Ajker Rashifal, 4 April 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 4 April 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ:অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে জট খুলে যেতে পারে। ব্যবসায় সাফল্য পেতে একটু বেগ পেতে হতে পারে। পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কেটে যেতে পারে। নিজের পাওনা পেতে ভোগান্তি হতে পারে। সাধু সঙ্গে গিয়ে মানসিক শান্তি।
বৃষ:অসৎ সঙ্গ ত্যাগ না করলে সংসারে সমস্যা হতে পারে। কর্মে বদলির সম্ভাবনায় মানসিক চাপ বোধ। আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল হবে। আপনার অজান্তে গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় অশুভ সঙ্কেত থাকলেও গুরু জনদের পরামর্শে কেটে যাবে।
মিথুন:প্রতিবেশীর উস্কানিতে সংসারে ঝঞ্ঝাট। শত্রু পক্ষকে আজ মানিয়ে চলাই শ্রেয়। বিদ্যার্থীদের উন্নতি অপেক্ষা করছে।কাজের ব্যাপারে কোনও শুভ খবর আসতে পারে। আজ শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। পড়াশোনায় খারাপ কিছু ঘটতে পারে।
কর্কট:কোনও কাজের জন্য নিচু হতে হবে। ব্যবসায় মহাজনের সঙ্গে অশান্তির আশঙ্কা। আর্থিক কোনও সুবিধা পেতে পারেন আজ। বাড়িতে কোনও কাজের জন্য সম্মান নষ্ট হতে পারে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতির যোগ দেখা যাচ্ছে।আজ ব্যবসায় কোনও শুভ খবর আসতে পারে।
সিংহ:নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। সন্তানদের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। প্রেমে আঘাত পাওয়ার আশঙ্কা আছে। সমাজের জন্য কিছু করার ফলে সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। বাইরের কারও জন্য খরচ বাড়তে পারে।
কন্যা:মানসিক উদ্বেগ কেটে যেতে পারে। দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। আজ সারা দিন কাজ কর্ম বা ব্যবসা নিয়ে কোনও সমস্যা থাকবে না। বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে।
তুলা:যানবাহনে ওঠা-নামায় বিপদের আশঙ্কা। কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বাড়িতে কিছু চুরি যেতে পারে। উচ্চাশা থাকলে আজ সেটা সফল হতে পারে। মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভাল। সাংসারিক শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক:আজ বন্ধুদের কথায় আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে। রাস্তায় চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন। নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি। পুরনো পাওনা আদায় হতে পারে। আজ সারা দিন কোনও কারণে রাগ থাকবে।
ধনু:আজ পুরনো দিনের কোনও আশা ভঙ্গ হতে পারে। আজ সন্তানের কোনও ভাল জিনিস আপনাকে অবাক করবে। আজ বিনিয়োগি ব্যবসার ফল ভাল পাওয়া যাবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত রাগের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে।
মকর:বিয়ের কাজে কিছু দান করতে হতে পারে। শিল্পীদের জন্য সামনের সময়টা খুব ভাল। ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে না। আজ কোনও কিছু পাওয়ার জন্য মনে জেদ সৃষ্টি হতে পারে।
কুম্ভ:কোনও নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে। চিন্তা বৃদ্ধি পাবে। আজ সারা দিন নানা দিক থেকে কাজের সুযোগ আসতে পারে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা হতে পারে। প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দও থাকবে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে।
মীন:প্রবাসী কেউ আসার খবর পেতে পারেন। বিপদে মাথা ঠান্ডা রাখুন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময়। আজ সহকর্মীর ভাল ব্যবহারে নিজেকে ভাসিয়ে দেবেন না। বাড়ি তৈরির শুভ সময় দেখা যাচ্ছে। পেটের সমস্যা থাকবে। পরিবারে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)