Ajker Rashifal, 31 October 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 31 October 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : তাড়াহুড়ো করে কোনও বিষয়ে মতামত দিতে যাবেন না। নিজেকে সংযত করার চেষ্টা করুন। বিপদের দিনের জন্য অর্থ সঞ্চয় করুন। সবদিক বিবেচনা করে বিনিয়োগ করুন। পরিবারের থেকে সহযোগিতা পাবেন না।

বৃষ : বেশি খাওয়ার ফলে আপনার ওজন বেড়ে যাচ্ছে। খাওয়া দাওয়া কমিয়ে ওজন নিয়ন্ত্রণের চেষ্টা করুন। প্রেমিকাকে বেশি প্রশ্রয় দিলে পরে পস্তাতে হতে পারে। পরিবারের সাথে কেনাকাটায় যাওয়া হতে পারে।

মিথুন : সবকিছুর মধ্যে ইতিবাচক দিকটি খুঁজে নেওয়ার চেষ্টা করুন। ধৈর্য হারাবেন না। আজ ভালোবাসার ক্ষেত্রে আশাপ্রদ দিন। ইন্দ্রিয়সুখের পিছনে ছুটবেন না। সঠিক পরিকল্পনায় কাজ আরও সহজ হবে।

কর্কট : আর্থিক বিষয়ে উন্নতি হবে। কিন্তু সকলের প্রতি আপনার সন্দেহ মনমালিন্যের কারণ হতে পারে। এর ফলে আপনার মানসিক শান্তি বিঘ্নিত হবে। ছেলেবেলার কথা স্মরণে আনন্দ হবে।

সিংহ : দীর্ঘস্থায়ী লাভের জন্য সঠিক ক্ষেত্রে বিনিয়োগ করুন। আপনার দয়া নিজের পরিবারে এবং আশপাশে সকলের মধ্যে খুশি বয়ে আনবে। কাজের প্রতি আপনার আগ্রহ বেড়ে যাবে। ফলে সাফল্য আসবে।

কন্যা : চলতে থাকা সমস্যা থেকে বেরিয়ে আসতে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। সন্তনদের কাজ আজ আপনাকে গর্বিত করবে। নাচ গান এবং সৃজনশীল কাজে সময় কাটান। আজ নতুন করে প্রেমে পড়বেন।

তুলা: নতুন কোনও কাজ শুরু করতে না যাওয়াই ভালো। নাহলে কাজে বাধা আসতে পারে। কর্মক্ষেত্রে যেকোনো রকম বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা নেতিবাচক কথা বলেন তাদের থেকে দূরে থাকুন।

বৃশ্চিক : আপনার মধ্যে ধৈর্যের অভাব দেখা যাবে। সবকিছুতে তাড়াহুড়োর ফলে আপনার কাজগুলিতে ভুল হবে বারবার। আপনার একাগ্রতা কমে যাবে। ফলে কাজে দেরি হবে। যা আপনাকে অস্থির করে তুলবে।

ধনু : ব্যবসায় কোনও সিদ্ধান্ত আপনার স্বপক্ষে নাও যেতে পারে। আপনি কাজে মন দিতে পারবেন না। অজানা ভয় থেকে মানসিক চাপ বাড়বে। আপনি সিদ্ধান্তহীনতায় ভুগবেন। সমস্ত কাজ মিটতে দেরি হবে।

মকর : উজ্জ্বল ভবিষ্যতের জন্য উচ্চশিক্ষার পরিকল্পনা হতে পারে। শান্ত ও ধৈর্যশীল থাকার চেষ্টা করুন। সম্পত্তি সংক্রান্ত লেনদেনের ব্যাপারে সাবধান হোন। পরিবারের সাথে আনন্দে কাটবে। মোকদ্দমা চললে জয় নিশ্চিত।

কুম্ভ : সম্পত্তি নিয়ে ভাইবোনের বিবাদ এই সপ্তাহে মিটে যাবে। ব্যাবসায় লাভের সম্ভাবনা। চাকুরি প্রার্থীরা নতুন চাকরি পেতে পারেন। বিবাহিত জীবনে কলহের সম্ভাবনা রয়েছে তাই অযথা বিতর্ক এড়িয়ে চলুন।

মীন : কর্মক্ষেত্রে উন্নতির জন্য উচ্চশিক্ষার ব্যাপারে পরিকল্পনা করতে পারেন। পুরানো বিনিয়োগ থেকে লাভ পাবেন। আপনার যোগাযোগ দক্ষতায় সমস্যার সমাধান হবে। ঘরের পরিবেশ শান্ত রাখতে কঠোরতার প্রয়োজন হতে পারে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement