Ajker Rashifal, 3 August 2023: স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 3 August 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : আত্মবিশ্বাসের সাথে সমস্ত কাজ করুন। জটিলতা এড়িয়ে চলুন। নিজের মত জানাতে কোনও দ্বিধা রাখবেন না। সারাদিন ধরে চলতে থাকা আর্থিক সমস্যা সন্ধ্যায় মিটে যাবে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে।

বৃষ : অতীতের তিক্ততা ভুলে প্রিয়জনদের ক্ষমা করে দিন। দিনের শেষে আর্থিক লাভের সম্ভাবনা। সকলকে নিয়ে মজা করে সময় কাটান। তাতে শরীর ভালো থাকবে। অকারণ কোনও ঝামেলায় জড়িয়ে পড়বেন না।

মিথুন : উত্তেজনার কারণগুলির দিকে মন দিন। সমাধান না হলে উদ্বেগ বাড়তেই থাকবে। বাচ্চাদের শরীরের যত্ন নিন। পরিবারের সকলের সমর্থন আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। ব্যবসায়ীদের ভ্রমণে যেতে হতে পারে।

কর্কট : আপনার জীবনকে মহীরুহের মত বিকশিত করুন। সকলে আপনার থেকে উপকৃত হবে। বন্ধুদের থেকে প্রশংসা পাবেন। সন্তানদের স্বাস্থ্য সমস্যার জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে।

সিংহ : আজ কাজের চাপ কিছুটা কম থাকবে। সুতরাং অবসরের সুযোগ পাবেন। কোনও বন্ধুকে ঋণ দিতে গিয়ে আপনার আর্থিক অবস্থা খারাপ হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে আপনার মেধার পরিচয় পাওয়া যাবে।

কন্যা : আজকের দিনে আপনি কিছুটা বিশ্রাম এবং আরাম করার সুযোগ পাবেন। নিজের শরীরের যত্ন নিন। ঘরের কাজ করতে অনেকটা সময় চলে যাবে। বয়স্ক মানুষদের থেকে ভালো পরামর্শ পাবেন।

তুলা: আপনার আচরণ আজ সকলের দৃষ্টি আকর্ষণ করবে। জমি সংক্রান্ত কারণে আজ প্রচুর অর্থ ব্যয় হবে। প্রেমের মানুষের অভাব আজ আপনাকে দুঃখ দেবে। আত্মীয়দের সাথে কথায় অনেকটা সময় কাটবে।

বৃশ্চিক : ভয় এবং হতাশা আজ আপনাকে টুকরো টুকরো করে দিতে পারে। নিজের উপর বিশ্বাস রাখুন। তবেই এই পরিস্থিতি থেকে বেড়িয়ে আসতে পারবেন। বন্ধু নির্বাচনে সবসময় সতর্ক থাকুন।

ধনু : স্ত্রীয়ের সাথে ভালো বোঝাপড়ায় আপনার পরিবারের শান্তি বজায় রাখবে। সকলের প্রতি দায়বদ্ধ হোন। ভ্রমণের ফলে প্রেমঘটিত যোগাযোগ বাড়তে পারে। বেশি আবেগপ্রবণ না হওয়ার চেষ্টা করুন।

মকর : অতিরিক্ত খাওয়া দাওয়া আপনাকে অসুস্থ করতে পারে। শরীরচর্চার মাধ্যমে নিজেকে সুস্থ রাখুন। আজকের দিনটিতে ভালো উপার্জন হবে। সুযোগসন্ধানী বন্ধুরা আপনার উদার মানসিকতার সুযোগ নিতে পারে।

কুম্ভ : মানসিক ভাবে শক্ত হতে ধ্যান এবং যোগাভ্যাস করুন। টাকা পয়সা সাবধানে না রাখলে খোয়া যেতে পারে। কর্মক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বীদের পতন হবে। আপনার সাফল্য সুনিশ্চিত। অবসর সময় একান্তে কাটান।

মীন : প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। সাফল্য আসবে। অনেক গুলি নতুন আর্থিক পরিকল্পনার মধ্যে দেখে শুনে সঠিক যায়গায় বিনিয়োগ করুন। বিবাহিত জীবন রোম্যান্টিক হবে

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement