Ajker Rashifal, 4 November 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 4 November 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : আজ ভাই বোনদের থেকে সাহায্য পেতে পারেন। আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকায় সমস্ত কাজ খুব সহজেই হয়ে যাবে। কোনও সামাজিক অনুষ্ঠানে যোগদান করে সকলের সাথে যোগাযোগ আরও দৃঢ় হবে।
বৃষ : সারাদিনে কাজের চাপ বেশি থাকবে। ফলে ক্লান্তি বাড়বে। কান্তি কমাতে বাচ্চাদের সাথে সময় কাটান। সকলকে নিয়ে কোথাও খেতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। ভালবাসার মানুষের সাথে স্মরণীয় কিছু ঘটবে।
মিথুন : আপনার ভদ্র ব্যবহারের জন্য সকলের থেকে আজ প্রশংসা পাবেন। আর্থিক দিক থেকে প্রচুর লাভ পাবেন। বাড়ির লোকজনের উপর প্রভাব খাটানোর চেষ্টা করবেন না। অবসর সময়ে মায়ের শরীরের যত্ন নিন।
কর্কট : আপনার প্রকল্পগুলিকে বাস্তবায়ন করার চেষ্টা করুন। নিজের উপর বিশ্বাস রাখুন। সমস্ত কাজ সহজ হয়ে যাবে। আপনার রসিক মনোভাব সকলের দৃষ্টি আকর্ষণ করবে। কর্মক্ষেত্রে সকলের সাহায্য পাবেন।
সিংহ : আপনার অকারণ রাগ পরিবারের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করবে। নিজেকে সংযত রাখুন। কারোর উপর আধিপত্য করার চেষ্টা করলে সমস্যা বাড়বে। সকলকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন।
কন্যা : আপনার স্বপ্নকে নিয়ে এগিয়ে যান। আত্মবিশ্বাস বজায় রাখুন। সাফল্য আসবে। ছোটখাটো তিক্ততা ভুলে সমস্ত সম্পর্ককে আপন করে নিন। মন হালকা হয়ে যাবে। নতুন কাজ শুরু করার সম্ভাবনা রয়েছে।
তুলা : অতিরিক্ত কাজের চাপ আপনাকে বিরক্ত করবে। আপনার মধ্যে ধৈর্যের অভাব দেখা দিতে পারে। আকস্মিক কারোর প্রেমে পড়তে পারেন। নতুন কোনও প্রকল্প শুরুর ব্যাপারে কথাবার্তা হতে পারে।
বৃশ্চিক : খাওদাওয়ার ব্যাপারে সাবধান হোন। বেহিসেবি জীবনযাপন আপনাকে অসুস্থ করে তুলতে পারে। প্রতিবেশীদের সাথে মনোমালিন্য হতে পারে। নিজেকে সংযত রাখুন। প্রেম আপনার উপর প্রভাব বিস্তার করবে।
ধনু : আজ ভাই বোনদের থেকে আর্থিক সহায়তা পাবেন। এর ফলে অনেক কাজ সহজ হয়ে যাবে। মানসিক ভাবে চাপমুক্ত থাকতে বই পড়ুন। অফিসে আজ নতুন কোনও কাজের সুযোগ পাবেন। যা ভবিষ্যৎ উজ্জ্বল করবে।
মকর : আপনার দানশীল মনোভাবের জন্য আজ গুরুত্বপূর্ণ কারোর নজরে পড়তে পারেন। যেকোনো রকম নেশার দ্রব্য থেকে দূরে থাকুন। সন্ধ্যায় বন্ধুদের সাথে কোথাও যেতে পারেন। মানসিক শান্তি পাবেন।
কুম্ভ : আজ ব্যবসা বাড়ানোর ব্যাপারে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পরিবারের সকলের থেকে পূর্ণ সমর্থন পাবেন। কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনার স্বপক্ষে থাকবে। পরিবারের মানুষদের সাথে মনের কথা বলুন।
মীন : বিদেশে ব্যবসা করা ব্যক্তিরা আর্থিক ব্যাপারে লাভবান হবে। সৃজনশীল কাজের আথে যুক্ত মানুষদের আজ কিছু সমস্যায় পড়তে হতে পারে। নিজের কাজের প্রতি বিশ্বাস বজায় রাখুন। সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডায় কাটবে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)