Ajker Rashifal, 3 February, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 3 February 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : নানা উত্তেজনা নিয়ে অস্বস্তিতে থাকবেন। মনকে শান্ত রাখার চেষ্টা করুন। নেশার দ্রব্যে অতিরিক্ত খরচ বন্ধ করুন। সব সময় পরিবারের মন রেখে চলা সম্ভব নয়। তাই এই নিয়ে দুশ্চিন্তা করবেন না।
বৃষ : নতুন ভাবনার প্রয়োগ করতে পারেন কর্মক্ষেত্রে। বন্ধুবান্ধবের সাথে আজকের বিকেল ভালো কাটবে। যে কোনও দুর্ঘটনা থেকে সাবধান থাকুন। পারিবারিক ব্যবসা নিয়ে নতুন পরিকল্পনা করতে পারেন।
মিথুন : ভাই বোনদের আর্থিক সাহায্য করুন। গাড়ি চালানোর সময় সাবধান থাকুন। অযথা তর্ক এড়িয়ে চলুন। নিজেকে অকারণে দোষারোপ করবেন না। আজকে নিজেকে খেলাধুলা এবং বিনোদনে যুক্ত রাখুন।
কর্কট : মেজাজ ফুরফুরে থাকবে। মানসিক চাপ কমে যাবে। দ্রুত সিদ্ধান্ত আজ কাজে দেবে। অবসর সময়ে কোনও বন্ধুর বাড়ি যেতে পারেন। আপনার স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে গিয়ে অন্তরঙ্গ সময় কাটান।
সিংহ : সুযোগসন্ধানী মানুষদের থেকে দূরে থাকুন। পরিস্থিতি কিছুটা কঠিন হতে পারে। আপনার চারপাশ নিয়ে বিরক্তি সৃষ্টি হতে পারে। আপনার মন আজ একাগ্র থাকবে। তাই যেকোনো কাজ আজ সহজেই করতে পারবেন।
কন্যা: দ্রুত কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো। কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। নতুন কাজ শুরুর জন্য আজ আদর্শ দিন। কিছু অতিরিক্ত উৎস থেকে আর্থিক লাভ হবে।আপনি প্রচারের আলোয় থাকবেন।
তুলা: স্ত্রীয়ের সাথে আজ প্রেমময় দিন কাটান। পেশাগত কাজের সুযোগ বাড়বে। সেগুলির ব্যবহার করে মুনাফা বাড়ানোর চেষ্টা করুন। কোনও বন্ধুকে সাহায্য করতে হতে পারে। স্ত্রীয়ের থেকে পূর্ণ সহযোগিতা পাবেন।
বৃশ্চিক : কোনও সাধু সন্তের উপদেশে মন পবিত্র হবে। সকলকে সাহায্য করার চেষ্টা করুন। শরীর এবং মন ভালো রাখতে যোগব্যায়ামের অভ্যাস করুন। পারিবারিক কারণে কিছু কেনাকাটা হতে পারে। এর ফলে পকেটে টান পড়বে।
ধনু : বাবা মায়ের থেকে বিশেষ কিছু সাহায্য পেতে পারেন যা আপনার উচ্চাকাঙ্ক্ষা পূরণ করবে। তাদের শরীরের যত্ন নিন। প্রয়োজনে ডাক্তার দেখানো উচিত। নিজস্ব কিছু সমস্যায় মানসিক চাপে থাকতে পারেন আজ।
মকর : চাপ থেকে বেড়িয়ে আসতে বই পড়ুন বা সিনেমা দেখুন। সুযোগসন্ধানী আত্মীয়দের থেকে সাবধান থাকুন। কোনও বিশ্বাসঘাতকতার জন্য আজ কাজ পণ্ড হতে পারে। জমিজমায় বিনিয়োগ করলে লাভ পাবেন।
কুম্ভ : স্ত্রী-র অসুস্থতার জন্য খরচ হবে। ভ্রমণ এবং খাওয়াদাওয়া নিয়ে আজ আনন্দে থাকবেন। নতুন কোনও উৎস থেকে আকস্মিক ধনলাভ হবে। নতুন কোনও প্রকল্পের কাজ শুরু করার পক্ষে এটি ভালো দিন।
মীন : শ্বশুরবাড়ির পক্ষ থেকে কোনও খারাপ খবর আসতে পারে। কাজ থেকে ফিরে অবসর সময়ে বাকি থাকা কাজ মিটিয়ে ফেলুন। কেউ আপনার কথার খেলাপ করতে পারে। বেশি উত্তেজিত হবেন না
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)