Ajker Rashifal, 29 May 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 29 May 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : আজ দানধ্যানের সাথে যুক্ত থাকুন তাতে মানসিক তৃপ্তি পাবেন। সামাজিক কাজেও কিছু সময় কাটবে। কিন্তু ব্যক্তিগত জীবনের কিছু সমস্যায় অবিলম্বে দৃষ্টি দেওয়া প্রয়োজন। বাবার পরামর্শ কাজে লাগবে। দাম্পত্যপ্রেম নতুন উচ্চতা পাবে আজ। বাড়ির কারও সমস্যার সমাধানে এগিয়ে আসুন।
বৃষ: আপনার মন আজ খুশি থাকবে। তবে অতিরিক্ত ব্যয়ের জন্য সমস্যা তৈরি হতে পারে। আজ বন্ধুদের সাথে আমোদ প্রমোদে কাটবে। কিন্তু এসব করতে গিয়ে নিজের কাজ অবহেলা করা ঠিক হবে না। ফাঁকা সময়ে সেই কাজ এগিয়ে রাখুন। পত্নীর সাথে সম্পর্কও প্রগাঢ় হবে।
মিথুন: আজ কিছুটা উত্তজনা থাকবে আপনার মনে। টাকা পয়সা বিনিয়োগের ব্যাপারে কোনও ঝুঁকি না নেওয়াই ভালো। আজ কর্মক্ষেত্রে আপনি পুরস্কৃত হতে পারেন। আজ একটু বেশি ঘুমালে শরীর ভালো থাকবে। দরিদ্রদের খাইয়ে পরিতৃপ্তি পাবেন আজ।
কর্কট: অদূর ভবিষ্যতে অর্থের প্রয়োজন হতে পারে তাই অধিক উপার্জন এবং সঞ্চয়ের চেষ্টা করুন। আজ অবসর সময়ে শরীর চর্চা করুন। সন্ধ্যা কাটবে থিয়েটার বা সিনেমা দেখে। বন্ধু ও স্ত্রীয়ের সাথে সময় কাটিয়ে আনন্দ পাবেন আজ।
সিংহ : আজ বাবার পরামর্শ কাজে আসতে পারে। পরিবারের সাথে সময় কাটান। দাম্পত্য সম্পর্কে বিরূপ পরিস্থিতি এলে সংযত থাকুন। আপনার খারাপ কথাতে পত্নী আঘাত পেতে পারেন। স্ত্রীকে নিয়ে কোথাও নৈশভোজে গেলে পরিস্থিতির উন্নতি হতে পারে।
কন্যা : আপনার বুদ্ধিই আজ আপনার সাফল্যের কারণ হবে। সন্দেহজনক কোনও ক্ষেত্রে বিনিয়োগ করবেন না। কোনও সাহিত্য পাঠে আনন্দ পাবেন। আজ ঘর গুছিয়ে রাখুন। পত্নীর সাথে একটি সুন্দর সন্ধ্যা কাটান।
তুলা : আজ মানসিক চাপ থেকে দূরে থাকুন। আপনার নতুন লগ্নি বা ভবিষ্যৎ পরিকল্পনার কথা কোথাও প্রকাশ করবেন না। অনেক দিনের প্রতীক্ষিত কোনও খবর আজ সারা পরিবারে খুশি বয়ে আনবে। পারিবারিক কেনাকাটায় কিছু অতিরিক্ত ব্যয় হবে।
বৃশ্চিক : আজ যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে মন শান্ত রাখুন। আপনার সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করছে। বাবা মায়ের অসুস্থতার কারণে প্রচুর অর্থ ব্যয় হতে পারে। সময়ের কাজ সময়ে শেষ করুন। ছাত্রদের সহপাঠীদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা।
ধনু : আজ প্রবীণদের আশীর্বাদ আপনার উপকারে আসবে। এরকম কাজে সময় অতিবাহিত করুন যাতে আপনি মানসিক ভাবে চাপমুক্ত থাকতে পারেন। কর্মক্ষেত্রে সমস্যার সন্মুখিন হতে পারেন। গাড়ি চালানোর ব্যাপারে সতর্ক থাকুন।
মকর : তাড়াতাড়ি জরুরি কাজ মিটিয়ে আজ বিনোদন উপভোগ করুন। দীর্ঘস্থায়ী লাভের জন্য শেয়ারে বিনিয়োগ করতে হতে পারে। কোনও কারণে অসুবিধায় পড়লে অভিজ্ঞদের পরামর্শ নিন। বাচ্চাদের সাথে সময় কাটান।
কুম্ভ : আজ খাওয়াদাওয়াতে নিয়ন্ত্রণ রাখুন। শরীর ঠিক রাখতে যোগব্যায়াম করুন। আর্থিক ক্ষেত্রে মুনাফা অর্জনের সম্ভাবনা রয়েছে। দরিদ্রদের কিছু সাহায্য করলে আপনার ভালো হবে। আজ আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে।
মীন : আজ অনেক দিন পর আপনি চাপমুক্ত হবেন। আজ অজানা কোনও উৎস থেকে অর্থ উপার্জন অনেকগুলি আর্থিক সমস্যার সমাধান করে দেবে। অনর্থক কাজে সময় অপচয় করবেন না। গুরুত্ব বুঝে জরুরি কাজগুলিতে মন দিন। বাইরের খাবারের থেকে আপনার স্বাস্থ্য সমস্যা হতে পারে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)