Ajker Rashifal, 6 August 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

Horoscope Today, 6 August 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : বিনিয়োগ করা অর্থ আজ লাভ দেবে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। চারপাশের মানুষদের সাথে সংযত আচরণ করুন। নতুন প্রেম আসতে পারে। কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে আপনার পরিকল্পনাগুলি বাস্তবায়িত হবে।

বৃষ : আজকে পর্যাপ্ত অর্থ উপার্জন হবে। কোনও বিদেশি আত্মীয়ের তরফ থেকে উপহার আসতে পারে। প্রেমের ব্যাপারে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন, না হলে সমস্যায় পড়বেন। স্ত্রীয়ের সাথে মান অভিমানের পালা চলবে।

মিথুন : অজানা উৎস থেকে আজ প্রচুর অর্থ উপার্জন হবে। আপনার স্বাস্থ্যও ভালো থাকবে। বাচ্চাদের সাথে কিছু সময় কাটালে নিজেকে তরতাজা লাগবে। কোনও যৌথ উদ্যোগে নিজেকে না জড়ানোই ভালো।

কর্কট : দ্রুত সিদ্ধান্ত নিলে তাঁর ফল সব সময় ভালো না-ও হতে পারে। তাই অসুবিধা সামলাতে প্রস্তুত থাকুন। পারিবারিক জীবনে নিজের আবেগ সামলে রাখুন। স্ত্রীয়ের সাথে একান্তে কোথাও ঘুরতে যেতে পারেন।

সিংহ : আজ কোনও বন্ধুর সাথে পুরানো দিনের স্মৃতিচারণায় আনন্দে কাটবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহায়তা পাবেন। অফিস থেকে তাড়াতাড়ি ফিরে বাড়ির সকলকে নিয়ে কোনও যায়গায় ঘুরতে যেতে পারেন।

কন্যা : অকারণ দুশ্চিন্তা আপনার শরীর খারাপ করতে পারে। তাই প্রতিকূল পরিস্থিতি হলেও মনে তার কোনও প্রভাব পড়তে দেবেন না। আজ সমস্ত বিতর্কে আপনি জয়ী হবেন। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন।

তুলা: ঠিক মতো পুষ্টিকর খাবার খান। এর ফলে শরীর ভালো থাকবে। নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে কারও সাথে বিতর্কে জড়িয়ে পরবেন না। স্ত্রীয়ের কোনও কাজের জন্য আপনার দৈনিক রুটিন বদলাতে পারে।

বৃশ্চিক : পরিবারের সকলের সাথে সময় কাটান। রাতের দিকে আর্থিক লাভ হতে পারে। আপনার নতুন শুরু হতে চলা প্রকল্পের পরিকল্পনার কথা গোপন রাখুন। অন্যথায় প্রকল্পের ক্ষতি হতে পারে।

ধনু : শরীরকে আরাম দেওয়ার জন্য আজ দলাই মালাই এবং ব্যায়ামের দরকার আছে। ছোট ব্যবসা চালান যারা তারা আজ বিশেষজ্ঞের পরামর্শে ব্যবসা সম্প্রসারণের কথা ভাবতে পারেন। আত্মীয়দের সহায়তায় উন্নতি হতে পারে।

মকর : আর্থিক সমস্যায় পড়ে পরিবারে বিবাদ শুরু হতে পারে। তাই পরিবারের সকলের সাথে বুঝে শুনে কথা বলুন। বাড়িতে কোনও বড় অনুষ্ঠানের জন্য পরিকল্পনা করতে পারেন। সমস্ত কাজের সময় সতর্ক থাকুন।

কুম্ভ : ধৈর্য ধরে উদ্যমের সাথে কাজ করে যান। সাফল্য আসবেই। বিপদের সময় আপনাকে যারা সাহায্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন। আজ দ্রুত কাজ করার জন্য কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন।

মীন : অকারণে কাউকে ঘৃণা করবেন না। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। দীর্ঘস্থায়ী বিনিয়োগ এড়িয়ে চলুন। ব্যক্তিগত সম্পর্কে জটিলতা আসতে পারে। সুযোগসন্ধানী মানুষদের থেকে দূরে থাকুন।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement