Ajker Rashifal, 31 January, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 31 January 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষঃসকালের দিকে পেটের সমস্যা হতে পারে। ব্যবসায় ভাল খবর আসতে পারে। আবার যাঁরা বিদেশে ব্যবসা করেন, তাঁদের একটু সাবধান থাকা দরকার। বাড়িতে কোনও গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। মাতৃস্থানীয়া কারওর কোনও কথায় কষ্ট পেতে পারেন। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীর অসুস্থ হতে পারে। বাড়তি কোনও কাজে জন্য সময় নষ্ট।
বৃষঃআর্থিক ব্যবস্থার জন্য কিছু ঋণ হতে পারে। সংসারের বিষয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা। কোন উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে ব্যবসায় বিপদ থেকে মুক্তি। সম্পত্তির ব্যাপারে কোনও আইনি জটিলতায় পড়তে পারেন। কিছু বন্ধুর ব্যবহারে মনের কষ্ট বাড়তে পারে। সমাজের কোনও কাজের জন্য সুনাম লাভ করতে পারেন। প্রেমের জন্য প্রচণ্ড মানসিক চাপ। পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে।
মিথুনঃ বক্তা হিসাবে খুব সুনাম পাবেন। সম্পত্তি ক্রয়-বিক্রয়ের জন্য ভাল সময়। কিন্তু বাড়িতে সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে। সন্তানের জন্য পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে পারে। আইনজীবীদের শুভ সময়। বুদ্ধির ভুলের জন্য কোনও কাজ হাতছাড়া হতে পারে। চাকরির স্থানে কোনও মহিলার সঙ্গে বিবাদ হতে পারে। বন্ধুর সহায়তায় বিপদ থেকে উদ্ধার। স্ত্রীর সঙ্গে অপর ব্যক্তিকে নিয়ে অশান্তি।
কর্কটঃ ভুল পরিকল্পনার জন্য কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হওয়ার সম্ভাবনা। বিচার বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাল সময়। ফাটকা ব্যবসায় লাভ। বাড়িতে কোনও অতিথির সঙ্গে বিবাদ। পিতা ও মাতার শরীর নিয়ে চিন্তা। অংশীদারী ব্যবসায় ভাল লাভ আশা করা যায়। প্রেমে প্রতারিত হতে পারেন। ব্যবসা খুব মনের মতো হবে না।
সিংহঃ সকালের দিকে শরীরের জন্য একটু অসুবিধা হতে পারে। বিদেশে উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে। আবেগের জন্য বাড়িতে কোনও বিপদে পড়তে পারেন। ভাই-বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদে সম্পর্ক নষ্ট হতে পারে। পেটের যন্ত্রণায় কর্মে ক্ষতি। পড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি। স্ত্রীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার। কোনও মহিলার জন্য কিছু অর্থ নষ্ট। ব্যবসার ক্ষেত্র শুভ। বিদেশে বাসরত কোনও বন্ধুর সঙ্গে কথা হতে পারে।
কন্যাঃপ্রিয়জনের অসুস্থতার জন্য মনঃকষ্ট ও অর্থব্যয় হতে পারে। শত্রুর সঙ্গে আপস করার আগে খুব ভাল ভাবে চিন্তা করুন। ব্যবসায় সুনাম বাড়তে পারে। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করুন। একাধিক পথে উপার্জন বাড়তে পারে। আলস্যের কারণে ভাল কাজ হাতছাড়া হতে পারে। দাম্পত্য জীবনে কোনও ছোট কারণে বিবাদ হতে পারে। অর্থভাগ্য ভাল। বাড়তি কিছু খরচ হতে পারে।
তুলাঃ শারীরিক চাপ বাড়তে পারে। কোন আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে, অভিনয় জগতে সুনাম বৃদ্ধি হতে পারে।আইনজীবীদের খুব ভাল সময়। স্ত্রীর কোনও আবদার পূরণ। বন্ধুর জন্য কোনও বিপদে পড়তে পারেন। ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে পারেন। টিউমার জাতীয় কোনও রোগ বাড়তে পারে। প্রেমে চাপ বাড়তে পারে। পেটের সমস্যা বাড়তে পারে।
বৃশ্চিকঃ আজ সব দরকারি কাজ পণ্ড হয়ে যেতে পারে। অপরের উপর কোনও কাজের দায়িত্ব দেবেন না। কর্মস্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে। গুরুজনের সঙ্গে বিবাদের জন্য মনঃকষ্ট। সামাজিক কাজের জন্য সুনাম বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে ভ্রমণে মনে শান্তি লাভ। বন্ধুর সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ।
ধনুঃ কুটুম্বিতা নিয়ে কোনও বিবাদ। কর্মস্থানে দায়িত্ব বৃদ্ধি। অভিনয় জগতে সুনাম বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে কোনও বিবাদ পুলিশ পর্যন্ত যেতে পারে। কর্মক্ষেত্রে ভাল কাজের প্রশংসা জুটতে পারে। স্নায়বিক অসুখকে উপেক্ষা করবেন না। সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ। ব্যবসায় মধ্যম। দুপুরের পরে ব্যবসায় চাপ আসতে পারে।
মকরঃ শরীরে সমস্যা খুব একটা না থাকলেও মানসিক স্থিতি ভাল থাকবে না। প্রতিভার বিকাশে সঠিক দিশা পাবেন। সঙ্গীত নিয়ে যাঁরা চর্চা করেন, তাঁদের ভাল সময় আসছে। দূর ভ্রমণের পরিকল্পনা বাতিল করাই ভাল। বিভিন্ন শারীরিক সমস্যায় কাজের ব্যাঘাত। লেখাপড়ায় সন্তানের আগ্রহ খুব ভাল লাগবে। ব্যবসায় একটু চিন্তা বাড়তে পারে।
কুম্ভঃআলস্য কাজের অনেক ক্ষতি করতে পারে। শত্রুর জন্য কোনও কছু নষ্ট হওয়ার সম্ভাবনা। অকারণে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কর্মস্থানে কোনও বিশেষ কাজ করে সুনাম অর্জন। অপর কোনও ব্যক্তির জন্য সংসারে অশান্তি। কাজের জন্য দূরে যেতে হতে পারে। বুদ্ধির প্রয়োগে শেয়ারে বড় বিপদ থেকে মুক্তি। মাত্রাছাড়া ক্রোধ বিপদ ডেকে আনতে পরে। স্ত্রীর সঙ্গে গৃহনির্মাণের জন্য আলোচনা। প্রেমের জন্য দিনটি ভাল।
মীনঃ অপরের জন্য চিকিৎসার খরচ বাড়তে পারে। পিতা-মাতার জন্য আজ বিশেষ চিন্তা বৃদ্ধি। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তি বৃদ্ধি। শেয়ারে বাড়তি টাকা লাগাতে পারেন। প্রেমে কোনও বাধা মনঃকষ্ট বাড়াতে পারে। বন্ধুর সঙ্গে তর্ক থেকে বিবাদ। স্ত্রীর সঙ্গে ঝগড়ার সুযোগ অপর লোক নিতে পারে। চাকরির জন্য কোনও বন্ধুর সঙ্গে আলোচনা। রক্তচাপ নিয়ে চিন্তা। দূরে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)