ নিতে পারেন।

মকর : ভবিষ্যতের কথা ভেবে এখন থেকেই আর্থিক পরিকল্পনা শুরু করা প্রয়োজন। মিতব্যায়ি হওয়ার চেষ্টা করুন। কোনও পারিবারিক জমায়েতে আপনি সকলের দৃষ্টি আকর্ষণ করবেন। বন্ধুদের সাথে মতানৈক্য হতে পারে।

কুম্ভ : আজ আপনার শরীর ভালো থাকবে। তবে টাকার পিছনে দৌড়তে গিয়ে আপনি সম্পর্ক খারাপ করে ফেলতে পারেন। তাই সংযত থাকার চেষ্টা করুন। সারাদিনের কাজ মিটিয়ে সন্ধ্যায় একা কিছুটা সময় কাটান।

মীন : পরিবারের মানুষদের সাথে কথায় বার্তায় সতর্ক থাকুন। সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার থেকে নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। আগে করা বিনিয়োগ গুলি আজ লাভ দেবে। বাচ্চাদের সাথে কিছু সময় কাটবে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement