Ajker Rashifal, 5 November 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 5 November 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : বাইরের খবার খেয়ে অসুস্থ হয়ে পড়তে পারেন। সাবধান থাকুন। কাছের মানুষদের সাথে ঝগড়া আজ বড় আকার নিতে পারে। পরিবার থেকে দূরে গিয়ে কোথাও গিয়ে নির্জনে কাটাতে পারেন। আধ্যাত্মিক চর্চা ফলপ্রদ হবে।

বৃষ : খেলাধুলায় কিছুটা সময় কাটান। শরীর ভালো থাকবে। অতীতে বিনিয়োগ করা অর্থ আজ লাভ দেবে। অন্যকেউ আপনার কাজের দায়িত্ব নেওয়া তে কিছুটা হালকা হবেন। হঠাৎ ছুটি নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন।

মিথুন : যে কাজ আপনি উপভোগ করেন তেমন কাজে সময় কাটান। অফিসের কাজ তাড়াতাড়ি মিটিয়ে ফেলার চেষ্টা করুন। পরিবারকে সময় দিন তাদের চিন্তাভাবনাকে গুরুত্ব দিন। প্রিয়জনের সাথে আনন্দে কাটান।

কর্কট : অকারণ ভয় বা দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। এটি আপনার শরীর অসুস্থ করে তুলতে পারে। কোনও সুন্দর জায়গায় ঘুরতে গিয়ে সেখানের সৌন্দর্য আপনাকে মোহিত করবে। সকলের মধ্যে ঐক্য আনার চেষ্টা করুন।

সিংহ : বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। নাহলে শরীর খারাপ হতে পারে। বাড়িতে অপ্রত্যাশিত ভাবে কোনও অতিথি আসতে পারে। যার ফলে আপনার কিছু অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে। নির্জনে সময় কাটান।

কন্যা : আজ আপনি অনেক নতুন কাজের সুযোগ পাবেন। নিজের সুবিধা মতো সেগুলিকে কাজে লাগান। উপার্জনের সুযোগও বাড়বে আজকে। ব্যবসায়ীরা আজকে অপ্রত্যাশিত ভাবে মুনাফা পেতে পারে।

তুলা : আজ আপনি অসুস্থতা কাটিয়ে উঠবেন। খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। নতুন বিনিয়োগের পক্ষে আজকের দিনটি ভালো। বাবা মায়ের অপূর্ণ আশা পূর্ণ করুন। তাঁদের শরীরের প্রতি নজর দিন।

বৃশ্চিক : পরচর্চা পরনিন্দায় সময় নষ্ট করবেন না। তার বদলে নিজের জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ করার চেষ্টা করুন। গহনা বা পুরানো জিনিস বিক্রি করে প্রচুর লাভ পেতে পারেন। আপনার শরীর নিয়ে স্ত্রীয়ের দুশ্চিন্তা বাড়বে।

ধনু : পরিবারের কারোর শরীর খারাপ হতে পারে। সে কারণে আপনার কিছু অতিরিক্ত খরচ হতে পারে। কোনও আত্মীয়ের থেকে আর্থিক সহায়তা আসবে। পরিবারের সবাইকে নিয়ে সন্ধ্যায় আনন্দে মেতে উঠুন।

মকর : আপনার খুব অল্প সময়ে নেওয়া সিদ্ধান্তের কারণে সাফল্য আসবে। আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে। লোভের বশবর্তী হয়ে কিছু করবেন না। আপনার পুরানো কোনও ভুলের কারণে খেসারত দিতে হতে পারে।

কুম্ভ : আবেগতারিত হয়ে কোনও কাজ করতে গেলে আজ সমস্যায় পড়বেন। পরিবারের সদস্যদের কারণে অতিরিক্ত খরচ হতে পারে। কাজের জায়গায় সকলের সাথে আন্তরিকটার সাথে কথা বলুন। বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন।

মীন : দীর্ঘদিনের অসুস্থতা থেকে সেরে উঠবেন। জায়গাজমিতে বিনিয়োগ আজ না করাই ভালো। ভালোবাসার মানুষের সাথে সন্ধ্যায় কোথাও ঘুরতে যেতে পারেন। পরিবারের জন্য কোনও অপ্রত্যাশিত খবর আসতে পারে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement