Ajker Rashifal, 30 October 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 30 October 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ: তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলুন। ভালো মন্দ মিশিয়ে কাটবে। চারপাশটা অশান্ত লাগবে। অসন্তুষ্ট থাকবেন। স্বাস্থ্য সমস্যাও থাকতে পারে। আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন।

বৃষ: কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা আছে। আত্মশক্তি বৃদ্ধি পাবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা। দিকটা চাকরি বা ব্যবসার মতো পেশাগত ব্যাপারে ব্যস্ত থাকবেন। আপনি আপনার কাজে উৎসাহী থাকবেন।

মিথুন: পরিবারে সমস্যার সম্মুখীন হতে পারেন। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির মোকাবিলা করা দরকার। পরিবারে কম সময় দিলেও আপনার পরিবার আপনার পাশে থাকবে এই সময়ে। কাজের জায়গায় পরিস্থিতির বদলে আপনার ব্যস্ততা বাড়বে।

কর্কট: বিবাহিত জীবনে ভালো পরিস্থিতি তৈরি হতে পারে। আপনাকে একঘেয়েমি গ্রাস করবে। আপনার অধৈর্যের ফলে কারোর সাথে বাদানুবাদে জড়িয়ে পড়তে পারেন। কারোর কথায় আপনার আত্মসম্মানবোধ আহত হতে পারে।

সিংহ: ভালোবাসায় একটি সুন্দর মোড় আসবে। আপনি নিজের কেরিয়ারে মন দেবেন। উচ্চশিক্ষা বা কোনও প্রশিক্ষণমূলক কোর্সের কথা ভাবতে পারেন। ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে পারেন। এতে ভালো লাভ পাবেন।

কন্যা: স্বাস্থ্যের খাতিরে অযথা চিৎকার করবেন না। আপনার অভদ্র আচরণে স্ত্রীয়ের সাথে মনোমালিন্য হতে পারে। সম্পর্কের অবনতি হবে এর ফলে। কারোর সাথে পরামর্শ না করে কোনোরকম আর্থিক বিনিয়োগ করবেন না। কর্মক্ষেত্রে অগ্রগতি হবে।

তুলা: নিজের মনকে অশান্ত হতে দেবেন না। দীর্ঘদিন ধরে চলতে থাকা আর্থিক সমস্যাগুলি আজ মিটে যাবে। নিজের মধ্যেকার সমস্ত নেতিবাচক চিন্তা ঝেড়ে ফেলুন। কোনও বয়স্ক আত্মীয়কে তার সমস্যার সমাধানে সাহায্য করবেন।

বৃশ্চিক: যৌথ ব্যবসায় অংশীদারদের থেকে সতর্ক থাকুন। ছোটখাটো ব্যাপার নিয়ে বেশি দুশ্চিন্তা করবেন না। এর ফলে জীবনের আনন্দ উপভোগ করতে পারবেন না। আপনার আত্মীয়রা আপনার উদারতার সুযোগ নিতে পারেন। তাই সতর্ক থাকুন।

ধনু: মনোবল বজায় রাখার চেষ্টা করুন। আজ মানসিক শান্তি থাকবে। পর্যাপ্ত অর্থের উপার্জন হবে। বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়া হতে পারে। কর্মক্ষেত্রে চাপ আপনাকে বিরক্ত করবে। কোনও প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে।

মকর: অস্থাবর সম্পত্তি চুরির আশঙ্কা আছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আর্থিক বিনিয়োগের আগে সব দিক খতিয়ে দেখে নেওয়া উচিৎ। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আজ ক্ষতির সম্মুখীন করতে পারে। বাড়ির লোকের কথা ভেবে বেপরোয়া জীবনযাপন বন্ধ করুন।

কুম্ভ: ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন। আজ ক্লান্তিকর ভ্রমণ আপনার কর্মক্ষমতা কমিয়ে দেবে। কোনও বয়স্ক মানুষের আশীর্বাদ আপনাকে সাফল্য এনে দেবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। অবসর সময়ে টিভি দেখতে পারেন। বন্ধুদের সাথে দেখা হবে।

মীন: শান্তির জন্য দান ও দাতব্যকাজে শ্রম দান করুন। বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে অর্থ বিনিয়োগ করুন। কোনও সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রভাবশালী ব্যক্তিদের সংস্পর্শে আসবেন। যার ফলে আপনার অনেক কাজ সহজ হয়ে যাবে। ষড়যন্ত্রের শিকার হতে পারেন।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement