Ajker Rashifal, 6 November 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 6 November 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : আপনার সুস্বাস্থ্য আজ সাফল্যের কারণ হতে পারে। সকলের পছন্দ বুঝে কাজ করুন। অতিরিক্ত খরচ নিয়ন্ত্রণ করা উচিত। অন্যের কথাতে বিচলিত হবেননা। অবসর সময় একান্তে কাটান।

বৃষ : পরিবার ও ব্যবসায় ব্যস্ততা। শরীর সুস্থ থাকবে। নতুন অংশিদারিত্ব আশা করতে পারেন। বিরক্তিকর এবং দুঃখজনক পরিবেশ। ব্যবসায় ক্ষতি হতে পারে।

মিথুন : লুকানো শত্রুদের থেকে সাবধান। ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। বড় অর্ডার পেতে পারেন। অত্যাধিক দুশ্চিন্তা আজকে আপনার শান্তি বিঘ্নিত করতে পারে।

কর্কট : শারীরিক অসুস্থতা আসতে পারে। আজ আপনি কিছু টাকা জমাতে পারবেন। সন্ধ্যার দিকে বাচ্চাদের সাথে সময় কাটিয়ে আনন্দ পাবেন। মন হালকা হবে।

সিংহ : মানসিক চাপ থেকে অসুস্থতা আসতে পারে। বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে সময় কাটান। অতিরিক্ত খরচ করবেননা। বিমা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখুন। অতীতের স্মৃতিচারণে আনন্দ পাবেন।

কন্যা : আজ দিন শুরু করুন ধ্যান এবং যোগাভ্যাসের মাধ্যমে। সারাদিন এর শুভ প্রভাব অনুভব করবেন। ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য পরিকল্পনা করুন। স্ত্রীয়ের কোনও কাজের জন্য আজ প্রশংসা পেতে পারেন।

তুলা: উজ্জ্বল ভবিষ্যতের জন্য উচ্চশিক্ষার পরিকল্পনা হতে পারে। শান্ত ও ধৈর্যশীল থাকার চেষ্টা করুন। সম্পত্তি সংক্রান্ত লেনদেনের ব্যাপারে সাবধান হোন। অন্যথায় প্রতারণার শিকার হতে পারেন।

বৃশ্চিক : ব্যবসায় সতর্ক থাকুন। ধৈর্যচ্যুতির কারণে ক্ষতি হতে পারে। ঊর্ধ্বতনদের সাথে বিবাদে জড়াবেন না। অকারণ ব্যয় অনুচিত। পরিবারের সাথে আনন্দে কাটবে। বন্ধুদের সাথে কোথাও যেতে পারেন।

ধনু : ব্যবসার উন্নতির সম্ভাবনা। বড় দায়িত্ব পাবেন। কঠোর পরিশ্রমে সাফল্য আসবে। লগ্নির ক্ষেত্রে ঝুঁকি নেবেন না। কর্মক্ষেত্রে পরিস্থিতি আরও অনুকূল হবে। শিক্ষার্থীদের বড় প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ।

মকর : আজ যদি কোথাও মোকদ্দমা চলে তবে আপনার জয় নিশ্চিত। আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। দাম্পত্য সমস্যাও মিটে যাবে। ভাইবোন সম্পর্কিত ভাল সংবাদ পাবেন।

কুম্ভ : বন্ধ থাকা কাজগুলি শুরু করুন। ব্যবসায় লাভ। কঠোর পরিশ্রমের জন্য পুরস্কৃত হবেন। দিনের শেষে কোনও ধর্মীয় সফর এবং সেই সংক্রান্ত দানধ্যান হতে পারে।

মীন : আজ পরিবারে পরিস্থিতি প্রতিকূল থাকবে। মনের অসন্তোষ আপনার রক্তচাপ বাড়াতে পারে। অনিদ্রার ফলে অস্থিরতা বাড়বে।এই থেকে স্বাস্থ্য সমস্যা হতে পারে। অকারণ খরচ সঞ্চয় কমাবে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement