Ajker Rashifal, 6 July 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 6 July 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : শরীর ভালো না থাকায় কাজে মনসংযোগ করতে অসুবিধা হবে। কাউকে টাকা ধার না দেওয়াই ভালো। শিল্পী এবং নাট্যকর্মীরা তাদের সৃষ্টিশীলতার শ্রেষ্ঠ অবস্থায় থাকবেন। অফিসের কাজ মিটে গেলে পরিবারকে সময় দিন।

বৃষ : শরীর ভালো রাখতে খেলাধূলায় অংশ নিন। ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয়ের পরিকল্পনা করুন। কর্মক্ষেত্রে ছুটি নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন। মানসিক চাপ কমে যাবে। একান্তে সময় কাটান।

মিথুন : আজ আপনার সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করছে। তাই ভেবেচিন্তে কাজ করুন। বন্ধুদের সাথে বেরিয়ে অতিরিক্ত খরচ হয়ে যেতে পারেন। ঘরের সৌন্দর্য বাড়াতে উদ্যোগী হোন। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন।

কর্কট : আপনার ব্যক্তিত্বের উন্নতির প্রয়োজন। ধার দেওয়া টাকা ফেরত পেতে অসুবিধা হবে। কোনও সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। সেখানে গিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ বাড়বে।

সিংহ : একটি দীর্ঘ ভ্রমণে যাওয়া হতে পারে। আজকের কাজ ক্লান্তিকর হবে। কিন্তু আপনার ধৈর্য আপনাকে চনমনে রাখবে। সঞ্চয় বাড়ানোর চেষ্টা করুন। সন্ধ্যার দিকে কোনও ভালো খবর আসতে পারে। পরিবারে খুশির পরিবেশ থাকবে।

কন্যা : বাড়িতে সমস্যার সৃষ্টি হতে পারে। এর ফলে মানসিক চাপ বাড়বে। শরীরও খারাপ হতে পারে। আজ আকস্মিক ভাবে কিছু অর্থ উপার্জন হতে পারে। আজকে অবসর সময় কাটান নিজের পছন্দের কাজ করে।

তুলা: ব্যক্তিগত সম্পর্কের অপব্যবহারের জন্য পরিবারের মানুষ আপনার উপর ক্ষুণ্ণ হবেন। আপনার বেপরোয়া জীবন যাপন পরিবারের সকলের দুশ্চিন্তার কারণ হবে। অতিরিক্ত খরচ এড়িয়ে সঞ্চয়ের পরিকল্পনা করুন।

বৃশ্চিক : মানসিক চাপ থেকে মুক্তি পেতে বন্ধু এবং পরিবারের সাথে সময় কাটান। আপনার অতিরিক্ত বেহিসাবি খরচ বাবা মায়ের ক্রোধের কারণ হবে। কর্মক্ষেত্রে আজ নতুন ব্যক্তির সাথে পরিচয় হবে।

ধনু : পরিবারের প্রবীণদের থেকে সংসার চালানো এবং সঞ্চয়ের ব্যাপারে পরামর্শ পাবেন। কর্মক্ষেত্রে চাপ বেশি থাকবে। আপনার ধারণা অনুযায়ী কর্মক্ষেত্রে আজ লাভজনক পরিস্থতি তৈরি হবে। স্ত্রীয়ের সাথে বেড়াতে যেতে পারেন।

মকর : আজ বিভিন্ন রকম মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হবে। আর্থিক লাভের সম্ভাবনা বেশি। আপনার আধ্যাত্মিক শক্তি পরিবারে শান্তি ফিরিয়ে আনবে। যে কোনও ব্যাপারে পরিকল্পনা করার সময় স্ত্রীয়ের পরামর্শ নিন।

কুম্ভ : ঘাড়ে এবং পিঠের ব্যথায় ভুগতে পারেন। ডাক্তারের পরামর্শ নিন। সৃষ্টিশীল ব্যক্তিদের ক্ষেত্রে কাজে সাফল্য আসবে। বাড়ির আটকে থাকা কাজগুলো মিটিয়ে ফেলুন। কোনও কাজে অতিরিক্ত সময় ব্যয় করবেন না।

মীন : আজ যানবাহনের থেকে সাবধান থাকুন। উচ্চ পদস্থ মানুষদের সাথে যোগাযোগ বাড়বে। যার ফলে সাধারণ কাজ সহজ হয়ে যাবে। নতুন বন্ধু পাবেন। চিকিৎসায় বিপুল খরচের সম্ভাবনা রয়েছে।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement