Ajker Rashifal, 5 July 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 5 July 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : আজ আপনি পরিস্থিতি সামাল দিতে পারবেন। আপনার আয় বাড়বে। তবে সাথে সাথে পাল্লা দিয়ে খরচও বাড়বে। অতীতের ভুলের জন্য ক্ষমা চাইতে দ্বিধা করবেননা। পরিবারের পূর্ণ সমর্থন পাবেন।

বৃষ : আজ আমোদপ্রমোদ এবং মজা করে কাটবে। অতিরিক্ত খরচ আপনাকে চিন্তিত করতে পারে। বুঝেশুনে খরচ করুন। আপনার সৃষ্টিশীল কাজ সকলের সামনে আনার সুযোগ পাবেন। কথাবার্তায় সততা পালন করুন।

মিথুন : কাজের চাপ থাকলেও নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন আজ। কোনও ব্যক্তির পরামর্শে করা আর্থিক বিনিয়োগ আজ লাভ দিতে পারে। কাজের পদ্ধতিতে কিছু পরিবর্তন এনে আপনি অফিসে সকলের প্রশংসা পাবেন।

কর্কট : আজ আপনার স্বপ্ন সত্যি হবে। তবে তার জন্য অতিরিক্ত আনন্দে মেতে উঠলে সমস্যায় পড়তে পারেন। আদালতের রায় আজ আপনার পক্ষে যাবে। অবসর সময়ে ধর্মীয় কাজে ব্যস্ত থাকবেন।

সিংহ :আজ ভাই বোনের সহায়তায় অনেক কাজ এগিয়ে যাবে। আপনার বদভ্যাস কাটানোর জন্য স্ত্রী আজ তৎপর হবে। মনের মানুষের সাথে সময় কাটান। আজ কোনও প্রাকৃতিক দৃশ্য আপনাকে স্তম্ভিত করে দিতে পারে।

কন্যা :অনেকদিন ধরে চলে আসা অসুস্থতা থেকে আজ মুক্তি পাবেন। আজ ঘরে কোনও শুভ অনুষ্ঠান হবে। প্রিয়জনদের সাথে পারিবারিক সমস্যা মিটে যাবে। ব্যবসায়িক মূলধন আজ সহজেই জোগাড় হয়ে যাবে।

তুলা: বিপদে পড়া কোনও মানুষকে আজ সাহায্য করুন। ভবিষ্যতে ভালো ফল পাবেন। বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটতে পারে। সন্ধ্যায় পরিবারের সাথে বিশেষ কোনও পরিকল্পনায় মেতে উঠুন।

বৃশ্চিক : গত কয়েকদিনের মানসিক চাপ থেকে বেড়িয়ে আসতে আজ আপনার বিশ্রাম দরকার। বিনোদনের মধ্যে সময় কাটান। সাফল্য পেতে গেলে মনের একাগ্রতা বজায় রাখা দরকার। আজ নতুন কোনও বই পড়তে পারেন।

ধনু : হতাশাজনক কিছু ঘটলেও হতাশ হবেননা। নিজের আবেগ সামলে রাখুন। সন্ধ্যার সময় বাড়িতে আত্মীয় বা বন্ধুরা আসতে পারে। আজ অবসর সময় সৃজনশীল কাজের মধ্যে দিয়ে কাটান। স্ত্রীয়ের সাথে ঝগড়া করবেননা।

মকর : কোনও পরিস্থিতির উপর ভিত্তি করে স্ত্রীয়ের সাথে খারাপ ব্যবহার করবেননা। পরিস্থিতি খতিয়ে দেখুন। ব্যবসায় আর্থিক ক্ষতির সম্ভাবনা হয়েছে। সাবধান হোন। কর্মক্ষেত্রে সকলের থেকে কাজের প্রশংসা পাবেন।

কুম্ভ : আজ সকলের সাথে আনন্দ করুন। তবে আমোদ প্রমোদ করতে গিয়ে অতিরিক্ত খরচ করে ফেললে সমস্যায় পড়বেন। পুরানো বন্ধুর সাথে অনেকদিন পরে দেখা হবে। পত্নীর সাথে প্রেমময় সময় কাটাবেন।

মীন : আপনার উদ্যম আজ আপনাকে কোনওরকম সাহায্য ছাড়াই অর্থ উপার্জনে সক্ষম করে দেবে। দামি জিনিসের প্রতি আজ মন আকর্ষণ করবে। বাড়ির সমস্ত বিবাদ মিটে যাবে। পরিবারের সকলের সহায়তা পাবেন।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement