Ajker Rashifal, 3 November 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 3 November 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : সৃজনশীল কাজকর্মে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করুন। এর ফলে আপনার মন চাপমুক্ত থাকবে। বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। খরচের ব্যাপারে সাবধানী হওয়ার চেষ্টা করুন।
বৃষ : যে সমস্ত জিনিসের দাম বাড়তে চলেছে তা আগে থেকে কিনে রাখার চেষ্টা করুন। আপনার হাসিখুশি ব্যক্তিত্ব আজ অনেক কঠিন সমস্যাকে সহজ করে দেবে। বাবা মায়ের শরীরের দিকে নজর দেওয়ার প্রয়োজন।
মিথুন : অফিসের সহকর্মীদের থেকে সাবধান থাকুন। আপনার মূল্যবান কোনও জিনিস চুরি হতে পারে। তাই নিজের জিনিস সাবধানে রাখুন। বাবা মায়ের সাথে নিজের অনুভূতিগুলি ভাগ করে নিন। মন হালকা হবে।
কর্কট : আজ আপনার সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন রয়েছে। ক্লান্তি কমানোর জন্য কোনও নেশার দ্রব্যের সাহায্য না নেওয়াই ভালো। এর ফলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। কর্মক্ষেত্রে সব কাজ সহজেই মিটে যাবে।
সিংহ : আজ সকালেই কোনও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। এর ফলে সারাদিন আপনাকে হতাশা গ্রাস করবে। পরিবারের মানুষদের উপর আধিপত্য করার চেষ্টা করবেন না। এতে সম্পর্কে জটিলতা বাড়বে।
কন্যা : আজ সন্তানদের শরীর খারাপ হতে পারে। তাঁদের শরীরের যত্ন নিন। এর ফলে আপনার প্রচুর খরচ হতে পারে। কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূল থাকবে। ভালবাসার মানুষকে সন্দেহ করা উচিত হবেনা।
তুলা : আজ আপনার আত্মবিশ্বাস বেশি থাকবে। কোনও দলের সাথে যুক্ত হয়ে আমোদ প্রমোদে মেতে উঠতে পারেন। অবসর সময়ে ধর্মীয় চর্চা আপনাকে মানসিক শান্তি দেবে। স্ত্রীয়ের সাথে কোথাও যাওয়া হতে পারে।
বৃশ্চিক : বেশি ক্যালরির খাবার এড়িয়ে চলুন। শরীরের যত্ন নিন। আর্থিক অবস্থা আজ ভালো থাকবে। উদারতা দেখিয়ে নিজের পরিকল্পনা বাইরের কারোর কাছে প্রকাশ করবেন না। এর ফলে ভুগতে হতে পারে।
ধনু : রক্তচাপের বাড়বাড়ন্ত আপনাকে সমস্যায় ফেলতে পারে। খাওয়াদাওয়া নিয়ন্ত্রণে রাখুন। কিছু জরুরী জিনিস কেনা দরকার। কোনও গোপন সম্পর্কের জন্য আজ আপনার বদনাম হতে পারে। আজ সকলে আপনার কথা শুনে চলবে।
মকর : আপনার সাফল্যের উদযাপনের দিন হল আজ। বন্ধুদের সাথে আপনি পার্টি তে যোগদান করতে পারেন। প্রেমের মানুষের সাথে বিয়ের কথা আজ কিছুটা এগোতে পারে। কিছু নতুন উদ্যোগ শুরু করার পক্ষে আজ ভালো দিন।
কুম্ভ : আপনার আত্মবিশ্বাসের অভাব বেশ কিছু ক্ষেত্রে আপনাকে সমস্যায় ফেলে দেবে। বাড়ির কাজকর্মে আজ আপনার অনেক টাকা খরচ হতে পারে। যারা আপনাকে উত্যক্ত করে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করুন।
মীন : আজকের দিনের অধিকাংশ সময় আপনার অবসর যাপনে কাটবে। বাড়িতে কোনও অতিথি আসতে পারে। পরিবারের সদস্যদের সাথে সংযত আচরণ করুন। অন্যথ্যায় মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)