Ajker Rashifal, 29 May, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today,29 May, 2025: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে
মেষঃআজ মেষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বিবাহের ক্ষেত্রে কোনো যোগাযোগ হতে পারে। দম্পতিদের মধ্যকার ভুল বুঝাবুঝি কমে আসবে। দুপরের পর সময় ভালো যাবে না। পাওনাদারের তাগাদা পেতে পারেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। কোনো আত্মীয় বা পারা প্রতিবেশীর মৃত্যু সংবাদ পেতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ক্ষতির আশঙ্কা।
বৃষঃ বৃষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর স্বাস্থ্য কিছুটা দূর্বল থাকতে পারে। কর্মস্থলে কোনো অধীনস্ত কর্মচারীর কারণে কাজে ঝামেলা দেখা দেবে। দুপরের পর সময় ঝামেলাপূর্ণ। আর্থিক অনিশ্চয়তা দেখা দেবে। অংশিদারী কাজে আশানুরুপ সাফল্য আসবে না। জীবন সাথীর সাথে মনমালিন্য দেখা দেবে। ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে।
মিথুনঃ মিথুন রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আজ হঠাৎ করেই কারো সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠার সম্ভাবনা রয়েছে। সৃজনশীল কাজের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক হয়রানির আশঙ্কা প্রবল। বিকালের দিকে কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। সহকর্মীদের কারো সাথে সম্পর্কের অবনতি। শরীর স্বাস্থ্য ভালো যাবে না।
কর্কটঃ আজ কর্কটের জাতক জাতিকার প্রত্যাশা পূরণ হতে পারে। গৃহস্থালী কাজে আত্মীয়র সাহায্য পেয়ে যাবেন। জমি ভূমি আবাসন ক্রয় সংক্রান্ত বিষয়ে অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে। যানবাহন লাভের যোগ রয়েছে। বিকালের দিকে প্রেমিক প্রেমিকাদের দেখা হওয়ার যোগ প্রবল। শিল্পী ও সাহিত্যিকদের কাজে মনযোগের অভাব দেখা দেবে। সন্তানের শরীর ভালো যাবে না।
সিংহঃআজ সিংহ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। বিকাশ ব্যবসায়ী ও স্বর্ণালঙ্কার ব্যবসায়ীরা আজ একটু সতর্কতার সাথে লেনদেন করবেন। ছোট ভাই বেনের বিবাহের কথায় অগ্রগতি হলেও বিকালের দিকে কোনো ঝামেলা দেখা দেবে। আত্মীয়দের সাথে সম্পর্কের অবনতি হবার আশঙ্কা। মায়ের শরীর ভালো যাবে না।
কন্যাঃআজ কন্যার জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বকেয়া অর্থ পেতে পারেন। খুচরা ও পাইকারী ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবেন। ব্যবসায়িক আপ্যায়নে অংশ নিতে পারেন। বিকালের দিকে কোনো ভালো সংবাদ আসতে পারে। বস্ত্র ও স্বর্ণালঙ্কার ক্রয় করতে পারেন। প্রতিবেশী কারো সাহায্য লাভের যাগ প্রবল।
তুলাঃআজ তুলা রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। আজ আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। পারিবারিক কাজে জীবন সাথীর সাহায্য পেয়ে যাবেন। অসুস্থদের শারীরিক অবস্থা ভালো হয়ে উঠবে। অংশীদারী কাজে অগগ্রতি আশা করা যায়। বিকাল থেকে আর্থিক বিষয়ে কিছু দুশ্চিন্তা দেখা দেবে। পেটের পীড়ায় ভোগান্তির আশঙ্কা।
বৃশ্চিকঃ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দিনটি ভালো যাবে না। দূরের যাত্রার যোগ প্রবল। প্রবাসীরা নতুন কর্ম লাভে সফল হতে পারবেন। ভিসা সংক্রান্ত জটিলতার অবশান হবে। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো আয় রোজগার আশা করা যায়। দুপরের পর ব্যবসায়িক যোগাযোগে বাধা বিপত্তি দেখা দেবে। আর্থিক বিষয়ে কিছুটা ঝামেলা। দাম্পত্য কলহের আশঙ্কা রয়েছে।
ধনুঃধনু রাশির জাতক জাতিকার দিনটি আয় রোজগার বৃদ্ধির। বড় বোনের কাছ থেকে ব্যবসা বাণিজ্যের জন্য কিছু টাকা সাহায্য পেতে পারেন। চাকরিজীবীদের বকেয়া বেতন লাভের যোগ রয়েছে। দুপরের পর বিদেশ সংক্রান্ত কাজে অগ্রগতি হবে। আর্থিক দিক ব্যয় বহুল থাকবে। গ্রামের বাড়ী যেতে হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না।
মকরঃমকর রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। কর্মস্থলে পদোন্নতির ঘটনা ঘটতে পারে। পদস্ত কর্মকর্তার সাহায্যে ভালো কোনো স্থানে বদলী হতে পারেন। রাজনৈতিক ও সামাজিক কাজে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। বিকালের দিকে ব্যবসায়ীদের বকেয়া বিল আদায়ের যোগ প্রবল। বন্ধুর সাহায্য পেতে পারেন।
কুম্ভঃ কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো পরীক্ষায় আশানুরুপ ফল পেতে পারেন। জীবীকার জন্য বিদেশ যাত্রার সুযোগ পেয়ে যাবেন। বিকালের পর কর্মস্থলে কোনো পরিবর্তন হবার আশঙ্কা। পদস্ত কর্মকর্তার কোনো ব্যক্তিগত কাজের দায়িত্ব পেতে পারন। রাজনৈতিক কাজে দুর্নামের আশঙ্কা।
মীনঃমীন রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়।পুলিশি হয়রানি বা দূর্ঘটনা সম্পর্কে সতর্ক থাকুন। আইনগত জটিলতা থেকে সাবধানে থাকুন। পাওনাদারের তাগাদা বৃদ্ধি পাবে। ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতায় পড়তে পারেন। বিকালের দিকে জীবিকার জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি সংক্রান্ত পরীক্ষায় সফল হতে পারেন।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)