Ajker Rashifal, 3 June 2023:স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 3 June 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : আপনার স্পষ্টবাদিতা আজ কারও রোষের কারণ হতে পারে। খেলা থেকে উপার্জন হতে পারে। কর্মক্ষেত্রে সমস্যার সন্মুখীন হতে পারেন। অধ্বস্তনদের অসাবধানতার দায় আপনাকে নিতে হতে পারে।
বৃষ : আজ মন উৎফুল্ল থাকবে। পরিচিত কারও থেকে নতুন উপার্জনের উৎস খুঁজে পেতে পারেন। অভিজ্ঞ মানুষদের সংস্পর্শে থেকে তাঁদের থেকে মতামত নিজের জীবনে কাজে লাগাতে চেষ্টা করুন। নেতিবাচক ভাবনা এড়িয়ে কাজে মন দিন।
মিথুন : দুশ্চিন্তা এবং মানসিক চাপ থেকে শারীরিক সমস্যা আসতে পারে। আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে। সে’সবে উত্তেজিত হবেন না। সন্ধ্যায় সমস্ত কাজ মিটে গেলে পরিবারের সাথে সময় কাটিয়ে কিছুটা হালকা লাগবে।
কর্কট : বিভিন্ন মানুষের সাথে মতপার্থক্য আপনাকে অস্বস্তিতে রাখবে। শিল্পীরা আজ নিজের সৃজনশীলতাকে উচ্চ স্তরে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। আজ অর্ধাঙ্গিনীর সাথে অবসর সময় আনন্দে কাটবে।
সিংহ : আপনার রুক্ষ মেজাজের জন্য ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায়িক দিক থেকে প্রচুর লাভের সম্ভাবনা। তবে ব্যবসায়িক গোপনীয়তা রক্ষা না করলে সমস্যায় পড়তে পারেন। পরিবারের সাথে দিনের শেষভাগ আনন্দে কাটবে।
কন্যা : আজ শরীরের যত্ন নিন। কোনও নতুন বিনিয়োগ করার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আজ সামাজিক যোগাযোগ বাড়বে। এতে আপনার সমমনস্ক বন্ধু পাবেন। তাদের সহায়তায় অনেক সমস্যা মিটে যাবে। পরিবারের সাথে সময় কাটান।
তুলা: যোগাভ্যাস আপনাকে তরতাজা রাখবে। আত্মীয়দের বাড়িতে ঘুরতে গিয়ে ব্যয় বাড়বে। পরিবারে প্রিয়জনদের রুক্ষ ব্যবহারে বিরক্তি বোধ করবেন। তবু নিজেকে সংযত রাখুন। সদর্থক আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান করুন।
বৃশ্চিক : শরীর অসুস্থ থাকায় কাজে মন বসবে না। আর্থিক অবস্থা আশাজনক। কিন্তু অতিরিক্ত খরচ পরিত্যাগ করতে হবে। বিদেশে চাকরির সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে কিছু অসুবিধার জন্য মনে বিরক্তি থাকতে পারে।
ধনু : আপনার সাহস এবং সহনশীলতা আজ আপনার সাফল্যের কারণ হবে। চেষ্টা সত্ত্বেও আজ খরচ নিয়ন্ত্রণে থাকবে না। নতুন বন্ধু পেতে পারেন। স্ত্রীকে কঠিন কথা বলবেন না। ভাই বোনেদের সাথে নিয়ে সিনেমা দেখা হতে পারে।
মকর : আজ সারাদিন কাটবে কর্মব্যস্ততায়। সন্ধ্যার সময় কাটবে বাচ্চাদের সাথে। অনেক দিন পরে কোনও বন্ধুর সাথে দেখা হয়ে আনন্দ পাবেন। বন্ধু এবং পরিবারের সাথে নৈশভোজ আপনাকে চনমনে করে দেবে।
কুম্ভ : আজ বাবার পরামর্শে কর্মক্ষেত্রে উন্নতি হবে। শরীর ভালো থাকায় বন্ধুদের সাথে খেলাধুলায় সময় কাটাতে পারেন। আজ প্রেমিকার কিছু শখ না মেটাতে পারায় মনোকষ্ট হতে পারে। অবসর সময় আজ অকারণে খরচ হওয়ায় মন কিছুটা উদ্বেগ থাকতে পারে।
মীন : আজ আপনার প্রত্যাশা পূর্ণ হবে। ব্যবসায় লাভ হবে। তরুণদের নিয়ে কোনও নতুন কাজ করতে হতে পারে। কর্মক্ষেত্রে সকলের সমর্থন আপনাকে আত্মবিশ্বাসী করবে। অবসর সময়ে সৃজনমূলক কাজ করে মনে শান্তি পাবেন।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)