Ajker Rashifal, 29 August 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 29 August 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : পরিবার নিয়ে দুশ্চিন্তা থাকবে। ভবিষ্যতের কথা ভেবে এখন থেকেই সঞ্চয়ের পরিকল্পনা করুন। অভিজ্ঞ মানুষদের কথা মেনে চলুন। উন্মুক্ত পরিবেশে কোথাও গিয়ে হাঁটাহাঁটি আপনাকে মানসিক শান্তি দেবে।
বৃষ : খাওয়াদাওয়ার ব্যাপারে যত্নবান হোন। সর্দিকাশির সমস্যায় ভুগতে পারেন। সন্তানের শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত হতে পারেন। অবসর সময়ে একাকিত্ববোধ আপনাকে অশান্ত করতে পারে।
মিথুন : যেকোনো রকম ঘটনা যা মানসিক উত্তেজনা তৈরি করে তা এড়িয়ে চলুন। পরিবারের সকলকে নিয়ে কোনও সিনেমা দেখা হতে পারে। অকারণ কাজে সময় নষ্ট করবেন না। কাজের ক্ষেত্রে দৃঢ় সিদ্ধান্তের প্রয়োজন।
কর্কট : ধার দেওয়া টাকা ফেরত পাবেন । আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কারোর উপর জোর করে কিছু চাপিয়ে দেবেননা। এর ফলে সম্পর্ক খারাপ হতে পারে। স্ত্রীয়ের সাথে প্রেমময় সময় কাটান।
সিংহ : ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আজ কোথাও বেড়াতে যেতে পারেন। আপনার ভদ্র ব্যবহারের প্রশংসা হবে সর্বত্র। আগেরকার ভুলের জন্য ক্ষমা চেয়ে নিন। মন হালকা হবে। ধর্মীয় কাজ কর্মে কিছু সময় কাটবে।
কন্যা : অকারণ আকাশকুসুম চিন্তায় সময় নষ্ট না করাই ভাল। কোনও জরুরী কাজের জন্য প্রস্তুত হন। কর্মক্ষেত্রে বাকি থাকা কাজ আজ আপনাকে সমস্যায় ফেলবে। অবসর সময়েও অফিসের কাজ করতে হতে পারে।
তুলা: অকারণ খরচ নিয়ন্ত্রণ করুন। জীবনসঙ্গী কোনও সমস্যায় পড়তে পারেন। জলসেচ, আনাজপাতি ইত্যাদি ব্যবসা এবং সাংস্কৃতিক জগতে যুক্ত মানুষেরা ভালো কাজ করবেন।
বৃশ্চিক : মা বাবার পুরোনো স্বাস্থ্য সমস্যার সমাধান হবে। আইনি সমস্যার ক্ষেত্রে সুখবর পাবেন। পদোন্নতির সম্ভাবনা। কোনও অচেনা ব্যক্তির সাথে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন।
ধনু : ব্যবসায় নতুন সুযোগ আসবে। কোনও গুরুত্বপূর্ণ মানুষের সাহায্যে আপনার আরও উন্নতির পথ খুলে যাবে। গত সপ্তাহ থেকে চলে আসা সমস্যাগুলি থেকে মুক্তি পাবেন। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে।
মকর : আটকে থাকা কাজগুলি আবার শুরু হবে। কঠোর পরিশ্রমের জন্য পুরস্কৃত হতে পারেন। খাওয়া দাওয়ার ব্যাপারে যত্ন নিন। নিয়মিত শরীরচর্চার মাধ্যমে শরীর সুস্থ রাখুন। স্ত্রীয়ের কারণে কোনও অসুবিধা হতে পারে।
কুম্ভ : শরীর ও মন ভালো থাকবে। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। পারিবারিক ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতে হবে। আপনার নতুন ধারণা আপনাকে আর্থিক লাভ দেবে। ভাইবোনের সাথে সম্পর্ক ভালো হবে।
মীন : কর্মক্ষেত্রে এবং ব্যবসায় নিজের পরিকল্পনা বাস্তবায়িত করার সুযোগ পাবেন। এর ফলে আপনি ব্যস্ত থাকবেন। সকলের সহযোগিতায় সাফল্য আসবে। জীবনসঙ্গীকে খুঁজে পেতে পারেন।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)