Ajker Rashifal, 4 July, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

Ajker Rashifal আজকের রাশিফল Photo Credit: File Image (Representational Image)

Horoscope Today, 4 July, 2025: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে

মেষঃসকালে কোন ভাল কাজে যাওয়া ঠিক হবে না। আজ কোন কারণে আপনার মানহানি হতে পারে। আপনার বক্তব্য দ্বারা সকলের মন জয় করতে সক্ষম হবেন। ভাই বোনের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে। সঙ্গীতশিল্পীদের জন্য সময়টি শুভ। সাহসের সঙ্গে শত্রুর মোকাবিলা করুন, জয় নিশ্চিত। খরচ বৃদ্ধির যোগ আছে। উচ্চপদস্থ কোন ব্যক্তির সাথে মনমালিন্য হতে পারে আবার একই সাথে উত্তম কোন কাজের জন্য পুরস্কৃত হতে পারেন।

বৃষঃ বিদেশে কোনও বন্ধুর খবর আপনাকে আনন্দিত করতে পারে। সন্তানের কাজের জন্য অবাক হতে পারেন। পোলট্রি ও কৃষি কাজের সাথে যারা যুক্ত, তাদের সময়টা একটু খারাপ অনুভব করবেন। একটু সম্মান নষ্ট হতে পারে, বিপরীত লিঙ্গের কোন মানুষের কারণে অপমানিত হতে পারেন। প্রেমের জন্য গুরুজনের সাথে অশান্তি হতে পারে।

মিথুনঃ অপ্রিয় সত্য কথা বলবার জন্য কর্মস্থানে অশান্তি বাঁধতে পারে। পশ্চিমের কোন বন্ধুর সাহায্য পেয়ে আপনি উপকৃত হবেন। সকল দরকারি কাজ দ্রুত মিটিয়ে নিন। আয় ও ব্যয়ের মধ্যে সমতা ঠিক থাকবে না। সন্তান নিয়ে কোন প্রকার দুঃচিন্তা বাড়তে পারে। উপহার পেতে পারে। স্ত্রীর প্রতি নমনীয় মনোভাব রাখুন। জলপথে বিপদ আসতে পারে, তাই জল পথে যাত্রা বর্জন করুন।

কর্কটঃ চাকরিতে ইনক্রিমেন্ট বা বদলি হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায় জট থাকলে সেটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ক্রোধ সংযত করা খুবই প্রয়োজন। হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। বাড়ির লোকের ভালো ব্যবহার আপনাকে আরও পরিশ্রমী করে তুলবে। ব্যবসার দিকে সাফল্য আসতে পারে। প্রিয় ব্যক্তির সঙ্গে থাকায় আনন্দ পাবেন। আজ কোন জিনিস চুরি হতে পারে। ব্যয় বৃদ্ধি হওয়ার জন্য সঞ্চয় ঠিক থাকবে না।

সিংহঃ বন্ধুর দ্বারা সমস্যা আসতে পারে। অতিরিক্ত পরিশ্রম… দুর্বলতা ও অবসাদ আনতে পারে। আপনার কোন ব্যবহারের জন্য কাছের লোকেরা মুখ ঘুরিয়ে নিতে পারে। কর্মস্থানে ভালো নির্দেশের জন্য সম্মান বাড়তে পারে। মানুষের সঙ্গে অযথা তর্ক করবেন না। মানসিক প্রেম দৈহিক প্রেমে রুপান্তর হতে পারে। ব্যবসায় ভাল সংবাদ আসতে পারে। পরিবারের বাইরের কোন ব্যক্তির সঙ্গে বিবাদ হতে পারে।

কন্যাঃকাছের মানুষের জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য অবসান হওয়ার সম্ভাবনা রয়েছে। আইন সংক্রান্ত কাজে সাফল্য পেতে একটু দেরি হবে। অন্য কারো বিবাহ নিয়ে ব্যস্ত হয়ে যেতে পারেন। কর্মে কোনও প্রকার চাপ বাড়তে পারে। গার্মেন্টস ব্যবসায়ীদের জন্য সময়টি মুটামুটি। ব্যবসার দিকে অতিরিক্ত লোভের কারণে বিপদ ডেকে আনবে। দুপুরের পরে কাজের জন্য অতিরিক্ত ব্যস্ততা বৃদ্ধি পাবে।

তুলাঃ অন্যের ধন প্রাপ্তি’র যোগ আছে। বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি যেতে পারে বা হারিয়ে যেতে পারে। শত্রুর সঙ্গে কোন আপসের কথা হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিবাহের ব্যাপারে আলোচনা হতে পারে। অতিরিক্ত রাগ বিপদ ডেকে আনতে পারে। মহৎ ব্যক্তির সাহায্যের দ্বারা উন্নতি হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিবাহ বিষয়ে আলোচনা হতে পারে। ছোট খাটো রক্তপাতের সম্ভাবনা আছে, সাবধানে পথ চলুন।

বৃশ্চিকঃ নিয়মিত মেডিটেশন মানসিক শান্তির কারণ হতে পারে। হীনমন্যতা পরিহার করে স্থিরচিত্তে শুভ বুদ্ধির দ্বারা সামনের দিকে এগিয়ে যেতে থাকুন। বাড়তি উপার্জন হতে পারে। শৌখিনতার জন্য ব্যয় বৃদ্ধি পাবে। শরীরে অল্প সমস্যা থাকতে পারে। অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি বাড়তে পারে। আর্থিক বিষয়ে কিছুটা সুবিধা আসতে পারে। পাওনা আদায়ে মাথা গরম হওয়ার যোগ আছে।

ধনুঃ ব্যবসায় নুতুন লগ্নি শুভ। উচ্চপদস্থ ব্যক্তির জন্য কর্মস্থানে বিপদ মুক্ত হতে পারেন। প্রিয়ব্যক্তির কাছ থেকে কটূ কথা শুনতে হতে পারে। বিবাহিত জীবন খুব ভালো যাবে না। নতুন কাজ শুরু করা ঠিক হবে না। প্রেমে খুব ভালো সারা পাবেন না। বাড়তি কিছু খরচ হতে পারে। মনে রাখবেন, ‘ সৎ সঙ্গে স্বর্গ বাস আর অসৎ সঙ্গে সর্বনাশ’।

মকরঃ পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার মালিকরা আজ বেশ চাপে থাকবেন। কাজের জায়গায় খুব সতর্ক থাকুন, বুদ্ধি ভ্রম ঘটতে পারে। বন্ধুর সঙ্গে আজ মতান্তর ঘটতে পারে। ধর্ম আলোচনায় আজ নিজেকে ব্যস্ত রাখুন। বাজে চিন্তা মাথায় আসতে পারে, তবে তা পরিহার করবেন। ভাইবোনের মধ্যে মতভেদ বাড়তে পারে। ব্যবসার ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে।

কুম্ভঃ বাড়িতে পূজাপাঠে আনন্দ মিলবে। বয়সে বড় কোন ব্যক্তির সঙ্গে অযথা তর্কে যাবেন না। ব্যবসায় ভালো ফলের আশা করা যায় ও সঞ্চয়ের যোগ আছে। প্রেমের বিষয় নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে। ভাইয়ের সাথে সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে। সন্তানের সঙ্গে মাথা গরম করবেন না। কন্সট্রাকশন ব্যবসায়ীদের জন্য সময় ততটা শুভ নয়। প্রেমের জন্য কোন যোগাযোগ তৈরি হতে পারে। সম্পত্তি বিষয়ক ঝামেলায় আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন।

মীনঃ অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। সম্পত্তি নিয়ে নতুন করে কোন বিবাদ বাঁধতে পারে। গুরুজনের সঙ্গে মাথা ঠান্ডা রেখে সকল কাজ করতে হবে, তা না হলে বিপদ বাড়তে পারে। নতুন খবর মনে আনন্দ বাড়াতে পারে। পুরনো কোন আশা আজ পূরণ হতে পারে। ধীরে চলাফেরা করুন, রক্তচাপ বাড়তে পারে। অপর কাউকে নিয়ে সংসারে অশান্তি বাড়বে। অভিনয় নিয়ে যারা চর্চা করেন তাদের ভালো সুযোগ আসতে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement