Ajker Rashifal, 29 March 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 29 March 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ:রক্তচাপ বাড়তে পারে। আজ সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে। বাবার থেকে সম্পত্তি লাভ হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চিন্তা। কারও শরীর খারাপের জন্য খরচ বাড়তে পারে। বন্ধু বিবাদ বাড়তে পারে।
বৃষ:বিবাহিত জীবন সুখের ভিতর দিয়ে যেতে পারে। ব্যবসা নিয়ে চিন্তা থাকবে। বেকারদের নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। আজ কর্মস্থানে আপনার নিন্দা হতে পারে।
মিথুন:শরীর নিয়ে আজ ভুগতে হবে। আজ ব্যবসায় কিছু পরিবর্তন না করাই ভাল হবে। বাড়তি খরচের জন্য চিন্তা বাড়বে। আজ কোনও প্রিয় জনের প্রতি ঘৃণা আসতে পারে। অনেক দিনের কোনও আশা করা বস্তু লাভ হতে পারে।
কর্কট:মাথায় চোট লাগতে পারে। প্রেমের ব্যাপারে হতাশা জুটবে। আইনি কাজের জন্য খরচ বাড়বে। বন্ধুমহলে বদনাম হবে। আজ সকালের দিকে খারাপ কিছু ঘটতে পারে। ধর্মের ব্যাপারে খরচ হতে পারে।
সিংহ:আজ কোনও কারণে কিছু অর্থ হাতে আসতে গিয়ে বাধা আসবে। ব্যবসায় বাধার জন্য মাথা গরম। বাবার সঙ্গে বিশেষ আলোচনা। নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। বাইরের কোনও বিবাদ নিয়ে চিন্তা থাকতে পারে।
কন্যা:ব্যবসা বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। মাথা গরম করার ফলে রক্তচাপ বাড়তে পারে। পিঠে ব্যথার সমস্যা। আজ সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না।
তুলা:চক্ষুপীড়ায় ভোগান্তি। আজ কোনও বিষয়ে সন্দেহ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবনতি।আপনার সামাজিক জীবন এবং মানসিক অবস্থার উন্নতি হবে।
বৃশ্চিক:সামাজিক জীবন এবং মানসিক নীতিবোধের পরিবর্তন আসবে। উপার্জন ভাগ্য চলনসই। ব্যবসাক্ষেত্রে সমস্যা থাকলেও চিন্তার কারণ নেই। শরীর নিয়ে মানসিক চিন্তা থাকবে। প্রেমের ক্ষেত্রে ব্যর্থতা রয়েছে। জটিল এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে রাখুন যতটা সম্ভব।
ধনু:যে কোনও বিষয়ে সন্দেহ হল চেপে রাখবেন না, সঙ্গীদের সঙ্গে কথা বলুন।ব্যবসায়ী, প্রচারকর্তা, ওকালতি, এজেন্ট, জ্যোতিষী ইত্যাদি শুরু করলে জীবনে অবশ্যই উন্নতি করবে। পাশাপাশি পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত হন। নতুন বন্ধু হতে পারে, তবে তারা ভাল হবে না। আজ গুরুত্বপূর্ণ কাজে বিপত্তি আসতে পারে।
মকর:আপনি আপনার বন্ধুত্বের হাত সরিয়ে নেবেন না অন্যদের থেকে। ধৈর্য ধরুন, পরিস্থিতির বদল হবে। দাম্পত্য জীবনে হঠাৎ অশান্তি আসতে পারে। গুরুজনদের শরীর খারাপ হতে পারে। বিদ্যার্থীদের যে কোনও পরীক্ষায় শুভ ফল লাভ হতে পারে। ব্যয় নিয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে।
কুম্ভ:কোনও নাটকীয় অর্থে নয়, সরাসরি মোকাবিলা করতে হবে সমস্যার। সমস্ত বিল এবং ঋণের তারিখ খেয়াল রেখে সেগুলো মেটান যথাসময়ে। এ সংক্রান্ত কোনও জিজ্ঞাসা থাকলে তৎক্ষনাৎ করুন।
মীন:আপনার জীবনে নতুন রোম্যান্টিক অনুভূতি আসতে পারে। যার আচরণে আপনি এক সময়ে বিরক্ত হতেন তাঁর প্রশংসা করতে পারেন। সব মিলিয়ে আশ্চর্যজনক এক পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)